২৬/১. অধ্যায়ঃ
জামে‘ আত-তিরমিযী হাদিস ২০৩৬ - আল্লাহর ভালোবাসা ও দুনিয়ার পরীক্ষা
রুগ্ন অবস্থায় সংযত পানাহার
আল্লাহর ভালোবাসা ও দুনিয়া থেকে হেফাজতের হাদিস
জামে‘ আত-তিরমিযী : ২০৩৬
জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ২০৩৬
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مُحَمَّدٍ الْفَرْوِيُّ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، عَنْ عُمَارَةَ بْنِ غَزِيَّةَ، عَنْ عَاصِمِ بْنِ عُمَرَ بْنِ قَتَادَةَ، عَنْ مَحْمُودِ بْنِ لَبِيدٍ، عَنْ قَتَادَةَ بْنِ النُّعْمَانِ، أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ قَالَ «إِذَا أَحَبَّ اللَّهُ عَبْدًا حَمَاهُ الدُّنْيَا كَمَا يَظَلُّ أَحَدُكُمْ يَحْمِي سَقِيمَهُ الْمَاءَ».قَالَ أَبُو عِيسَى وَفِي الْبَابِ عَنْ صُهَيْبٍ وَأُمِّ الْمُنْذِرِ. وَهَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ. وَقَدْ رُوِيَ هَذَا الْحَدِيثُ عَنْ مَحْمُودِ بْنِ لَبِيدٍ عَنِ النَّبِيِّ ﷺ مُرْسَلاً.حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، أَخْبَرَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، عَنْ عَمْرِو بْنِ أَبِي عَمْرٍو، عَنْ عَاصِمِ بْنِ عُمَرَ بْنِ قَتَادَةَ، عَنْ مَحْمُودِ بْنِ لَبِيدٍ، عَنِ النَّبِيِّ ﷺ نَحْوَهُ وَلَمْ يَذْكُرْ فِيهِ عَنْ قَتَادَةَ بْنِ النُّعْمَانِ . قَالَ أَبُو عِيسَى وَقَتَادَةُ بْنُ النُّعْمَانِ الظَّفَرِيُّ هُوَ أَخُو أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ لأُمِّهِ وَمَحْمُودُ بْنُ لَبِيدٍ قَدْ أَدْرَكَ النَّبِيَّ ﷺ وَرَآهُ وَهُوَ غُلاَمٌ صَغِيرٌ.
কাতাদা ইবনুন নু’মান (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ আল্লাহ্ তা’আলা যখন কোন বান্দাহকে ভালবাসেন তাকে দুনিয়া হতে বাঁচিয়ে রাখেন, যেমন তোমাদের কেউ তার রোগীকে পানি হতে বাঁচিয়ে রাখে।
আবু ঈসা বলেন, সুহাইব এবং উম্মুল মুনযির (রাঃ) হতেও এ অনুচ্ছেদে হাদীস বর্ণিত আছে। এ হাদীসটি হাসান গারীব। এ হাদীসটি মুরসালরূপেও মাহমূদ ইবনু লাবীদের সূত্রে রাসূলুল্লাহ্ (ﷺ) হতে বর্ণিত হয়েছে। আলী ইবনু হুজর-ইসমাঈল ইবনু জা’ফর হতে, তিনি আমর ইবনু আবী আমর হতে, তিনি আসিম ইবনু উমার ইবনি কাতাদা হতে, তিনি মাহমূদ ইবনু লাবীদ (রাঃ) হতে, তিনি রাসূলুল্লাহ্ (ﷺ) হতে (উপরের হাদীসের) অনুরূপ বর্ণনা করেছেন। এই সূত্রে কাতাদার উল্লেখ নেই। আবূ ঈসা বলেন, কাতাদা (রাঃ) আবূ সাঈদ আল-খুদরীর বৈপিত্রেয় ভাই। মাহমূদ ইবনু লাবীদ (রাঃ) রাসূলুল্লাহ্ (ﷺ) এর সাক্ষাৎ পেয়েছেন। তিনি তখন ছোট বালক ছিলেন।
জামে‘ আত-তিরমিযী হাদিস ২০৩৬-এর সারসংক্ষেপ
এই হাদিসে আল্লাহর ভালোবাসা এবং দুনিয়া থেকে বাঁচিয়ে রাখার একটি উপমা এসেছে। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেছেন, আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন, তাকে দুনিয়া থেকে বাঁচিয়ে রাখেন; যেমন তোমাদের কেউ তার রোগীকে পানি থেকে বাঁচিয়ে রাখে। এখানে দুনিয়া বলতে এমন দুনিয়াবি আসক্তি বোঝানো হয়েছে, যা বান্দার জন্য ক্ষতিকর হতে পারে। যেমন রোগীর জন্য কিছু খাবার বা পানীয় ক্ষতি করলে তাকে তা থেকে বাঁচানো হয়। এই হাদিস আমাদের শেখায়, সব না পাওয়া সবসময় অপমান নয়; কখনও তা আল্লাহর হেফাজতের অংশ হতে পারে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- আল্লাহ বান্দাকে ক্ষতিকর দুনিয়াবি আসক্তি থেকে বাঁচাতে পারেন।
- সব না পাওয়া কখনও কল্যাণের কারণ হতে পারে।
- আল্লাহর সিদ্ধান্তে বান্দার জন্য হেফাজত থাকতে পারে।
