২৬/১. অধ্যায়ঃ
জামে‘ আত-তিরমিযী হাদিস ২০৩৭ - অসুস্থতার সময় খাবারের সতর্কতা
রুগ্ন অবস্থায় সংযত পানাহার
রোগীর উপযোগী খাবার: আলী রাঃ-এর ঘটনা থেকে শিক্ষা
জামে‘ আত-তিরমিযী : ২০৩৭
জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ২০৩৭
حَدَّثَنَا عَبَّاسُ بْنُ مُحَمَّدٍ الدُّورِيُّ، حَدَّثَنَا يُونُسُ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا فُلَيْحُ بْنُ سُلَيْمَانَ، عَنْ عُثْمَانَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ التَّيْمِيِّ، عَنْ يَعْقُوبَ بْنِ أَبِي يَعْقُوبَ، عَنْ أُمِّ الْمُنْذِرِ، قَالَتْ دَخَلَ عَلَىَّ رَسُولُ اللَّهِ ﷺ وَمَعَهُ عَلِيٌّ وَلَنَا دَوَالٍ مُعَلَّقَةٌ قَالَتْ فَجَعَلَ رَسُولُ اللَّهِ ﷺ يَأْكُلُ وَعَلِيٌّ مَعَهُ يَأْكُلُ . فَقَالَ رَسُولُ اللَّهِ ﷺ لِعَلِيٍّ " مَهْ مَهْ يَا عَلِيُّ فَإِنَّكَ نَاقِهٌ " . قَالَ فَجَلَسَ عَلِيٌّ وَالنَّبِيُّ ﷺ يَأْكُلُ . قَالَتْ فَجَعَلْتُ لَهُمْ سِلْقًا وَشَعِيرًا فَقَالَ النَّبِيُّ ﷺ " يَا عَلِيُّ مِنْ هَذَا فَأَصِبْ فَإِنَّهُ أَوْفَقُ لَكَ " .قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ حَدِيثِ فُلَيْحٍ. وَيُرْوَى عَنْ فُلَيْحٍ عَنْ أَيُّوبَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ .حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا أَبُو عَامِرٍ، وَأَبُو دَاوُدَ قَالاَ حَدَّثَنَا فُلَيْحُ بْنُ سُلَيْمَانَ، عَنْ أَيُّوبَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ يَعْقُوبَ، عَنْ أُمِّ الْمُنْذِرِ الأَنْصَارِيَّةِ، فِي حَدِيثِهِ قَالَتْ دَخَلَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ ﷺ فَذَكَرَ نَحْوَ حَدِيثِ يُونُسَ بْنِ مُحَمَّدٍ إِلاَّ أَنَّهُ قَالَ " أَنْفَعُ لَكَ " . وَقَالَ مُحَمَّدُ بْنُ بَشَّارٍ وَحَدَّثَنِيهِ أَيُّوبُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ . هَذَا حَدِيثٌ جَيِّدٌ غَرِيبٌ.
উম্মুল মুনযির (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) আমার বাসায় আসলেন। আলী (রাঃ)-ও তাঁর সাথে ছিলেন। আমাদের খেজুরের ছড়া ঝুলিয়ে রাখা ছিল। বর্ণনাকারী বলেন, রাসূলুল্লাহ (ﷺ) তা থেকে খেতে আরম্ভ করলেন। তাঁর সাথে আলী (রাঃ)- ও খেতে লাগলেন। রাসূলুল্লাহ (ﷺ) আলী (রাঃ) কে বললেনঃ হে আলী! থাম, থাম, তুমি তো অসুস্থতাজনিত দুর্বল। বর্ণনাকারী বলেন, আলী (রাঃ) বসে গেলেন এবং রাসূলুল্লাহ (ﷺ) খেতে থাকলেন। আমি (উম্মুল মুনযির) তাঁদের জন্য বীট এবং বার্লি বানিয়ে আনলাম। রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ হে আলী! তুমি এটা খেতে পার, তোমার জন্য এটা বেশি উপযোগী।
আবূ ঈসা বলেন, এ হাদীসটি হাসান গারীব। আমরা এ হাদীসটি শুধুমাত্র ফুলাইহ্-এর সূত্রেই জেনেছি। এটি ফুলাইহ্ হতে আইয়্যূব ইবনু আবদুর রাহমানের সূত্রেও বর্ণিত আছে। উম্মুল মুনযির আল-আনসারিইয়া (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাদের বাড়ীতে আসলেন…….. উপরের হাদীসের অনুরূপ। এই বর্ণনার শেষে আছেঃ রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ তোমার জন্য এটা বেশি উপকারী। হাসান, ইবনু মাজাহ (৩৪৪২)। মুহাম্মাদ ইবনু বাশশার বলেন, এ হাদীসটি আইয়্যূব ইবনু আবদুর রাহমান আমার নিকট বর্ণনা করেছেন। এ হাদীসটি উত্তম গারীব।
জামে‘ আত-তিরমিযী হাদিস ২০৩৭-এর সারসংক্ষেপ
এই হাদিসে অসুস্থ অবস্থায় খাবারের বিষয়ে সতর্কতার শিক্ষা আছে। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) উম্মুল মুনজির (রাঃ)-এর ঘরে গেলেন, সঙ্গে আলী (রাঃ) ছিলেন। খেজুর ঝুলানো ছিল, রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) তা খেতে লাগলেন এবং আলী (রাঃ)-ও খেতে লাগলেন। তখন তিনি আলী (রাঃ)-কে থামিয়ে বললেন, তুমি তো অসুস্থতাজনিত দুর্বল। পরে বীট ও বার্লি আনা হলে তিনি বললেন, এটা তোমার জন্য বেশি উপযোগী। এই হাদিস থেকে বোঝা যায়, রোগীর খাবার তার অবস্থার সঙ্গে মানানসই হওয়া উচিত। অসুস্থতায় সব খাবার একরকম উপযোগী নাও হতে পারে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- অসুস্থ ব্যক্তির খাবার বেছে দেওয়া দরকার।
- রোগীর অবস্থার সঙ্গে মানানসই খাবার উপকারী হতে পারে।
- রাসূল صلى الله عليه وسلم রোগীর শারীরিক অবস্থার প্রতি খেয়াল রাখতেন।
