২৬/২৬. অধ্যায়ঃ
জামে‘ আত-তিরমিযী হাদিস ২০৭৫ - জ্বর ও ব্যথার দোয়া
জ্বর ও বেদনা উপশমের দোয়া
জ্বর ও ব্যথার দোয়া: আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার শিক্ষা
জামে‘ আত-তিরমিযী : ২০৭৫
জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ২০৭৫
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا أَبُو عَامِرٍ الْعَقَدِيُّ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ إِسْمَاعِيلَ بْنِ أَبِي حَبِيبَةَ، عَنْ دَاوُدَ بْنِ حُصَيْنٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ ﷺ كَانَ يُعَلِّمُهُمْ مِنَ الْحُمَّى وَمِنَ الأَوْجَاعِ كُلِّهَا أَنْ يَقُولَ «بِسْمِ اللَّهِ الْكَبِيرِ أَعُوذُ بِاللَّهِ الْعَظِيمِ مِنْ شَرِّ كُلِّ عِرْقٍ نَعَّارٍ وَمِنْ شَرِّ حَرِّ النَّارِ " .قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ حَدِيثِ إِبْرَاهِيمَ بْنِ إِسْمَاعِيلَ بْنِ أَبِي حَبِيبَةَ . وَإِبْرَاهِيمُ يُضَعَّفُ فِي الْحَدِيثِ . وَيُرْوَى «عِرْقٍ يَعَّارٍ " .
ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) তাদেরকে জ্বর ও অন্যান্য সকল প্রকার ব্যথায় এই দোয়া পাঠের তালিম দিতেনঃ মহান “আল্লাহ্ তা’আলার নামে, আমি মহান আল্লাহ্ তা’আলার নিকটে আশ্রয় প্রার্থনা করি রক্তচাপের আক্রমণ হতে এবং জাহান্নামের উত্তপ্ত আগুনের ক্ষতি হতে।
আবূ ঈসা বলেন, এ হাদীসটি গারীব। শুধুমাত্র ইবরাহীম ইবনু ইসমাঈল ইবনু আবূ হাবীবার সূত্রেই আমরা এ হাদীস জেনেছি। ইবরাহীম ইবনু ইসমাঈলকে হাদীস শাস্ত্রে দুর্বল বলা হয়েছে। অপর এক বর্ণনায় আছে “ইরকিন ইয়াআর” (যে শিরা ফরকায় বা লাফায়)।
জামে‘ আত-তিরমিযী হাদিস ২০৭৫-এর সারসংক্ষেপ
এই হাদিসের মূল বিষয় জ্বর ও ব্যথার দোয়া। বর্ণনায় এসেছে, নবী صلى الله عليه وسلم জ্বর ও নানা ব্যথার সময় একটি দোয়া শেখাতেন: “বিসমিল্লাহিল কবীর, আউযু বিল্লাহিল আজীম মিন শাররি কুল্লি ইরক্বিন না'আর ওয়া মিন শাররি হাররিন নার।” অর্থে বলা হয়েছে, মহান আল্লাহর নামে, আমি মহান আল্লাহর কাছে আশ্রয় চাই রক্তচাপের আক্রমণ থেকে এবং আগুনের উত্তাপের ক্ষতি থেকে। এই দোয়ার শিক্ষা হলো, রোগের সময় মুমিন আল্লাহর কাছে আশ্রয় চাইবে। ব্যথা বা জ্বরকে শুধু শরীরের বিষয় মনে না করে আল্লাহর সাহায্য চাইবে। তবে এই বর্ণনার মান সম্পর্কে পাঠ্যেই দুর্বলতার কথা আছে, তাই ব্যাখ্যায় সতর্ক থাকা উচিত।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- রোগ ও ব্যথার সময় আল্লাহর কাছে আশ্রয় চাইতে শেখানো হয়েছে।
- দোয়ার শুরুতে আল্লাহর নাম নেওয়ার শিক্ষা আছে।
- বর্ণনার মান নিয়ে সতর্কতা থাকায় অতিরিক্ত দাবি করা ঠিক নয়।
