১/১৭. অধ্যায়ঃ

জামে‘ আত-তিরমিযী হাদিস ২১ - গোসলখানায় পেশাব ও ওয়াসওয়াসা থেকে বাঁচার শিক্ষা

গোসলখানায় পেশাব করা মাকরুহ

গোসলখানায় পেশাব নিষেধ: পবিত্রতা ও ওয়াসওয়াসা থেকে বাঁচার হাদিস

জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ২১

حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، وَأَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ مُوسَى، مَرْدَوَيْهِ قَالاَ أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، عَنْ مَعْمَرٍ، عَنْ أَشْعَثَ بْنِ عَبْدِ اللَّهِ، عَنِ الْحَسَنِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُغَفَّلٍ، أَنَّ النَّبِيَّ ﷺ نَهَى أَنْ يَبُولَ الرَّجُلُ فِي مُسْتَحَمِّهِ . وَقَالَ " إِنَّ عَامَّةَ الْوَسْوَاسِ مِنْهُ " . قَالَ وَفِي الْبَابِ عَنْ رَجُلٍ مِنْ أَصْحَابِ النَّبِيِّ ﷺ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ مَرْفُوعًا إِلاَّ مِنْ حَدِيثِ أَشْعَثَ بْنِ عَبْدِ اللَّهِ وَيُقَالُ لَهُ أَشْعَثُ الأَعْمَى. وَقَدْ كَرِهَ قَوْمٌ مِنْ أَهْلِ الْعِلْمِ الْبَوْلَ فِي الْمُغْتَسَلِ وَقَالُوا عَامَّةُ الْوَسْوَاسِ مِنْهُ . وَرَخَّصَ فِيهِ بَعْضُ أَهْلِ الْعِلْمِ مِنْهُمُ ابْنُ سِيرِينَ وَقِيلَ لَهُ إِنَّهُ يُقَالُ إِنَّ عَامَّةَ الْوَسْوَاسِ مِنْهُ فَقَالَ رَبُّنَا اللَّهُ لاَ شَرِيكَ لَهُ. وَقَالَ ابْنُ الْمُبَارَكِ قَدْ وُسِّعَ فِي الْبَوْلِ فِي الْمُغْتَسَلِ إِذَا جَرَى فِيهِ الْمَاءُ. قَالَ أَبُو عِيسَى حَدَّثَنَا بِذَلِكَ أَحْمَدُ بْنُ عَبْدَةَ الآمُلِيُّ عَنْ حِبَّانَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْمُبَارَكِ.

আবদুল্লাহ ইবনু মুগাফফাল (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ) কোন ব্যক্তিকে নিজের গোসলখানায় পেশাব করতে নিষেধ করেছেন। তিনি আরো বলেছেনঃ (মানুষের মনে) বেশিরভাগ ওয়াসওয়াসা তা হতেই সৃষ্টি হয়।

এ অনুচ্ছেদে নাবী (ﷺ)-এর একজন সাহাবী হতে বর্ণিত হাদীসও রয়েছে। আবূ ‘ঈসা বলেন, এটা গারীব হাদীস। শুধু আশ‘আস ইবনু আবদিল্লাহ এটাকে (ﷺ)-এর হাদীস বলে বর্ণনা করেছেন এবং তাকে অন্ধ আশ‘আস বলা হয়। এক দল মনীষী গোসলখানায় পেশাব করা মাকরূহ বলেছেন। তাদের মতে, এর দ্বারা মানুষের সন্দেহপ্রবণতা সৃষ্টি হয়। অপর দলের মতে, তার অনুমতি আছে। এদের মধ্যে ইবনু সীরীন অন্যতম। কেউ তাঁকে প্রশ্ন করল, লোকেরা বলাবলি করছে, ‘বেশিরভাগ সন্দেহপ্রবণতা এখান হতেই সৃষ্টি হয়’ এটা কেমন করে? তিনি উত্তরে বলেছেনঃ আল্লাহ আমাদের প্রভু, তাঁর কোন শারীক নেই। ইবনুল মুবারাকের মতে, যদি গোসলখানার পানি গড়িয়ে যায় তাহলে সেখানে পেশাব করার অনুমতি আছে। আবূ ‘ঈসা বলেনঃ আহমাদ ইবনু ‘আবদাহ আল-আমুলী হিব্বান হতে, তিনি ‘আব্দুল্লাহ ইবনু মুবারক হতে এ হাদীস বর্ণনা করেছেন।

জামে‘ আত-তিরমিযী হাদিস ২১-এর সারসংক্ষেপ

মূল বিষয়: পবিত্রতা। এই হাদিসে নবী (صلى الله عليه وسلم) নিজের গোসলখানায় পেশাব করতে নিষেধ করেছেন। হাদিসের ভাষায়, বেশিরভাগ ওয়াসওয়াসা বা মনে সন্দেহ সৃষ্টি হওয়ার একটি কারণ এটি। সহজভাবে বললে, যে জায়গায় মানুষ গোসল করে শরীর পরিষ্কার করে, সেখানে পেশাব করলে পরিচ্ছন্নতা নিয়ে মনে সন্দেহ আসতে পারে। শরীরে বা কাপড়ে কিছু লাগল কি না, পানি ঠিক আছে কি না—এ ধরনের ভাবনা মানুষকে অস্থির করতে পারে। তাই হাদিসটি আমাদের শেখায়, পবিত্রতার বিষয়ে সতর্ক থাকা শুধু শরীরের জন্য নয়, মনের শান্তির জন্যও দরকার। গোসলখানায় পেশাব করার বিধান খুঁজতে যারা আসেন, তাদের জন্য এই হাদিসের মূল বার্তা হলো পরিষ্কার জায়গাকে পরিষ্কার রাখা এবং অকারণ সন্দেহের দরজা বন্ধ করা।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • গোসলের জায়গাকে পরিচ্ছন্ন রাখা মুমিনের সচেতনতার অংশ।
  • পবিত্রতা নিয়ে অকারণ সন্দেহ তৈরি হয় এমন কাজ থেকে দূরে থাকা উচিত।
  • নবী (صلى الله عليه وسلم)-এর নিষেধ মানলে দৈনন্দিন পরিচ্ছন্নতা সহজ হয়।
  • শরীরের পাশাপাশি মনের অস্থিরতা কমাতেও পরিচ্ছন্ন অভ্যাস জরুরি।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন