২৭/১০. অধ্যায়ঃ
জামে‘ আত-তিরমিযী হাদিস ২১০০ - দাদী-নানীর মিরাস
দাদী-নানীর অংশ
দাদী-নানীর মিরাস: এক-ষষ্ঠাংশের হাদিস
জামে‘ আত-তিরমিযী : ২১০০
জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ২১০০
حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا الزُّهْرِيُّ، قَالَ مَرَّةً قَالَ قَبِيصَةُ وَقَالَ مَرَّةً رَجُلٌ عَنْ قَبِيصَةَ بْنِ ذُؤَيْبٍ قَالَ جَاءَتِ الْجَدَّةُ أُمُّ الأُمِّ أَوْ أُمُّ الأَبِ إِلَى أَبِي بَكْرٍ فَقَالَتْ إِنَّ ابْنَ ابْنِي أَوِ ابْنَ بِنْتِي مَاتَ وَقَدْ أُخْبِرْتُ أَنَّ لِي فِي كِتَابِ اللَّهِ حَقًّا . فَقَالَ أَبُو بَكْرٍ مَا أَجِدُ لَكِ فِي الْكِتَابِ مِنْ حَقٍّ وَمَا سَمِعْتُ رَسُولَ اللَّهِ ﷺ قَضَى لَكِ بِشَيْءٍ وَسَأَسْأَلُ النَّاسَ . قَالَ فَسَأَلَ فَشَهِدَ الْمُغِيرَةُ بْنُ شُعْبَةَ أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ أَعْطَاهَا السُّدُسَ . قَالَ وَمَنْ سَمِعَ ذَلِكَ مَعَكَ قَالَ مُحَمَّدُ بْنُ مَسْلَمَةَ . قَالَ فَأَعْطَاهَا السُّدُسَ ثُمَّ جَاءَتِ الْجَدَّةُ الأُخْرَى الَّتِي تُخَالِفُهَا إِلَى عُمَرَ .قَالَ سُفْيَانُ وَزَادَنِي فِيهِ مَعْمَرٌ عَنِ الزُّهْرِيِّ وَلَمْ أَحْفَظْهُ عَنِ الزُّهْرِيِّ وَلَكِنْ حَفِظْتُهُ مِنْ مَعْمَرٍ أَنَّ عُمَرَ قَالَ إِنِ اجْتَمَعْتُمَا فَهُوَ لَكُمَا وَأَيَّتُكُمَا انْفَرَدَتْ بِهِ فَهُوَ لَهَا .
কাবীসা ইবনু যুওয়াইব (রাঃ) হতে বর্ণিতঃ
এক দাদী অথবা নানী আবু বাকর (রাঃ)-এর নিকটে এসে বলল, আমার পৌত্র অথবা দৌহিত্র মারা গেছে। আমাকে জানানো হয়েছে যে, কোরআনে আমার জন্য অংশ নির্ধারিত রয়েছে। আবু বাকর (রাঃ) বললেন, আমি কোরআনে তোমার জন্য নির্ধারিত কোন অংশ দেখতে পাচ্ছি না এবং রাসূলুল্লাহ (ﷺ)-কেও তোমার (দাদীর প্রাপ্য অংশের) ব্যাপারে কোন ফায়সালা দিতে শুনিনি। অতএব আমি লোকদের কাছে ব্যাপারটা জিজ্ঞেস করে নিব। তিনি লোকদের কাছে জিজ্ঞেস করলেন।মুগীরা ইবনু শুবা (রাঃ) সাক্ষ্য দিলেন যে, রাসূলুল্লাহ (ﷺ) তাকে (দাদীকে) ছয় ভাগের এক অংশ দান করেছেন। তিনি বললেন, তোমার সাথে এটা আর কে শুনেছে? তিনি (মুগীরা) বললেন, মুহাম্মাদ ইবনু মাসলামা (রাঃ)। রাবী বলেন, তিনি (আবু বাকর) তাকে (দাদীকে) ছয় ভাগের এক অংশ দান করলেন।পরবর্তী কালে আর এক দাদী বা নানী উমর (রাঃ)-এর নিকটে আসে। সুফিয়ান ইবনু উয়াইনা বললেন, মামার যুহরীর সূত্রে আমাকে আরো বলেছেন, কিন্তু আমি তা যুহরীর সূত্রে কখনো মুখস্থ করিনি, বরং আমি মামারের সূত্রে তা মুখস্থ করেছি। উমর (রাঃ) বলেন, তোমরা (দাদী-নানী) উভয়ে যদি বেঁচে থাক তবে এটা (এক-ষষ্ঠাংশ) তোমাদের উভয়ের মাঝে বণ্টিত হবে। আর তোমাদের দুইজনের মধ্যে যদি একজন বর্তমান থাকে তবে এটা সে একাই পাবে।
জামে‘ আত-তিরমিযী হাদিস ২১০০-এর সারসংক্ষেপ
এই হাদিসের মূল বিষয় হলো দাদী-নানীর মিরাস। এক দাদী বা নানী আবু বকর (রাঃ)-এর কাছে এসে নিজের অংশ জানতে চান। আবু বকর (রাঃ) বলেন, তিনি কুরআনে তার নির্দিষ্ট অংশ পাননি এবং রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর ফায়সালা শুনেননি; তাই তিনি লোকদের জিজ্ঞেস করবেন। মুগীরা ইবন শুআবা (রাঃ) সাক্ষ্য দেন যে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) তাকে এক-ষষ্ঠাংশ দিয়েছেন। মুহাম্মাদ ইবন মাসলামা (রাঃ)ও তা শুনেছেন বলে উল্লেখ হয়। এরপর আবু বকর (রাঃ) তাকে এক-ষষ্ঠাংশ দেন। পরে উমর (রাঃ) বলেন, দুইজন থাকলে এক-ষষ্ঠাংশ ভাগ হবে, একজন থাকলে সে একাই পাবে। এখানে যাচাই, সাক্ষ্য ও ন্যায় বণ্টনের শিক্ষা আছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- দাদী বা নানীর জন্য এক-ষষ্ঠাংশের কথা বর্ণনায় এসেছে।
- ফায়সালা দেওয়ার আগে দলিল ও সাক্ষ্য যাচাই করা উচিত।
- একই অংশে দুইজন হকদার থাকলে তা ভাগ হতে পারে।
