২/৬৩. অধ্যায়ঃ
ইমাম নামাজ সংক্ষিপ্ত করবে
জামে তিরমিযী : ২৩৭
জামে তিরমিযীহাদিস নম্বর ২৩৭
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مِنْ أَخَفِّ النَّاسِ صَلاَةً فِي تَمَامٍ . قَالَ أَبُو عِيسَى وَهَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَاسْمُ أَبِي عَوَانَةَ وَضَّاحٌ . قَالَ أَبُو عِيسَى سَأَلْتُ قُتَيْبَةَ قُلْتُ أَبُو عَوَانَةَ مَا اسْمُهُ قَالَ وَضَّاحٌ . قُلْتُ ابْنُ مَنْ قَالَ لاَ أَدْرِي كَانَ عَبْدًا لاِمْرَأَةٍ بِالْبَصْرَةِ .
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) সব লোকের চেয়ে অধিক সংক্ষিপ্ত অথচ পূর্ণাঙ্গ নামাজ আদায়কারী ছিলেন।
আবূ ‘ঈসা বলেনঃ হাদীসটি হাসান সহীহ। সহীহ্। বুখারী ও মুসলিম।আবূ আউয়ানাহ’র নাম ওয়ায্যাহ্। আবূ ‘ঈসা বলেনঃ আমি কুতাইবাকে জিজ্ঞেস করলাম, আবূ আউয়ানাহ’র নাম কি? তিনি বললেন, ওয়ায্যাহ্। জিজ্ঞেস করলাম, কার ছেলে? তিনি বললেন, জানি না। তিনি বাসরার এক মহিলার দাস ছিলেন।
