৩৫/১৭. অধ্যায়ঃ

জামে‘ আত-তিরমিযী হাদিস ২৪৪৮ - অহংকার, জুলুম ও প্রবৃত্তির দাসত্ব

কতই না নিকৃষ্ট সেই ব্যক্তি

অহংকার ও প্রবৃত্তির দাসত্ব: যেসব স্বভাব মানুষকে ভুল পথে নেয়

জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ২৪৪৮

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى الأَزْدِيُّ الْبَصْرِيُّ، حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ بْنُ عَبْدِ الْوَارِثِ، حَدَّثَنَا هَاشِمٌ، وَهُوَ ابْنُ سَعِيدٍ الْكُوفِيُّ حَدَّثَنِي زَيْدٌ الْخَثْعَمِيُّ، عَنْ أَسْمَاءَ بِنْتِ عُمَيْسٍ الْخَثْعَمِيَّةِ، قَالَتْ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ﷺ يَقُولُ " بِئْسَ الْعَبْدُ عَبْدٌ تَخَيَّلَ وَاخْتَالَ وَنَسِيَ الْكَبِيرَ الْمُتَعَالِ بِئْسَ الْعَبْدُ عَبْدٌ تَجَبَّرَ وَاعْتَدَى وَنَسِيَ الْجَبَّارَ الأَعْلَى بِئْسَ الْعَبْدُ عَبْدٌ سَهَا وَلَهَا وَنَسِيَ الْمَقَابِرَ وَالْبِلَى بِئْسَ الْعَبْدُ عَبْدٌ عَتَا وَطَغَى وَنَسِيَ الْمُبْتَدَا وَالْمُنْتَهَى بِئْسَ الْعَبْدُ عَبْدٌ يَخْتِلُ الدُّنْيَا بِالدِّينِ بِئْسَ الْعَبْدُ عَبْدٌ يَخْتِلُ الدِّينَ بِالشُّبُهَاتِ بِئْسَ الْعَبْدُ عَبْدٌ طَمَعٌ يَقُودُهُ بِئْسَ الْعَبْدُ عَبْدٌ هَوًى يُضِلُّهُ بِئْسَ الْعَبْدُ عَبْدٌ رَغَبٌ يُذِلُّهُ " .قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ هَذَا الْوَجْهِ وَلَيْسَ إِسْنَادُهُ بِالْقَوِيِّ .

আসমা বিনতু উমাইস আল-খাসআমিয়্যা (রাঃ) হতে বর্ণিতঃ

আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছিঃ সেই ব্যক্তি কতই না খারাপ যে নিজেকে বড় মনে করে এবং অহংকার করে আর আল্লাহ্ তা’আলাকে ভুলে যায়। সেই ব্যক্তি কতই না খারাপ, যে যালিম হয়ে যুলুম করে এবং পরাক্রমশালী আল্লাহ্ তা’আলাকে ভুলে যায়। সেই ব্যক্তি কতই না খারাপ, যে সত্যবিমুখ হয়ে অনর্থক কাজে লিপ্ত হয় এবং গোরস্থান ও মাটিতে মিশে যাওয়ার কথা ভুলে যায়।সেই ব্যক্তি কতই না খারাপ, যে বিদ্রোহী হয়ে অবাধ্যতা করে এবং তার সূচনা ও পরিণতিকে ভুলে যায়। আর সেই ব্যক্তি কতই না খারাপ যে দ্বীনের বিনিময়ে দুনিয়া হাসিল করার পথ অবলম্বন করে। আর সেই ব্যক্তি কতই না খারাপ যে সন্দেহজনক বিষয়ের উপর আমল করে দ্বীনের মধ্যে সন্দেহের সৃষ্টি করে। সেই ব্যক্তি কতই না খারাপ যে লালসার গোলাম হয়ে যায়, লালসা তাকে টেনে নিয়ে যায়। সেই ব্যক্তি কতই না খারাপ যাকে তার প্রবৃত্তি ভুল পথে পরিচালিত করে। সেই ব্যক্তি কতই না খারাপ যাকে প্রবৃত্তির চাহিদা লাঞ্ছিত করে।

আবূ ঈসা বলেন, এ হাদীসটি গারীব। শুধুমাত্র উপরোক্ত সূত্রেই আমরা এ হাদীস জেনেছি। এর সনদ তেমন মজবুত নয়।

জামে‘ আত-তিরমিযী হাদিস ২৪৪৮-এর সারসংক্ষেপ

মূল বিষয়—অহংকার ও নফস। এই হাদিসে কয়েক ধরনের ক্ষতিকর চরিত্র একের পর এক তুলে ধরা হয়েছে। যে নিজেকে বড় মনে করে, অহংকার করে এবং মহান আল্লাহকে ভুলে যায়, তাকে নিন্দা করা হয়েছে। একইভাবে জুলুমকারী, সত্য থেকে বিমুখ, অনর্থক কাজে ডুবে থাকা এবং মৃত্যু ও মাটিতে মিশে যাওয়ার কথা ভুলে থাকা ব্যক্তিকেও সতর্ক করা হয়েছে। হাদিসে দ্বীনের বিনিময়ে দুনিয়া অর্জন, সন্দেহজনক বিষয় দিয়ে দ্বীনকে ঝুঁকিতে ফেলা, লালসার দাস হওয়া এবং প্রবৃত্তির টানে পথ হারানোর কথাও এসেছে। মূল শিক্ষা হলো মানুষ যেন নিজের ক্ষমতা, ইচ্ছা ও চাহিদাকে নিয়ন্ত্রণহীন না ছেড়ে দেয়। আল্লাহ, মৃত্যু, সূচনা ও পরিণতি স্মরণ করলে অহংকার ও নফসের অনুসরণ থেকে বাঁচার বোধ জাগে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • নিজেকে বড় ভাবা ও অহংকার করা নিন্দিত স্বভাব।
  • জুলুম ও অবাধ্যতা মানুষকে আল্লাহর স্মরণ থেকে দূরে নেয়।
  • দুনিয়ার লাভের জন্য দ্বীনকে ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে।
  • লালসা ও প্রবৃত্তিকে নিয়ন্ত্রণহীন অনুসরণ করা ভুল পথে নিতে পারে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন