৩৫/২৩. অধ্যায়ঃ

জামে‘ আত-তিরমিযী হাদিস ২৪৫৭ - দুরূদ, আল্লাহর স্মরণ ও মৃত্যুচেতনা

রাসূলুল্লাহ (ﷺ)-এর উপর কত সময় দরুদ পড়বে

বেশি দুরূদ পাঠের ফজিলত: চিন্তা লাঘব ও ক্ষমার আশার হাদিস

জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ২৪৫৭

حَدَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا قَبِيصَةُ، عَنْ سُفْيَانَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُحَمَّدِ بْنِ عَقِيلٍ، عَنِ الطُّفَيْلِ بْنِ أُبَىِّ بْنِ كَعْبٍ، عَنْ أَبِيهِ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ ﷺ إِذَا ذَهَبَ ثُلُثَا اللَّيْلِ قَامَ فَقَالَ «يَا أَيُّهَا النَّاسُ اذْكُرُوا اللَّهَ اذْكُرُوا اللَّهَ جَاءَتِ الرَّاجِفَةُ تَتْبَعُهَا الرَّادِفَةُ جَاءَ الْمَوْتُ بِمَا فِيهِ جَاءَ الْمَوْتُ بِمَا فِيهِ ‏"‏ ‏.‏ قَالَ أُبَىٌّ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنِّي أُكْثِرُ الصَّلاَةَ عَلَيْكَ فَكَمْ أَجْعَلُ لَكَ مِنْ صَلاَتِي فَقَالَ «مَا شِئْتَ». قَالَ قُلْتُ الرُّبُعَ ‏.‏ قَالَ ‏"‏ مَا شِئْتَ فَإِنْ زِدْتَ فَهُوَ خَيْرٌ لَكَ ‏"‏ ‏.‏ قُلْتُ النِّصْفَ ‏.‏ قَالَ ‏"‏ مَا شِئْتَ فَإِنْ زِدْتَ فَهُوَ خَيْرٌ لَكَ ‏"‏ ‏.‏ قَالَ قُلْتُ فَالثُّلُثَيْنِ ‏.‏ قَالَ ‏"‏ مَا شِئْتَ فَإِنْ زِدْتَ فَهُوَ خَيْرٌ لَكَ». قُلْتُ أَجْعَلُ لَكَ صَلاَتِي كُلَّهَا ‏.‏ قَالَ ‏"‏ إِذًا تُكْفَى هَمَّكَ وَيُغْفَرُ لَكَ ذَنْبُكَ». قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ.

উবাই ইবনু কা‘ব (রাঃ) হতে বর্ণিতঃ

রাতের দুই-তৃতীয়াংশ চলে যাওয়ার পর রাসূলুল্লাহ (ﷺ) ঘুম থেকে জেগে দাঁড়িয়ে বলতেনঃ হে মানবগণ! তোমরা আল্লাহ্‌ তা’আলাকে স্মরণ কর, তোমরা আল্লাহ্‌ তা’আলাকে স্মরণ কর। কম্পন সৃষ্টিকারী প্রথম শিঙ্গাধ্বনি এসে পড়েছে এবং এর পরপর আসবে পরবর্তী শিঙ্গাধ্বনি। মৃত্যু তার ভয়াবহতা নিয়ে উপস্থিত হয়েছে, মৃত্যু তার ভয়াবহতা নিয়ে উপস্থিত হয়েছে।উবাই (রাঃ) বলেন, আমি বললাম, হে আল্লাহ্‌র রাসূল (ﷺ)! আমি তো খুব অধিক হারে আপনার প্রতি দরুদ পাঠ করি। আপনার প্রতি দরুদ পাঠের জন্য আমি আমার সময়ের কতটুকু খরচ করবো? তিনি বললেন, তুমি যতক্ষণ ইচ্ছা কর। আমি বললাম, এক-চতুর্থাংশ সময়? তিনি বললেন, তুমি যতটুকু ইচ্ছা কর, তবে এর চেয়ে অধিক পরিমাণে পাঠ করতে পারলে এতে তোমারই মঙ্গল হবে।আমি বললাম, তাহলে আমি কি অর্ধেক সময় দরুদ পাঠ করবো? তিনি বললেন, তুমি যতক্ষণ চাও, যদি এর চেয়েও বাড়াতে পারো সেটা তোমার জন্যই কল্যাণকর। আমি বললাম, তাহলে দুই-তৃতীয়াংশ সময় দরুদ পাঠ করবো? তিনি বললেন, তুমি যতক্ষণ ইচ্ছা কর, তবে এর চেয়েও বাড়াতে পারলে তোমারই ভাল। আমি বললাম, তাহলে আমার পুরো সময়টাই আপনার দরুদ পাঠে কাটিয়ে দিব? তিনি বললেনঃ তোমার চিন্তা ও কষ্টের জন্য তা যথেষ্ট হবে এবং তোমার পাপসমূহ ক্ষমা করা হবে।

আবূ ঈসা বলেন, এই হাদীসটি হাসান সহীহ।

জামে‘ আত-তিরমিযী হাদিস ২৪৫৭-এর সারসংক্ষেপ

মূল বিষয়—দুরূদ ও স্মরণ। রাতের দুই-তৃতীয়াংশ পার হলে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم মানুষকে আল্লাহকে স্মরণ করতে বলতেন। তিনি প্রথম ও পরবর্তী শিঙ্গাধ্বনি এবং মৃত্যুর ভয়াবহতা স্মরণ করাতেন। এরপর উবাই ইবনু কাব রা. জানতে চান, তাঁর দোয়ার সময়ের কত অংশ রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর প্রতি দুরূদ পাঠে রাখবেন। তিনি এক-চতুর্থাংশ, অর্ধেক ও দুই-তৃতীয়াংশের কথা বললে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم বলেন, যত ইচ্ছা; আরও বাড়ালে তার জন্য ভালো। সব সময় দুরূদে ব্যয় করার কথা বললে তাঁর চিন্তা ও কষ্টের জন্য তা যথেষ্ট হবে এবং পাপ ক্ষমা করা হবে বলে জানানো হয়। হাদিসটি আল্লাহর স্মরণ, মৃত্যু স্মরণ এবং রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর প্রতি বেশি দুরূদ পাঠের কল্যাণকে একসঙ্গে তুলে ধরে। একই সঙ্গে এটি সময়কে যিকির ও দুরূদের মতো অর্থপূর্ণ কাজে ব্যবহারের শিক্ষা দেয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • রাতের শেষভাগে আল্লাহকে স্মরণ করার আহ্বান দেওয়া হয়েছে।
  • কিয়ামত ও মৃত্যুর ভয়াবহতা মনে রাখতে বলা হয়েছে।
  • দুরূদের পরিমাণ বাড়ানো পাঠকারীর জন্য কল্যাণকর বলা হয়েছে।
  • অধিক দুরূদ চিন্তা-কষ্ট লাঘব ও ক্ষমার কারণ হিসেবে বর্ণিত।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন