৩৫/৩৪. অধ্যায়ঃ
জামে‘ আত-তিরমিযী হাদিস ২৪৭২ - আল্লাহর পথে রাসূলের কষ্ট ও খাদ্যসংকট
রাসূল (ﷺ)-এর দারিদ্র্য
আল্লাহর পথে রাসূলুল্লাহর কষ্ট ও ত্যাগের হাদিস
জামে‘ আত-তিরমিযী : ২৪৭২
জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ২৪৭২
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، حَدَّثَنَا رَوْحُ بْنُ أَسْلَمَ أَبُو حَاتِمٍ الْبَصْرِيُّ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، حَدَّثَنَا ثَابِتٌ، عَنْ أَنَسٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ " لَقَدْ أُخِفْتُ فِي اللَّهِ وَمَا يُخَافُ أَحَدٌ وَلَقَدْ أُوذِيتُ فِي اللَّهِ وَمَا يُؤْذَى أَحَدٌ وَلَقَدْ أَتَتْ عَلَىَّ ثَلاَثُونَ مِنْ بَيْنِ يَوْمٍ وَلَيْلَةٍ وَمَا لِي وَلِبِلاَلٍ طَعَامٌ يَأْكُلُهُ ذُو كَبِدٍ إِلاَّ شَيْءٌ يُوَارِيهِ إِبْطُ بِلاَلٍ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ . - وَمَعْنَى هَذَا الْحَدِيثِ حِينَ خَرَجَ النَّبِيُّ ﷺ فَارًّا مِنْ مَكَّةَ وَمَعَهُ بِلاَلٌ إِنَّمَا كَانَ مَعَ بِلاَلٍ مِنَ الطَّعَامِ مَا يَحْمِلُهُ تَحْتَ إِبْطِهِ .
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আমাকে আল্লাহ্র পথে যেভাবে ভয় দেখানো হয়েছে, আর কাউকে ঐভাবে ভয় দেখানো হয়নি। আমাকে আল্লাহ্ তা’আলার উদ্দেশ্যে যেভাবে যন্ত্রণা দেয়া হয়েছে আর কোন ব্যক্তিকে সেইভাবে যন্ত্রণা প্রদান করা হয়নি। আমার উপর দিয়ে ত্রিশটি দিবারাত্রি এমনভাবে অতিবাহিত হয়েছে যে, বিলালের বগলের মধ্যে রক্ষিত সামান্য খাদ্য ছিল আমার ও বিলালের সম্বল। তা ছাড়া এতটুকু আহারও ছিল না যা কোন প্রাণধারী প্রাণী খেয়ে বাঁচতে পারে।
আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদিসটি হাসান সহীহ। এই হাদীসের অর্থ হলো নাবী (ﷺ) বিলাল (রাঃ)-কে নিয়ে যখন মক্কা হতে (তায়িফে) পলায়ন করেছিলেন, তখন বিলাল (রাঃ) তাঁর বগলের নিচে দাবিয়ে নিতে পারে এতটুকু খাবার সাথে বহন করে নিয়েছিলেন। তাঁরা এই খাবার খেয়ে দীর্ঘ একমাস অতিবাহিত করেন।
জামে‘ আত-তিরমিযী হাদিস ২৪৭২-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) আল্লাহর পথে তাঁর সহ্য করা ভয়, নির্যাতন ও খাদ্যসংকটের কথা বলেছেন। তাঁকে এমনভাবে ভয় দেখানো এবং কষ্ট দেওয়া হয়েছিল, যা অন্যদের ক্ষেত্রে ঘটেনি বলে তিনি উল্লেখ করেন। এক পর্যায়ে ত্রিশ দিন ও রাত কেটে যায়, অথচ তাঁর ও বিলাল (রাঃ)-এর কাছে জীবিত প্রাণীর খাওয়ার মতো খাদ্য বলতে শুধু এতটুকুই ছিল, যা বিলাল (রাঃ) নিজের বগলের নিচে বহন করতে পারতেন। এই বর্ণনা নবুওয়াতের দায়িত্ব পালনে রাসূলুল্লাহর কঠিন ত্যাগের বাস্তব ছবি। দ্বীনের পথে তাঁর জীবন শুধু সম্মান ও সাফল্যের ঘটনা দিয়ে গঠিত ছিল না; ভয়, ক্ষুধা ও নির্যাতনের মধ্যেও তিনি নিজের দায়িত্ব পালন করেছেন। তাই সত্য পথে কষ্ট এলে ধৈর্য ও দায়িত্ববোধ ধরে রাখা জরুরি।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) আল্লাহর পথে কঠিন ভয় ও নির্যাতন সহ্য করেছেন।
- তীব্র খাদ্যসংকটও তাঁকে দায়িত্ব থেকে বিরত করতে পারেনি।
- সত্যের পথে চলতে কখনো কষ্ট ও ত্যাগের প্রয়োজন হতে পারে।
- কঠিন সময়ে ধৈর্য এবং আল্লাহর আনুগত্য ধরে রাখা উচিত।
