৩৫/৩৪. অধ্যায়ঃ

জামে‘ আত-তিরমিযী হাদিস ২৪৭৩ - ক্ষুধার সময় হালাল শ্রম ও আত্মসম্মান

রাসূল (ﷺ)-এর দারিদ্র্য

ক্ষুধার সময় হালাল শ্রম: আলী (রাঃ)-এর খেজুর উপার্জন

জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ২৪৭৩

حَدَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا يُونُسُ بْنُ بُكَيْرٍ، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زِيَادٍ، عَنْ مُحَمَّدِ بْنِ كَعْبٍ الْقُرَظِيِّ، حَدَّثَنِي مَنْ، سَمِعَ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ، يَقُولُ خَرَجْتُ فِي يَوْمٍ شَاتٍ مِنْ بَيْتِ رَسُولِ اللَّهِ ﷺ وَقَدْ أَخَذْتُ إِهَابًا مَعْطُونًا فَحَوَّلْتُ وَسَطَهُ فَأَدْخَلْتُهُ عُنُقِي وَشَدَدْتُ وَسَطِي فَحَزَمْتُهُ بِخُوصِ النَّخْلِ وَإِنِّي لَشَدِيدُ الْجُوعِ وَلَوْ كَانَ فِي بَيْتِ رَسُولِ اللَّهِ ﷺ طَعَامٌ لَطَعِمْتُ مِنْهُ فَخَرَجْتُ أَلْتَمِسُ شَيْئًا فَمَرَرْتُ بِيَهُودِيٍّ فِي مَالٍ لَهُ وَهُوَ يَسْقِي بِبَكَرَةٍ لَهُ فَاطَّلَعْتُ عَلَيْهِ مِنْ ثُلْمَةٍ فِي الْحَائِطِ فَقَالَ مَا لَكَ يَا أَعْرَابِيُّ هَلْ لَكَ فِي كُلِّ دَلْوٍ بِتَمْرَةٍ قُلْتُ نَعَمْ فَافْتَحِ الْبَابَ حَتَّى أَدْخُلَ فَفَتَحَ فَدَخَلْتُ فَأَعْطَانِي دَلْوَهُ فَكُلَّمَا نَزَعْتُ دَلْوًا أَعْطَانِي تَمْرَةً حَتَّى إِذَا امْتَلأَتْ كَفِّي أَرْسَلْتُ دَلْوَهُ وَقُلْتُ حَسْبِي فَأَكَلْتُهَا ثُمَّ جَرَعْتُ مِنَ الْمَاءِ فَشَرِبْتُ ثُمَّ جِئْتُ الْمَسْجِدَ فَوَجَدْتُ رَسُولَ اللَّهِ ﷺ فِيهِ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ .

আলী ইবনু আবূ তালিব (রাঃ) হতে বর্ণিতঃ

আমি এক শীতের দিনে রাসূলুল্লাহ (ﷺ)-এর ঘর হতে বের হলাম। এর পূর্বে আমি একটি লোমহীন চামড়া নিয়ে তা মাঝামাঝি কেটে গলায় ঢুকালাম এবং খেজুরের পাতা দিয়ে কোমরে শক্ত করে বাঁধলাম। আমি তখন খুব বেশী ক্ষুধার্ত ছিলাম। রাসূলুল্লাহ (ﷺ)-এর ঘরে কোন খাদ্যসামগ্রী থাকলে তা অবশ্য খেয়ে ফেলতাম। আমি খাদ্যের খোঁজে বের হয়ে গেলাম।তারপর জনৈক ইয়াহূদীর পাশ দিয়ে যাচ্ছিলাম, সে তার বাগানে (কপিকল জাতীয়) চরকির সাহায্যে কুয়া হতে পানি তুলছিল। আমি প্রাচীরের একটি ছিদ্র দিয়ে তাকে দেখলাম। সে প্রশ্ন করল, হে বিদুঈন! কি চাও? তুমি প্রতি বালতির বিনিময়ে একটি করে খেজুর পাবে, আমার বাগানের পানি তুলে দিবে কি? আমি বললাম, হ্যাঁ, দরজা খোল, আমি ভেতরে আসি। সে দরজা খুললে আমি ভেতরে গেলাম।তারপর সে একটি বালতি এনে দিল। আমি বালতি ভরে পানি উঠাতে লাগলাম আর সে প্রতি বালতিতে একটি করে খেজুর দিতে লাগল। অবশেষে খেজুরে আমার হাতের মুঠি ভরে গেল। আমি তখন বালতি রেখে দিয়ে বললাম, আমার যথেষ্ট হয়েছে। আমি খেজুরগুলো খেয়ে পানি পান করলাম এবং মসজিদে এসে রাসূলুল্লাহ (ﷺ)-কে সেখানে পেলাম।

আবূ ঈসা (রহঃ) বলেন, এ হাদীসটি হাসান গারীব।

জামে‘ আত-তিরমিযী হাদিস ২৪৭৩-এর সারসংক্ষেপ

আলী ইবন আবী তালিব (রাঃ) এক শীতের দিনে তীব্র ক্ষুধার মধ্যে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর ঘর থেকে বের হন। তাঁর পোশাকও ছিল খুব সাধারণ। রাসূলুল্লাহর ঘরে খাবার থাকলে তিনি খেতেন, কিন্তু সেখানে কিছু না থাকায় খাবারের সন্ধানে বের হন। পথে তিনি এক ইহুদি ব্যক্তিকে বাগানের কূপ থেকে পানি তুলতে দেখেন। প্রতি বালতি পানির বিনিময়ে একটি খেজুর দেওয়ার চুক্তিতে তিনি কাজ শুরু করেন। তাঁর হাতভর্তি খেজুর হলে তিনি থামেন, খেজুরগুলো খান এবং পানি পান করেন। এরপর মসজিদে এসে রাসূলুল্লাহকে পান। হাদিসটি দেখায়, তীব্র ক্ষুধার সময়ও আলী (রাঃ) শ্রমের বিনিময়ে খাবার সংগ্রহ করেছেন। প্রয়োজন যতটুকু ছিল, ততটুকু অর্জনের পর তিনি কাজ থামিয়ে দিয়েছেন।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • প্রয়োজনে হালাল শ্রমের মাধ্যমে খাদ্য অর্জন করা মর্যাদাপূর্ণ।
  • তীব্র অভাবেও অন্যায় পথে না গিয়ে বৈধ উপায় বেছে নেওয়া উচিত।
  • পারিশ্রমিক আগে ঠিক করে কাজ করা এই ঘটনায় দেখা যায়।
  • প্রয়োজন পূরণ হলে অতিরিক্ত লোভ না করে থেমে যাওয়া ভালো।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন