৩৫/৩৪. অধ্যায়ঃ

জামে‘ আত-তিরমিযী হাদিস ২৪৭৫ - খাদ্যসংকট, একটি খেজুর ও নিয়ামতের মূল্য

রাসূল (ﷺ)-এর দারিদ্র্য

একটি খেজুরের মূল্য: তিনশ সাহাবির খাদ্যসংকটের ঘটনা

জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ২৪৭৫

حَدَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا عَبْدَةُ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ وَهْبِ بْنِ كَيْسَانَ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ بَعَثَنَا رَسُولُ اللَّهِ ﷺ وَنَحْنُ ثَلاَثُمِائَةٍ نَحْمِلُ زَادَنَا عَلَى رِقَابِنَا فَفَنِيَ زَادُنَا حَتَّى إِنْ كَانَ يَكُونُ لِلرَّجُلِ مِنَّا كُلَّ يَوْمٍ تَمْرَةٌ . فَقِيلَ لَهُ يَا أَبَا عَبْدِ اللَّهِ وَأَيْنَ كَانَتْ تَقَعُ التَّمْرَةُ مِنَ الرَّجُلِ فَقَالَ لَقَدْ وَجَدْنَا فَقْدَهَا حِينَ فَقَدْنَاهَا وَأَتَيْنَا الْبَحْرَ فَإِذَا نَحْنُ بِحُوتٍ قَدْ قَذَفَهُ الْبَحْرُ فَأَكَلْنَا مِنْهُ ثَمَانِيَةَ عَشَرَ يَوْمًا مَا أَحْبَبْنَا .قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ صَحِيحٌ وَقَدْ رُوِيَ مِنْ غَيْرِ وَجْهٍ عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ . وَرَوَاهُ مَالِكُ بْنُ أَنَسٍ عَنْ وَهْبِ بْنِ كَيْسَانَ أَتَمَّ مِنْ هَذَا وَأَطْوَلَ .

জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ

এক অভিযানে রাসূলুল্লাহ (ﷺ) আমাদের তিনশত লোকের একটি বাহিনী প্রেরণ করেন। আমরা আমাদের রসদপত্র ও অন্যান্য সামগ্রী আমাদের কাঁধে নিয়ে যাত্রা শুরু করলাম। রসদ (পাথেয় ছিল খুবই সামান্য, কাজেই তাড়াতাড়ি তা) ফুরিয়ে গেল। এমনকি প্রতি জনের জন্য দিনশেষে একটি করে খেজুর নির্ধারিত হতো। তাঁকে বলা হলো, হে আবূ আব্দুল্লাহ! একজন লোকের জন্য সারাদিনে একটি খেজুরে কি হতো? তিনি বললেন, একটি খেজুরে কিছুই হতো না, কিন্তু আমরা একটির উপকারিতাও তখন বুঝতে পারলাম, যখন হতে একটি করে খেজুর পাবার সুযোগও ফুরিয়ে গেল।তারপর আমরা সাগরের সামনে এসে একটি বিরাট আকারের মৎস্য দেখতে পেলাম। সমুদ্র তা নিক্ষেপ করেছে। আমরা আঠার দিন পর্যন্ত এটা খেলাম। আমাদের নিকট তা কতই না প্রিয় ছিল।

আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদিসটি হাসান সহীহ। এই হাদিসটি জাবির (রাঃ) হতে একাধিক সূত্রে বর্ণিত হয়েছে। এটিকে ওয়াহাব ইবনু কাইসানের সূত্রে মালিক ইবনু আনাস (রহঃ) আরো পরিপূর্ণ ও লম্বা করে বর্ণনা করেছেন।

জামে‘ আত-তিরমিযী হাদিস ২৪৭৫-এর সারসংক্ষেপ

রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) তিনশ সাহাবির একটি বাহিনী অভিযানে পাঠিয়েছিলেন। তাঁরা নিজেদের রসদ কাঁধে বহন করছিলেন, কিন্তু অল্প সময়েই খাবার শেষ হয়ে যায়। অবস্থা এমন হয় যে, প্রত্যেকের জন্য দিনে মাত্র একটি খেজুর নির্ধারণ করা হতো। জাবির (রাঃ) বলেন, একটি খেজুরে প্রয়োজন পূরণ হতো না; কিন্তু যখন সেটিও পাওয়া বন্ধ হয়ে গেল, তখন তাঁরা এর উপকার বুঝতে পারলেন। পরে তাঁরা সমুদ্রতীরে একটি বিরাট মাছ পেলেন, যা সমুদ্র তীরে ফেলে দিয়েছিল। তাঁরা আঠার দিন পর্যন্ত সেই মাছ খেলেন। এই হাদিস খাদ্যসংকটে সাহাবিদের ধৈর্য, সামান্য নিয়ামতের মূল্য এবং পরিস্থিতি বদলে গেলে আগের ছোট সুবিধাটিও কত গুরুত্বপূর্ণ ছিল—তা বুঝিয়ে দেয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • অভাবের সময় একটি খেজুরও মূল্যবান খাদ্য হতে পারে।
  • নিয়ামত হারানোর পর তার মূল্য বোঝার আগেই কৃতজ্ঞ হওয়া উচিত।
  • সাহাবিরা কঠিন খাদ্যসংকটেও অভিযান চালিয়ে গেছেন।
  • কষ্টের পর পাওয়া খাদ্যকে তাঁরা আনন্দের সঙ্গে গ্রহণ করেছেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন