৩৫/৩৫. অধ্যায়ঃ
জামে‘ আত-তিরমিযী হাদিস ২৪৭৬ - স্বচ্ছলতা সব সময় উত্তম অবস্থার প্রমাণ নয়
দারিদ্র্য সচ্ছলতার চাইতে উত্তম
অভাব নাকি স্বচ্ছলতা: কোন অবস্থাকে রাসূল উত্তম বললেন
জামে‘ আত-তিরমিযী : ২৪৭৬
জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ২৪৭৬
حَدَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا يُونُسُ بْنُ بُكَيْرٍ، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، حَدَّثَنِي يَزِيدُ بْنُ زِيَادٍ، عَنْ مُحَمَّدِ بْنِ كَعْبٍ الْقُرَظِيِّ، حَدَّثَنِي مَنْ، سَمِعَ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ، يَقُولُ إِنَّا لَجُلُوسٌ مَعَ رَسُولِ اللَّهِ ﷺ فِي الْمَسْجِدِ إِذْ طَلَعَ عَلَيْنَا مُصْعَبُ بْنُ عُمَيْرٍ مَا عَلَيْهِ إِلاَّ بُرْدَةٌ لَهُ مَرْقُوعَةٌ بِفَرْوٍ فَلَمَّا رَآهُ رَسُولُ اللَّهِ ﷺ بَكَى لِلَّذِي كَانَ فِيهِ مِنَ النِّعْمَةِ وَالَّذِي هُوَ الْيَوْمَ فِيهِ ثُمَّ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ «كَيْفَ بِكُمْ إِذَا غَدَا أَحَدُكُمْ فِي حُلَّةٍ وَرَاحَ فِي حُلَّةٍ وَوُضِعَتْ بَيْنَ يَدَيْهِ صَحْفَةٌ وَرُفِعَتْ أُخْرَى وَسَتَرْتُمْ بُيُوتَكُمْ كَمَا تُسْتَرُ الْكَعْبَةُ» .قَالُوا يَا رَسُولَ اللَّهِ نَحْنُ يَوْمَئِذٍ خَيْرٌ مِنَّا الْيَوْمَ نَتَفَرَّغُ لِلْعِبَادَةِ وَنُكْفَى الْمُؤْنَةَ . فَقَالَ رَسُولُ اللَّهِ ﷺ «لأَنْتُمُ الْيَوْمَ خَيْرٌ مِنْكُمْ يَوْمَئِذٍ» .قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ . وَيَزِيدُ بْنُ زِيَادٍ هُوَ ابْنُ مَيْسَرَةَ وَهُوَ مَدَنِيٌّ وَقَدْ رَوَى عَنْهُ مَالِكُ بْنُ أَنَسٍ وَغَيْرُ وَاحِدٍ مِنْ أَهْلِ الْعِلْمِ وَيَزِيدُ بْنُ زِيَادٍ الدِّمَشْقِيُّ الَّذِي رَوَى عَنِ الزُّهْرِيِّ رَوَى عَنْهُ وَكِيعٌ وَمَرْوَانُ بْنُ مُعَاوِيَةَ وَيَزِيدُ بْنُ أَبِي زِيَادٍ كُوفِيٌّ رَوَى عَنْهُ سُفْيَانُ وَشُعْبَةُ وَابْنُ عُيَيْنَةَ وَغَيْرُ وَاحِدٍ مِنَ الأَئِمَّةِ .
আলী ইবনু আবূ তালিব (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, আমরা (ﷺ)-এর সাথে মসজিদে বসা ছিলাম। এমন সময় চামড়ার তালিযুক্ত একটি ছেড়া চাদর গায়ে জড়িয়ে মুসআব ইবনু উমাইর (রাঃ) এসে আমাদের সামনে হাজির হন। রাসূলুল্লাহ (ﷺ) তার বর্তমান করুণ অবস্থা দেখে এবং তার পূর্বের স্বচ্ছল অবস্থার কথা মনে করে কেঁদে ফেললেন।তারপর রাসূলুল্লাহ (ﷺ) বললেন, সে সময় তোমাদের কি অবস্থা হবে, যখন তোমাদের কেউ সকালে এক জোড়া পোশাক পরবে আর বিকেলে পরবে অন্য জোড়া। আর তার সামনে খাদ্যভর্তি একটি পেয়ালা রাখা হবে আর অন্যটি উঠিয়ে নেয়া হবে। তোমরা তোমাদের ঘরগুলো এমনভাবে পর্দায় ঢেকে রাখবে, যেভাবে কা’বা ঘরকে গেলাফে ঢেকে রাখা হয়। সাহাবীগণ আরয করেন, হে আল্লাহর রাসূল! আমরা তো তখন বর্তমানের চাইতে অনেক স্বচ্ছল থাকব। বিপদাপদ ও অভাব-অনটন হতে নিরাপদ থাকব। ফলে ইবাদাত বন্দিগীর জন্য যথেষ্ট অবসর পাব। রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ বরং বর্তমানটাই তোমাদের জন্য তখনকার তুলনায় অনেক ভালো।
আবূ ঈসা বলেন, এ হাদীসটি হাসান গারীব। ইয়াযীদ ইবনু যিয়াদ হলেন ইবনু মাইসারা, তিনি মাদীনার অধিবাসী। মালিক ইবনু আনাস-সহ একাধিক বিশেষজ্ঞ আলিম তার সূত্রে হাদীস বর্ণনা করেছেন। আর ইয়াযীদ ইবনু যিয়াদ আদ-দিমাশকী যুহরীর সূত্রে হাদীস বর্ণনা করেছেন এবং তার সূত্রে ওয়াকী, মারওয়ান ইবনু মুআবিয়া হাদীস বর্ণনা করেছেন। আর কূফার অধিবাসী ইয়াযীদ ইবনু আবূ যিয়াদের সূত্রে সুফিয়ান, শুবা, ইবনু উআইনা-সহ একাধিক ইমাম হাদীস বর্ণনা করেছেন।
জামে‘ আত-তিরমিযী হাদিস ২৪৭৬-এর সারসংক্ষেপ
মুসআব ইবন উমাইর (রাঃ) একদিন চামড়ার তালি লাগানো ছেঁড়া চাদর পরে মসজিদে আসেন। তাঁর আগের স্বচ্ছল জীবন ও বর্তমান কষ্টের অবস্থা মনে করে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) কেঁদে ফেলেন। এরপর তিনি এমন এক সময়ের কথা বলেন, যখন মানুষ সকালে এক জোড়া পোশাক এবং বিকেলে আরেক জোড়া পোশাক পরবে, এক পাত্র খাবারের পর আরেক পাত্র আনা হবে এবং ঘরগুলো সুন্দর পর্দায় ঢাকা থাকবে। সাহাবিরা ভাবলেন, তখন অভাব কম থাকায় ইবাদতের জন্য বেশি সময় পাওয়া যাবে। কিন্তু রাসূলুল্লাহ জানান, তাঁদের বর্তমান অবস্থাই সেই ভবিষ্যৎ স্বচ্ছল অবস্থার চেয়ে ভালো। হাদিসটি দেখায়, বেশি পোশাক, খাবার ও সাজসজ্জা নিজে থেকেই উন্নত দ্বীনি অবস্থার নিশ্চয়তা দেয় না।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- বাহ্যিক স্বচ্ছলতা সব সময় ভালো দ্বীনি অবস্থার প্রমাণ নয়।
- কষ্টের মধ্যেও ঈমান ও ইবাদতে স্থির থাকা বড় মর্যাদার বিষয়।
- সম্পদ বাড়লেই ইবাদতের মনোযোগ বাড়বে—এ ধারণা সব সময় ঠিক নয়।
- মুসআব (রাঃ)-এর পরিবর্তিত অবস্থা রাসূলুল্লাহকে আবেগাপ্লুত করেছিল।
