৩৫/৫৯. অধ্যায়ঃ
জামে‘ আত-তিরমিযী হাদিস ২৫১৬ - আল্লাহর ওপর ভরসা ও তাকদিরের শিক্ষা
রাসূলুল্লাহ (ﷺ)-এর সামনে সাহাবীগণের এক অবস্থা এবং পরে অন্য অবস্থা
আল্লাহর কাছে সাহায্য চাওয়া ও তাকদিরের ওপর বিশ্বাস
জামে‘ আত-তিরমিযী : ২৫১৬
জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ২৫১৬
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ مُوسَى، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، أَخْبَرَنَا لَيْثُ بْنُ سَعْدٍ، وَابْنُ، لَهِيعَةَ عَنْ قَيْسِ بْنِ الْحَجَّاجِ، قَالَ وَحَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، أَخْبَرَنَا أَبُو الْوَلِيدِ، حَدَّثَنَا لَيْثُ بْنُ سَعْدٍ، حَدَّثَنِي قَيْسُ بْنُ الْحَجَّاجِ الْمَعْنَى، وَاحِدٌ، عَنْ حَنَشٍ الصَّنْعَانِيِّ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ كُنْتُ خَلْفَ رَسُولِ اللَّهِ ﷺ يَوْمًا فَقَالَ " يَا غُلاَمُ إِنِّي أُعَلِّمُكَ كَلِمَاتٍ احْفَظِ اللَّهَ يَحْفَظْكَ احْفَظِ اللَّهَ تَجِدْهُ تُجَاهَكَ إِذَا سَأَلْتَ فَاسْأَلِ اللَّهَ وَإِذَا اسْتَعَنْتَ فَاسْتَعِنْ بِاللَّهِ وَاعْلَمْ أَنَّ الأُمَّةَ لَوِ اجْتَمَعَتْ عَلَى أَنْ يَنْفَعُوكَ بِشَيْءٍ لَمْ يَنْفَعُوكَ إِلاَّ بِشَيْءٍ قَدْ كَتَبَهُ اللَّهُ لَكَ وَلَوِ اجْتَمَعُوا عَلَى أَنْ يَضُرُّوكَ بِشَيْءٍ لَمْ يَضُرُّوكَ إِلاَّ بِشَيْءٍ قَدْ كَتَبَهُ اللَّهُ عَلَيْكَ رُفِعَتِ الأَقْلاَمُ وَجَفَّتِ الصُّحُفُ " .قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ.
ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
কোন এক সময় আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর পিছনে ছিলাম। তিনি বললেনঃ হে তরুণ! আমি তোমাকে কয়েকটি কথা শিখিয়ে দিচ্ছি- তুমি আল্লাহ তা‘আলার (বিধি-নিষেধের) রক্ষা করবে, আল্লাহ তা‘আলা তোমাকে রক্ষা করবেন। তুমি আল্লাহ তা‘আলার সন্তুষ্টির প্রতি লক্ষ্য রাখবে, আল্লাহ তা‘আলাকে তুমি কাছে পাবে।তোমার কোন কিছু চাওয়ার প্রয়োজন হলে আল্লাহ তা‘আলার নিকট চাও, আর সাহায্য প্রার্থনা করতে হলে আল্লাহ তা‘আলার নিকটেই কর। আর জেনে রাখো, যদি সকল উম্মতও তোমার কোন উপকারের উদ্দেশ্যে ঐক্যবদ্ধ হয় তাহলে ততটুকু উপকারই করতে পারবে, যতটুকু আল্লাহ তা‘আলা তোমার জন্য লিখে রেখেছেন। অপরদিকে যদি সকল উম্মত তোমার কোন ক্ষতি করার উদ্দেশ্যে একতাবদ্ধ হয়, তাহলে ততটুকু ক্ষতিই করতে সক্ষম হবে, যতটুকু আল্লাহ তা‘আলা তোমার তাকদিরে লিখে রেখেছেন। কলম তুলে নেয়া হয়েছে এবং লিখিত কাগজসমূহও শুকিয়ে গেছে।
আবূ ‘ঈসা বলেন, এই হাদীসটি হাসান সহীহ।
জামে‘ আত-তিরমিযী হাদিস ২৫১৬-এর সারসংক্ষেপ
এই হাদিসের মূল বিষয় হলো তাওয়াক্কুল ও তাকদির। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) ইবন আব্বাস (রাঃ)-কে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা শেখান। আল্লাহর বিধি-নিষেধ রক্ষা করলে আল্লাহর রক্ষা লাভের কথা বলা হয়েছে। আল্লাহর সন্তুষ্টির প্রতি লক্ষ্য রাখলে তাঁকে কাছে পাওয়ার শিক্ষা দেওয়া হয়েছে। কোনো কিছু চাইতে হলে আল্লাহর কাছে চাইতে এবং সাহায্য প্রয়োজন হলে তাঁর কাছেই সাহায্য প্রার্থনা করতে বলা হয়েছে। এরপর উপকার ও ক্ষতির বিষয়ে স্পষ্ট করা হয়—সমস্ত মানুষ একত্র হলেও আল্লাহ যতটুকু লিখেছেন, তার বেশি উপকার বা ক্ষতি করতে পারবে না। এই শিক্ষা মানুষের ওপর অযথা নির্ভরতা ও ভয় কমায়। তবে হাদিসের বক্তব্য দায়িত্ব ছেড়ে দেওয়ার কথা নয়; মূল বার্তা হলো চেষ্টা ও জীবনের সব অবস্থায় আল্লাহর বিধান, সাহায্য এবং নির্ধারিত তাকদিরের ওপর আস্থা রাখা।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- আল্লাহর বিধি-নিষেধ মেনে চলার চেষ্টা করতে হবে।
- প্রয়োজন ও সাহায্যের জন্য প্রথমে আল্লাহর কাছে চাইতে হবে।
- মানুষ আল্লাহর লিখিত সীমার বাইরে উপকার বা ক্ষতি করতে পারে না।
- ভয় ও আশার মধ্যেও তাকদিরের ওপর বিশ্বাস রাখা দরকার।
