৩৭/৪. অধ্যায়ঃ

জামে‘ আত-তিরমিযী হাদিস ২৫৮৩ - জাহান্নামের পুঁজ ও গরম পানীয়

জাহান্নামীদের পানীয় বস্তুর বিবরণ

জাহান্নামের পুঁজ পান: মুখ ও নাড়িভুঁড়ির কঠিন শাস্তি

জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ২৫৮৩

حَدَّثَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، أَخْبَرَنَا صَفْوَانُ بْنُ عَمْرٍو، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ بُسْرٍ، عَنْ أَبِي أُمَامَةَ، عَنِ النَّبِيِّ ﷺ فِي قَوْلِهِ: (يُسْقَى مِنْ مَاءٍ صَدِيدٍ * يَتَجَرَّعُهُ ) قَالَ " يُقَرَّبُ إِلَى فِيهِ فَيَكْرَهُهُ فَإِذَا أُدْنِيَ مِنْهُ شَوَى وَجْهَهُ وَوَقَعَتْ فَرْوَةُ رَأْسِهِ فَإِذَا شَرِبَهُ قَطَّعَ أَمْعَاءَهُ حَتَّى يَخْرُجَ مِنْ دُبُرِهِ يَقُولُ اللَّهُ: (وَسُقُوا مَاءً حَمِيمًا فَقَطَّعَ أَمْعَاءَهُمْ ) وَيَقُولُ: (وَإِنْ يَسْتَغِيثُوا يُغَاثُوا بِمَاءٍ كَالْمُهْلِ يَشْوِي الْوُجُوهَ بِئْسَ الشَّرَابُ ) " .قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ. وَهَكَذَا قَالَ مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ بُسْرٍ وَلاَ نَعْرِفُ عُبَيْدَ اللَّهِ بْنَ بُسْرٍ إِلاَّ فِي هَذَا الْحَدِيثِ وَقَدْ رَوَى صَفْوَانُ بْنُ عَمْرٍو عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُسْرٍ صَاحِبِ النَّبِيِّ ﷺ غَيْرَ هَذَا الْحَدِيثِ وَعَبْدُ اللَّهِ بْنُ بُسْرٍ لَهُ أَخٌ قَدْ سَمِعَ مِنَ النَّبِيِّ ﷺ. وَأُخْتُهُ قَدْ سَمِعَتْ مِنَ النَّبِيِّ ﷺ. وَعُبَيْدُ اللَّهِ بْنُ بُسْرٍ الَّذِي رَوَى عَنْهُ صَفْوَانُ بْنُ عَمْرٍو حَدِيثَ أَبِي أُمَامَةَ لَعَلَّهُ أَنْ يَكُونَ أَخَا عَبْدِ اللَّهِ بْنِ بُسْرٍ.

আবূ উমামাহ (রাঃ) হতে বর্ণিতঃ

আল্লাহ্ তা’আলার বাণীঃ “জাহান্নামীদেরকে গলিত পুঁজ পান করানো হবে, যা সে এক এক ঢোক করে গলধঃকরণ করবে” (সূরাঃ ইবরাহীম–১৬, ১৭) প্রসঙ্গে রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ পুঁজ যখন তার মুখের নিকটে নিয়ে আসা হবে সে তা অপছন্দ করবে। তারপর যখন আরো নিকটে নিয়ে আসা হবে তখন তার মুখমণ্ডল পুড়ে যাবে এবং মাথার চামড়া গলে পড়ে যাবে। তারপর সে যখন তা পান করবে তখন তা তার নাড়িভুঁড়ি গলিয়ে ছিন্নভিন্ন করে দিবে এবং তা মলদ্বার দিয়ে বেরিয়ে যাবে।আল্লাহ তা’আলা বলেনঃ “তাদের গরম পানি পান করানো হবে, যা তাদের নাড়িভুঁড়ি ছিন্নভিন্ন করে দিবে” (সূরাঃ মুহাম্মাদ- ১৫)।তিনি আরো বলেনঃ “পিপাসার্ত হয়ে তারা পানীয় প্রার্থনা করলে তাদেরকে দেয়া হবে গলিত ধাতুর ন্যায় পানীয়, যা তাদের মুখমণ্ডল দগ্ধ করবে। তা কতই না নিকৃষ্ট পানীয় এবং (জাহান্নাম) কতই না নিকৃষ্ট স্থান” (সূরাঃ কাহ্‌ফ- ২৯)।

আবূ ঈসা বলেন, এ হাদিসটি গারীব। মুহাম্মাদ ইবনু ইসমাঈল বুখারী (রহঃ) উবাইদুল্লাহ ইবনু বুসরের সূত্রে এরকমই বলেছেন। এ হাদিসের দ্বারাই শুধুমাত্র উবাইদুল্লাহ ইবনু বুসরের পরিচয় পাওয়া যায়। সাফওয়ান ইবনু আমর (রহঃ) রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সাহাবী আবদুল্লাহ ইবনু বুসর (রাঃ)-এর সূত্রে এ হাদিস ব্যতীত অন্য হাদিস বর্ণনা করেছেন। আবদুল্লাহ ইবনু বুসরের এক ভাই ও এক বোন রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) হতে হাদিস বর্ণনা করেছেন। সাফওয়ান ইবনু আমর (রহঃ) যে উবাইদুল্লাহ ইবনু বুসরের সূত্রে আবূ উমামা (রাঃ)-এর হাদিস বর্ণনা করেছেন সম্ভবত তিনি আবদুল্লাহ ইবনু বুসরের ভাই।

জামে‘ আত-তিরমিযী হাদিস ২৫৮৩-এর সারসংক্ষেপ

এই হাদিসে জাহান্নামীদের পানীয় হিসেবে গলিত পুঁজের ভয়াবহতা তুলে ধরা হয়েছে। পানীয়টি মুখের কাছে আনা হলে সে তা অপছন্দ করবে। আরও কাছে আনলে তার মুখমণ্ডল পুড়ে যাবে এবং মাথার চামড়া গলে পড়বে। পরে বাধ্য হয়ে পান করলে তা শরীরের ভেতরে গিয়ে নাড়িভুঁড়ি কেটে ও গলিয়ে দেবে, এরপর মলদ্বার দিয়ে বেরিয়ে যাবে। হাদিসের মধ্যে কুরআনের কয়েকটি আয়াতের অর্থও উল্লেখ করা হয়েছে, যেখানে গরম পানি, নাড়িভুঁড়ি ছিন্ন হওয়া এবং গলিত ধাতুর মতো পানীয়ের কথা এসেছে। মূল বার্তা হলো, জাহান্নামের পানীয় তৃষ্ণা মেটানোর উপকরণ নয়; সেটিও শাস্তির অংশ। এই বর্ণনা মানুষকে আখিরাতের জবাবদিহি স্মরণ করিয়ে দেয় এবং ভুল পথ থেকে ফিরে আসার তাগিদ দেয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • জাহান্নামের পুঁজ মুখের কাছে আনলেই মুখমণ্ডল দগ্ধ হবে।
  • পানীয়টি মাথার চামড়া গলিয়ে শরীরের ভেতরের অঙ্গ ছিন্নভিন্ন করবে।
  • জাহান্নামের পানীয়ও সেখানে শাস্তির একটি অংশ।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন