৩৯/১৮. অধ্যায়ঃ
মদীনার আলিমদের প্রসঙ্গে
জামে তিরমিযী : ২৬৮০
জামে তিরমিযীহাদিস নম্বর ২৬৮০
حَدَّثَنَا الْحَسَنُ بْنُ الصَّبَّاحِ الْبَزَّارُ، وَإِسْحَاقُ بْنُ مُوسَى الأَنْصَارِيُّ، قَالاَ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، رِوَايَةً " يُوشِكُ أَنْ يَضْرِبَ النَّاسُ، أَكْبَادَ الإِبِلِ يَطْلُبُونَ الْعِلْمَ فَلاَ يَجِدُونَ أَحَدًا أَعْلَمَ مِنْ عَالِمِ الْمَدِينَةِ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ وَهُوَ حَدِيثُ ابْنِ عُيَيْنَةَ . وَقَدْ رُوِيَ عَنِ ابْنِ عُيَيْنَةَ أَنَّهُ قَالَ فِي هَذَا سُئِلَ مَنْ عَالِمُ الْمَدِينَةِ فَقَالَ إِنَّهُ مَالِكُ بْنُ أَنَسٍ . وَقَالَ إِسْحَاقُ بْنُ مُوسَى سَمِعْتُ ابْنَ عُيَيْنَةَ يَقُولُ هُوَ الْعُمَرِيُّ عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الْعَزِيزَ الزَّاهِدُ . وَسَمِعْتُ يَحْيَى بْنَ مُوسَى يَقُولُ قَالَ عَبْدُ الرَّزَّاقِ هُوَ مَالِكُ بْنُ أَنَسٍ . وَالْعُمَرِيُّ هُوَ عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الْعَزِيزِ مِنْ وَلَدِ عُمَرَ بْنِ الْخَطَّابِ .
আবূ হুরাইরা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: অচিরেই মানুষ উটে চড়ে ইলম অন্বেষণের উদ্দেশ্যে দুনিয়া ঘুরে বেড়াবে। কিন্তু তারা মদীনার আলিমের অপেক্ষা বিজ্ঞ আলিম আর কোথাও খুঁজে পাবে না।
আবূ ‘ঈসা বলেনঃ এ হাদিসটি হাসান। এটা ইবনু ‘উয়াইনার রিওয়ায়াত। এ প্রসঙ্গে তিনি আরো বলেনঃ মাদীনার ‘আলিম হলেন মালিক ইবনু আনাস (রহঃ)। ইসহাক ইবনু মূসা বলেনঃ আমি ইবনু ‘উয়াইনাকে আরো বলতে শুনেছি, মদীনার এ ‘আলিম হলেন ‘উমার ইবনুল খাত্তাব (রাঃ) বংশীয় পার্থিব মোহ বিমুখ ‘আবদুল ‘আযীয ইবনু ‘আবদুল্লাহ। (আবূ ‘ঈসা বলেনঃ ) আমি ইয়াহ্ইয়া ইবনু মূসাকে বলতে শুনেছি, ‘আবদুর রাযযাক বলেছেন, তিনি হলেন মালিক ইবনু আনাস (রহঃ)।
