৪০/১৪. অধ্যায়ঃ
সাওয়ারী ব্যক্তি পদচারী ব্যক্তিকে সালাম প্রদান করবে
জামে তিরমিযী : ২৭০৪
জামে তিরমিযীহাদিস নম্বর ২৭০৪
حَدَّثَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ، أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، أَنْبَأَنَا مَعْمَرٌ، عَنْ هَمَّامِ بْنِ مُنَبِّهٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " يُسَلِّمُ الصَّغِيرُ عَلَى الْكَبِيرِ وَالْمَارُّ عَلَى الْقَاعِدِ وَالْقَلِيلُ عَلَى الْكَثِيرِ " . قَالَ وَهَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
আবূ হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেছেন: অল্প বয়সী বেশী বয়সীদেরকে, পদচারী বসা লোকদেরকে এবং অল্প সংখ্যক বেশি সংখ্যককে সালাম করবে।
সহীহঃ প্রাগুক্ত (১১৪৯), বুখারী।আবূ ‘ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ।
