৪০/১৪. অধ্যায়ঃ
সাওয়ারী ব্যক্তি পদচারী ব্যক্তিকে সালাম প্রদান করবে
জামে তিরমিযী : ২৭০৫
জামে তিরমিযীহাদিস নম্বর ২৭০৫
حَدَّثَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ، أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ، أَنْبَأَنَا حَيْوَةُ بْنُ شُرَيْحٍ، أَخْبَرَنِي أَبُو هَانِئٍ، اسْمُهُ حُمَيْدُ بْنُ هَانِئٍ الْخَوْلاَنِيُّ عَنْ أَبِي عَلِيٍّ الْجَنْبِيِّ، عَنْ فَضَالَةَ بْنِ عُبَيْدٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " يُسَلِّمُ الْفَارِسُ عَلَى الْمَاشِي وَالْمَاشِي عَلَى الْقَائِمِ وَالْقَلِيلُ عَلَى الْكَثِيرِ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ وَأَبُو عَلِيٍّ الْجَنْبِيُّ اسْمُهُ عَمْرُو بْنُ مَالِكٍ .
ফাযালাহ ইবনু ‘উবাইদ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ অশ্বারোহী পথচারীকে, পথচারী দাঁড়ানো ব্যক্তিকে এবং অল্পসংখ্যক বেশিসংখ্যককে সালাম দিবে।
সহীহঃ প্রাগুক্ত (১১৫০)আবূ ‘ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ। আবূ ‘আলী আল-জানবীর নাম ‘আমর ইবনু মালিক।
