৪৪/৩. অধ্যায়ঃ
সূরা আল-বাক্বারাহ
জামে তিরমিযী : ২৯৬৯
জামে তিরমিযীহাদিস নম্বর ২৯৬৯
حَدَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ ذَرٍّ، عَنْ يُسَيْعٍ الْكِنْدِيِّ، عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي قَوْلِهِ : (وَقَالَ رَبُّكُمُ ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ ) قَالَ " الدُّعَاءُ هُوَ الْعِبَادَةُ " . وَقَرَأَ :( وَقَالَ رَبُّكُمُ ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ ) إِلَى قَوْلِهِ ( دَاخِرِينَ ) . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
নু’মান ইবনু বাশীর (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) আল্লাহর বাণী “তোমাদের প্রভু বলেন, তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব”- (সূরা মু’মিন ৬০) প্রসঙ্গে বলেছেনঃ দোয়া ही ইবাদত। তারপর তিনি পাঠ করলেন : “তোমাদের প্রভু বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। যারা অহংকারবশে আমার ইবাদতে বিমুখ, তারা লাঞ্ছিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে” (সূরা মু’মিন: ৬০)।
সহীহ : ইবনু মা-জাহ (৩৮২৮)।আবূ ‘ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ।
