৪৪/৩. অধ্যায়ঃ
জামে‘ আত-তিরমিযী হাদিস ২৯৭২ - ধ্বংসে নিক্ষেপের আয়াতের সঠিক ব্যাখ্যা
সূরা আল-বাক্বারাহ
নিজেদের ধ্বংসে নিক্ষেপ করো না: আবু আইয়ুব রাঃ-এর ব্যাখ্যা
জামে‘ আত-তিরমিযী : ২৯৭২
জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ২৯৭২
حَدَّثَنَا عَبْدُ بْنُ حُمَيْدٍ، حَدَّثَنَا الضَّحَّاكُ بْنُ مَخْلَدٍ أَبُو عَاصِمٍ النَّبِيلُ، عَنْ حَيْوَةَ بْنِ شُرَيْحٍ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ أَسْلَمَ أَبِي عِمْرَانَ التُّجِيبِيِّ، قَالَ كُنَّا بِمَدِينَةِ الرُّومِ فَأَخْرَجُوا إِلَيْنَا صَفًّا عَظِيمًا مِنَ الرُّومِ فَخَرَجَ إِلَيْهِمْ مِنَ الْمُسْلِمِينَ مِثْلُهُمْ أَوْ أَكْثَرُ وَعَلَى أَهْلِ مِصْرَ عُقْبَةُ بْنُ عَامِرٍ وَعَلَى الْجَمَاعَةِ فَضَالَةُ بْنُ عُبَيْدٍ فَحَمَلَ رَجُلٌ مِنَ الْمُسْلِمِينَ عَلَى صَفِّ الرُّومِ حَتَّى دَخَلَ فِيهِمْ فَصَاحَ النَّاسُ وَقَالُوا سُبْحَانَ اللَّهِ يُلْقِي بِيَدَيْهِ إِلَى التَّهْلُكَةِ فَقَامَ أَبُو أَيُّوبَ الأَنْصَارِيُّ فَقَالَ يَا أَيُّهَا النَّاسُ إِنَّكُمْ تَتَأَوَّلُونَ هَذِهِ الآيَةَ هَذَا التَّأْوِيلَ وَإِنَّمَا نَزَلَتْ هَذِهِ الآيَةُ فِينَا مَعْشَرَ الأَنْصَارِ لَمَّا أَعَزَّ اللَّهُ الإِسْلاَمَ وَكَثُرَ نَاصِرُوهُ فَقَالَ بَعْضُنَا لِبَعْضٍ سِرًّا دُونَ رَسُولِ اللَّهِ ﷺ إِنَّ أَمْوَالَنَا قَدْ ضَاعَتْ وَإِنَّ اللَّهَ قَدْ أَعَزَّ الإِسْلاَمَ وَكَثُرَ نَاصِرُوهُ فَلَوْ أَقَمْنَا فِي أَمْوَالِنَا فَأَصْلَحْنَا مَا ضَاعَ مِنْهَا . فَأَنْزَلَ اللَّهُ عَلَى نَبِيِّهِ ﷺ يَرُدُّ عَلَيْنَا مَا قُلْنَا: (وَأَنْفِقُوا فِي سَبِيلِ اللَّهِ وَلاَ تُلْقُوا بِأَيْدِيكُمْ إِلَى التَّهْلُكَةِ ) فَكَانَتِ التَّهْلُكَةُ الإِقَامَةَ عَلَى الأَمْوَالِ وَإِصْلاَحَهَا وَتَرَكْنَا الْغَزْوَ فَمَا زَالَ أَبُو أَيُّوبَ شَاخِصًا فِي سَبِيلِ اللَّهِ حَتَّى دُفِنَ بِأَرْضِ الرُّومِ .قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ .
আসলাম আবূ ‘ইমরান আত –তুজীবী (রহঃ) হতে বর্ণিতঃ
আমরা রোম সাম্রাজ্যের কোন এক শহরে অবস্থানরত ছিলাম। তখন আমাদেরকে মুকাবিলা করার উদ্দেশে রোমের এক বিশাল বাহিনী যাত্রা শুরু করল। মুসলিমদের পক্ষ হতেও একই রকম বা আরো বিশাল একটি বাহিনী যাত্রা শুরু করল। তখন মিসরবাসীর শাসক ছিলেন ‘উক্ববাহ ইবনু ‘আমির (রাঃ) এবং বাহিনীর সেনাপতি ছিলেন ফাযালাহ ইবনু ‘উবাইদ (রাঃ)। একজন মুসলিম সেনা রোমীয়দের উপর প্রচন্ড আক্রমণ করেন। এমনকি ব্যূহ ভেদ করে তিনি তাদের ভেতরে ঢুকে পড়েন। তখন মুসলিমগণ সশব্দে চিৎকার করেন এবং বলেন, সুবহানাল্লাহ! লোকটি নিজেকে ধ্বংসের মধ্যে নিক্ষেপ করেছে।তখন আবূ আইয়ূব আল –আনসারী (রাঃ) দাঁড়িয়ে বললেন, হে জনমন্ডলী! তোমরা এ আয়াতের এরূপ ব্যাখ্যা করছ? অথচ এ আয়াতটি আমাদের তথা আনসারদের ব্যাপারে অবতীর্ণ হয়েছে। আল্লাহ তা’আলা যখন ইসলামকে বিজয় দান করলেন এবং ইসলামের বিপুল সংখ্যক সাহায্যকারী হয়ে গেল, তখন আমাদের মধ্যে কেউ কেউ রাসূলুল্লাহ (ﷺ) কে না শুনিয়ে চুপে চুপে বলল, আমাদের মাল-সম্পদ তো নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ তা’আলা ইসলামকে এখন শক্তিশালী করেছেন। তার সাহায্যকারীর সংখ্যাও অনেক বৃদ্ধি পেয়েছে। এখন যদি আমরা আমাদের মাল-সম্পদ রক্ষণাবেক্ষণের জন্য অবস্থান করতে এবং বিনষ্ট হয়ে যাওয়া সম্পদের পুনর্গঠনের কাজে আত্মনিয়োগ করতাম (তাহলে ভাল হতো)।এ প্রসঙ্গেই আল্লাহ তা’আলা আমাদের ধারণাকে প্রত্যাখ্যান করে তাঁর নবী (ﷺ)-এর প্রতি নিম্নোক্ত আয়াত অবতীর্ণ করেন : “তোমরা আল্লাহ তা’আলার পথে ব্যয় কর এবং নিজেদের হাতে নিজেদেরকে ধ্বংসের মধ্যে নিক্ষেপ করো না” (সূরা আল –বাক্বারাহ ১৯৫)।কাজেই মাল-সম্পদের তত্ত্বাবধান ও তার পুনর্গঠনে আত্মনিয়োগ করা এবং জিহাদ ত্যাগ করাই হচ্ছে ধ্বংস। অতএব আবূ আইয়ূব আল –আনসারী (রাঃ) বাড়িঘর ছেড়ে সব সময় আল্লাহ তা’আলার রাস্তায় জিহাদে ব্যাপৃত থাকতেন। অবশেষে তিনি রোমে (তৎকালীন এশিয়া মাইনর, বর্তমানে তুরস্ক) ইন্তিকাল করেন এবং সেখানেই তাঁকে দাফন করা হয়।
আবী ‘ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ গারীব।
জামে‘ আত-তিরমিযী হাদিস ২৯৭২-এর সারসংক্ষেপ
এই হাদিসে নিজেদের হাতে ধ্বংসের মধ্যে নিক্ষেপ না করার আয়াতের একটি নির্দিষ্ট ব্যাখ্যা এসেছে। রোমীয় বাহিনীর বিরুদ্ধে এক মুসলিম সেনা শত্রুপক্ষের সারির ভেতরে প্রবেশ করলে কিছু মানুষ আয়াতটি তাঁর কাজের ওপর প্রয়োগ করেন। আবু আইয়ুব আল-আনসারি রাঃ জানান, আয়াতটি আনসারদের একটি ভিন্ন অবস্থার বিষয়ে নাজিল হয়েছিল। ইসলাম শক্তিশালী হওয়ার পর তাঁদের কেউ কেউ নিজেদের নষ্ট হয়ে যাওয়া সম্পদ দেখাশোনা ও পুনর্গঠনে ব্যস্ত হয়ে আল্লাহর পথে দায়িত্ব থেকে বিরত থাকার কথা ভেবেছিলেন। তখন আল্লাহর পথে ব্যয় এবং নিজেদের ধ্বংসে না ফেলার নির্দেশ আসে। আবু আইয়ুব রাঃ-এর ব্যাখ্যায় সেই অবস্থায় শুধু সম্পদ রক্ষায় ডুবে গিয়ে নির্ধারিত দায়িত্ব ছেড়ে দেওয়াই ধ্বংস হিসেবে উল্লেখ হয়েছে। হাদিসটি আয়াতের অবতীর্ণ হওয়ার কারণ জেনে ব্যাখ্যা করার গুরুত্ব দেখায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- কুরআনের আয়াত ব্যাখ্যায় অবতীর্ণ হওয়ার কারণ জানা গুরুত্বপূর্ণ।
- হাদিসের ঘটনায় আল্লাহর পথে ব্যয় করার নির্দেশ দেওয়া হয়েছে।
- শুধু সম্পদ রক্ষায় ব্যস্ত হয়ে নির্ধারিত দায়িত্ব ত্যাগ করাকে ধ্বংস বলা হয়েছে।
- কোনো আয়াত ভুল স্থানে প্রয়োগ করলে জ্ঞানীরা তা সংশোধন করবেন।
