৪৪/৫. অধ্যায়ঃ
সূরা আন-নিসা
জামে তিরমিযী : ৩০২১
জামে তিরমিযীহাদিস নম্বর ৩০২১
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ فِرَاسٍ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " الْكَبَائِرُ الإِشْرَاكُ بِاللَّهِ وَعُقُوقُ الْوَالِدَيْنِ أَوْ قَالَ الْيَمِينُ الْغَمُوسُ " . شَكَّ شُعْبَةُ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
আবদুল্লাহ ইবনু ‘আমর (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেছেন: কবীরা গুনাহসমূহের মধ্যে রয়েছে আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা, বাবা-মায়ের অবাধ্য হওয়া, অথবা বলেছেন: মিথ্যা শপথ করা। বর্ণনাকারী শু’বাহর সন্দেহ যে, রাসূলুল্লাহ (ﷺ) শেষোক্ত দু’টি কথার কোনটি বলেছেন।
সহীহ : বুখারী।আবূ ‘ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ।
