৪৪/৫. অধ্যায়ঃ
জামে‘ আত-তিরমিযী হাদিস ৩০২২ - নারী-পুরুষের আমল, মর্যাদা ও আল্লাহর অনুগ্রহ
সূরা আন-নিসা
নারী-পুরুষের আমল ও প্রাপ্য: হিংসা নয়, আল্লাহর অনুগ্রহ চাই
জামে‘ আত-তিরমিযী : ৩০২২
জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ৩০২২
حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ ابْنِ أَبِي نَجِيحٍ، عَنْ مُجَاهِدٍ، عَنْ أُمِّ سَلَمَةَ، أَنَّهَا قَالَتْ يَغْزُو الرِّجَالُ وَلاَ يَغْزُو النِّسَاءُ وَإِنَّمَا لَنَا نِصْفُ الْمِيرَاثِ . فَأَنْزَلَ اللَّهُ : ﴾وَلاَ تَتَمَنَّوْا مَا فَضَّلَ اللَّهُ بِهِ بَعْضَكُمْ عَلَى بَعْضٍ ﴿ . قَالَ مُجَاهِدٌ فَأُنْزِلَ فِيهَا : ( إِنَّ الْمُسْلِمِينَ وَالْمُسْلِمَاتِ ﴿ وَكَانَتْ أُمُّ سَلَمَةَ أَوَّلَ ظَعِينَةٍ قَدِمَتِ الْمَدِينَةَ مُهَاجِرَةً .قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ مُرْسَلٌ . وَرَوَاهُ بَعْضُهُمْ عَنِ ابْنِ أَبِي نَجِيحٍ عَنْ مُجَاهِدٍ مُرْسَلٌ أَنَّ أُمَّ سَلَمَةَ قَالَتْ كَذَا وَكَذَا .
উম্মু সালামাহ (রাঃ) হতে বর্ণিতঃ
পুরুষরা জিহাদ করে কিন্তু মহিলারা জিহাদ করে না। মীরাসের (উত্তরাধিকার) ক্ষেত্রেও মহিলারা (পুরুষের তুলনায়) অর্ধেক পায়।এ প্রসঙ্গেই কল্যাণময় আল্লাহ তা’আলা অবতীর্ণ করেন (অনুবাদ) : “আল্লাহ তা’আলা যদ্দারা তোমাদের কাউকে অপর কারো উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন, তোমরা তার লোভ করো না। যা পুরুষ অর্জন করেছে তা তার প্রাপ্য অংশ আর নারী যা অর্জন করেছেন তা তার প্রাপ্য অংশ। তোমরা আল্লাহ তা’আলার নিকট তার অনুগ্রহ প্রার্থনা কর। আল্লাহ তা’আলা নিশ্চয়ই সর্ববিষয়ে সর্বজ্ঞ” – (সূরা আন –নিসা ৩২)।মুজাহিদ (রহঃ) বলেন, একই প্রসঙ্গে নিম্নোক্ত আয়াতও অবতীর্ণ হয় (অনুবাদ) : “আত্মসমর্পণকারী পুরুষ ও আত্মসমর্পণকারী নারী, মু’মিন পুরুষ ও মু’মিন নারী, অনুগত পুরুষ ও অনুগত নারী, সত্যবাদী পুরুষ ও সত্যবাদী নারী, ধৈর্যশীল পুরুষ ও ধৈর্যশীল নারী, বিনীত পুরুষ ও বিনীত নারী, লজ্জাস্থান হিফাযাতকারী পুরুষ ও লজ্জাস্থান হিফাযাতকারী নারী, আল্লাহ তা’আলাকে বেশি স্মরণকারী পুরুষ ও আল্লাহ তা’আলাকে বেশি স্মরণকারী নারী এদের জন্য আল্লাহ তা’আলা রেখেছেন ক্ষমা ও মহাপ্রতিদান” – (সূরা আল –আহযাব ৩৫)।উম্মু সালামাহ (রাঃ)-ই ছিলেন মাদীনায় হিজরতকারিনী প্রথম মহিলা।
আবূ ‘ঈসা বলেন, এ হাদীসটি মুরসাল। কেউ কেউ ইবনু আবূ নাজীহ কর্তৃক মুজাহিদ (রহঃ) সূত্রে এটি মুরসাল হিসেবে বর্ণনা করেছেন যে, উম্ম সালামা (রাঃ) একই কথা বলেছেন।
জামে‘ আত-তিরমিযী হাদিস ৩০২২-এর সারসংক্ষেপ
মূল বিষয়: নারী-পুরুষের আমল। উম্মু সালামা (রাঃ) পুরুষদের জিহাদে অংশ নেওয়া এবং উত্তরাধিকারে নারীর অংশ নিয়ে কথা বলেছিলেন। এরপর যে আয়াতের কথা বর্ণনায় এসেছে, সেখানে অন্যকে দেওয়া আল্লাহর বিশেষ অনুগ্রহের প্রতি লোভ না করতে বলা হয়েছে। পুরুষ যা অর্জন করে, তার জন্য তার প্রাপ্য আছে; নারী যা অর্জন করে, তার জন্যও তার প্রাপ্য আছে। একই সঙ্গে আল্লাহর কাছে তাঁর অনুগ্রহ চাইতে বলা হয়েছে। পরের আয়াতে মুসলিম, মুমিন, অনুগত, সত্যবাদী, ধৈর্যশীল, বিনয়ী, লজ্জাস্থান রক্ষাকারী এবং বেশি আল্লাহকে স্মরণকারী নারী-পুরুষ—উভয়ের জন্য ক্ষমা ও বড় প্রতিদানের কথা এসেছে। তাই হাদিসটি শেখায়, তুলনা ও আক্ষেপে ডুবে না গিয়ে নিজের ঈমান, আমল ও চরিত্র উন্নত করা উচিত। আল্লাহ নারী ও পুরুষ উভয়ের নেক কাজ জানেন এবং বর্ণনায় উভয়ের প্রতিদান স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- অন্যের প্রাপ্য দেখে লোভ না করে আল্লাহর অনুগ্রহ চাইতে হবে।
- নারী ও পুরুষ উভয়ের আমল ও অর্জনের মূল্য আছে।
- ঈমান, সত্যবাদিতা, ধৈর্য ও আল্লাহর স্মরণ—উভয়ের জন্যই গুরুত্বপূর্ণ।
- নিজের দায়িত্ব ও নেক আমলে মনোযোগ দেওয়াই হাদিসের সরাসরি শিক্ষা।
