৪৪/৫. অধ্যায়ঃ
জামে‘ আত-তিরমিযী হাদিস ৩০৩৩ - ওহির ভার ও অক্ষমদের জন্য কুরআনিক ব্যতিক্রম
সূরা আন-নিসা
ওহির ভার ও অক্ষমদের ছাড়: গাইরু উলিয যারারি নাজিলের ঘটনা
জামে‘ আত-তিরমিযী : ৩০৩৩
জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ৩০৩৩
حَدَّثَنَا عَبْدُ بْنُ حُمَيْدٍ، حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ، عَنْ أَبِيهِ، عَنْ صَالِحِ بْنِ كَيْسَانَ، عَنِ ابْنِ شِهَابٍ، حَدَّثَنِي سَهْلُ بْنُ سَعْدٍ، قَالَ رَأَيْتُ مَرْوَانَ بْنَ الْحَكَمِ جَالِسًا فِي الْمَسْجِدِ فَأَقْبَلْتُ حَتَّى جَلَسْتُ إِلَى جَنْبِهِ فَأَخْبَرَنَا أَنَّ زَيْدَ بْنَ ثَابِتٍ أَخْبَرَهُ أَنَّ النَّبِيَّ ﷺ أَمْلَى عَلَيْهِ لاَ يَسْتَوِي الْقَاعِدُونَ مِنَ الْمُؤْمِنِينَ وَالْمُجَاهِدُونَ فِي سَبِيلِ اللَّهِ قَالَ فَجَاءَهُ ابْنُ أُمِّ مَكْتُومٍ وَهُوَ يُمْلِيهَا عَلَىَّ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ وَاللَّهِ لَوْ أَسْتَطِيعُ الْجِهَادَ لَجَاهَدْتُ وَكَانَ رَجُلاً أَعْمَى . فَأَنْزَلَ اللَّهُ عَلَى رَسُولِهِ ﷺ وَفَخِذُهُ عَلَى فَخِذِي فَثَقُلَتْ حَتَّى هَمَّتْ تَرُضُّ فَخِذِي ثُمَّ سُرِّيَ عَنْهُ فَأَنْزَلَ اللَّهُ عَلَيْهِ : ﴾ غَيْرُ أُولِي الضَّرَرِ ﴿ .قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . هَكَذَا رَوَى غَيْرُ وَاحِدٍ عَنِ الزُّهْرِيِّ عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ نَحْوَ هَذَا . وَرَوَى مَعْمَرٌ عَنِ الزُّهْرِيِّ هَذَا الْحَدِيثَ عَنْ قَبِيصَةَ بْنِ ذُؤَيْبٍ عَنْ زَيْدِ بْنِ ثَابِتٍ . وَفِي هَذَا الْحَدِيثِ رِوَايَةُ رَجُلٍ مِنْ أَصْحَابِ النَّبِيِّ ﷺ عَنْ رَجُلٍ مِنَ التَّابِعِينَ رَوَاهُ سَهْلُ بْنُ سَعْدٍ الأَنْصَارِيُّ عَنْ مَرْوَانَ بْنِ الْحَكَمِ وَمَرْوَانُ لَمْ يَسْمَعْ مِنَ النَّبِيِّ ﷺ وَهُوَ مِنَ التَّابِعِينَ .
সাহল ইবনু ‘সাদ আস্ –সা’ঈদী (রাঃ) হতে বর্ণিতঃ
মারওয়ান ইবনুল হাকামকে মসজিদে বসা দেখে আমি তাঁর নিকট এগিয়ে গিয়ে তাঁর পাশে বসলাম। তিনি আমাদের বললেন, যাইদ ইবনু সাবিত (রাঃ) আমাকে জানিয়েছেন যে, নবী, রাসূলুল্লাহ (ﷺ) আমার দ্বারা লেখাচ্ছিলেন : “লা ইয়াসতাবিল কা’ইদূনা মিনাল মু’মিনীনা ওয়াল মুজাহিদূনা ফী সাবীলিল্লাহ”।তখন তাঁর নিকট ইবনু উম্মি মাকতূম (রাঃ) এসে বললেন, হে আল্লাহর রাসূল! আল্লাহর শপথ! আমি যদি জিহাদ করতে পারতাম, তাহলে অবশ্যই জিহাদ করতাম। তিনি ছিলেন অন্ধ। এ প্রসঙ্গে আল্লাহ তা’আলা তাঁর রাসূলের উপর ওহী অবতীর্ণ করলেন, তখন তাঁর উরু আমার উরুর উপর ছিল। তা এত ভারী লাগছিল যে, এতে আমার উরু ভেঙ্গে চুরমার হয়ে যাওয়ার উপক্রম হয়। কিছুক্ষণ পর তাঁর এ অবস্থা দূরীভূত হয়। আল্লাহ তা’আলা তাঁর উপর অবতীর্ণ করেন : “গাইরু উলিয যারারি”।
আবূ ‘ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ। একাধিক বর্ণনাকারী এ হাদীসটি যুহরী হতে সাহল ইবনু সা’দের বরাতে অনুরূপ বর্ণনা করেছেন। মা’মার এটি বর্ণনা করেছেন যুহরী হতে, তিনি কাবীসাহ্ ইবনু যুয়াইব হতে, তিনি যাইদ ইবনু সাবিত হতে এই সূত্রে। তিনি আরো বলেন, এ হাদীসটি রাসূলুল্লাহ (ﷺ) এর একজন সাহাবী কর্তৃক একজন তাবিঈ হতে বর্ণিত অর্থাৎ সাহল ইবনু সা’দ আস –সাঈদী আল –আনসারী (রাঃ) রিওয়ায়াত করেছেন মারওয়ান ইবনুল হাকাম হতে। মারওয়ান রাসূলুল্লাহ (ﷺ) হতে সরাসরি হাদীস শুনেননি। তিনি তাবিঈদের অন্তর্ভুক্ত।
জামে‘ আত-তিরমিযী হাদিস ৩০৩৩-এর সারসংক্ষেপ
মূল বিষয়: ওহি ও অক্ষমতা। যাইদ ইবনু সাবিত (রাঃ) নবী (صلى الله عليه وسلم)-এর নির্দেশে সেই আয়াত লিখছিলেন, যেখানে ঘরে বসে থাকা মুমিন এবং আল্লাহর পথে জিহাদকারীদের সমান না হওয়ার কথা আছে। এ সময় অন্ধ সাহাবি ইবনু উম্মি মাকতুম (রাঃ) এসে বলেন, তিনি সামর্থ্য পেলে অবশ্যই জিহাদ করতেন। তখন রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর ওপর ওহি নাজিল হয়। তাঁর উরু যাইদ (রাঃ)-এর উরুর ওপর ছিল এবং ওহির সময় তা এত ভারী হয়ে যায় যে যাইদ (রাঃ)-এর মনে হয় তাঁর উরু ভেঙে যেতে পারে। পরে ওহির অবস্থা শেষ হলে ‘অক্ষমদের ছাড়া’ অংশটি নাজিল হয়। হাদিসটি একদিকে ওহি নাজিলের বাস্তব ভার তুলে ধরে, অন্যদিকে সত্যিকারের অক্ষমতার প্রতি আল্লাহর বিবেচনা দেখায়। ইবনু উম্মি মাকতুম (রাঃ)-এর আন্তরিক ইচ্ছাও স্পষ্ট—তিনি পারলে দায়িত্ব পালন করতেন। তাই সামর্থ্য, নিয়ত ও বাস্তব সীমাবদ্ধতা আলাদা করে দেখা প্রয়োজন।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ওহি নাজিলের সময় রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর ওপর বাস্তব ভার অনুভূত হতো।
- ইবন উম্মি মাকতুম (রাঃ)-এর অক্ষমতা আয়াতে আলাদা বিবেচনা পেয়েছে।
- সামর্থ্য না থাকা এবং দায়িত্ব এড়িয়ে যাওয়া এক নয়।
- ভালো কাজের আন্তরিক ইচ্ছা মানুষের চরিত্রের গুরুত্বপূর্ণ পরিচয়।
