৪৪/৫. অধ্যায়ঃ
সূরা আন-নিসা
জামে তিরমিযী : ৩০৩৪
জামে তিরমিযীহাদিস নম্বর ৩০৩৪
حَدَّثَنَا عَبْدُ بْنُ حُمَيْدٍ، أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، قَالَ سَمِعْتُ عَبْدَ الرَّحْمَنِ بْنَ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي عَمَّارٍ، يُحَدِّثُ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بَابَاهُ، عَنْ يَعْلَى بْنِ أُمَيَّةَ، قَالَ قُلْتُ لِعُمَرَ بْنِ الْخَطَّابِ إِنَّمَا قَالَ اللَّهُ : ( أَنْ تَقْصُرُوا مِنَ الصَّلاَةِ إِنْ خِفْتُمْ أَنْ يَفْتِنَكُمُ الَّذِينَ كَفَرُوا ) وَقَدْ أَمِنَ النَّاسُ . فَقَالَ عُمَرُ عَجِبْتُ مِمَّا عَجِبْتَ مِنْهُ فَذَكَرْتُ ذَلِكَ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ " صَدَقَةٌ تَصَدَّقَ اللَّهُ بِهَا عَلَيْكُمْ فَاقْبَلُوا صَدَقَتَهُ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
ইয়া’লা ইবনু উমাইয়্যাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
আমি উমর (রাঃ) কে বললাম, আল্লাহ تعالى বলেছেনঃ “তোমরা যখন শত্রুর আশংকা করবে তখন নামাজ কসর করবে” – (সূরা আন–নিসা ১০১)। এখন তো মানুষ নিরাপদ ও ভীতিমুক্ত হয়ে গেছে (এখন নামাজ কসর করার কি প্রয়োজন)। উমর (রাঃ) বললেন, তুমি যে বিষয়ে বিস্ময়বোধ করছ, আমিও একই বিষয়ে বিস্ময়বোধ করেছি এবং বিষয়টি রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট উত্থাপন করেছি। এটা তো তোমাদের জন্য আল্লাহ تعالىর পক্ষ হতে সাদাকাহ। অতএব তোমরা তাঁর সাদাকাহ (অনুগ্রহ) গ্রহণ কর।
সহীহ : ইবনু মাজাহ (১০৬৫), মুসলিম।আবূ ‘ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ।
