৪৪/৬. অধ্যায়ঃ

জামে‘ আত-তিরমিযী হাদিস ৩০৪৯ - মদ হারামের ধাপে ধাপে বিধান

সূরা আল –মায়িদা

মদ হারামের আয়াত ও উমর (রাঃ)-এর তাৎক্ষণিক বর্জন

জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ৩০৪৯

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا إِسْرَائِيلُ، حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ، عَنْ عُمَرَ بْنِ شُرَحْبِيلَ أَبِي مَيْسَرَةَ، عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ، أَنَّهُ قَالَ اللَّهُمَّ بَيِّنْ لَنَا فِي الْخَمْرِ بَيَانَ شِفَاءٍ فَنَزَلَتِ الَّتِي فِي الْبَقَرَةِ : ﴾ يَسْأَلُونَكَ عَنِ الْخَمْرِ وَالْمَيْسِرِ ) الآيَةَ فَدُعِيَ عُمَرُ فَقُرِئَتْ عَلَيْهِ فَقَالَ اللَّهُمَّ بَيِّنْ لَنَا فِي الْخَمْرِ بَيَانَ شِفَاءٍ فَنَزَلَتِ الَّتِي فِي النِّسَاءِأَيُّهَا الَّذِينَ آمَنُوا لاَ تَقْرَبُوا الصَّلاَةَ وَأَنْتُمْ سُكَارَى ) فَدُعِيَ عُمَرُ فَقُرِئَتْ عَلَيْهِ فَقَالَ اللَّهُمَّ بَيِّنْ لَنَا فِي الْخَمْرِ بَيَانَ شِفَاءٍ فَنَزَلَتِ الَّتِي فِي الْمَائِدَةِ : ( إِنَّمَا يُرِيدُ الشَّيْطَانُ أَنْ يُوقِعَ بَيْنَكُمُ الْعَدَاوَةَ وَالْبَغْضَاءَ فِي الْخَمْرِ وَالْمَيْسِرِ ) إِلَى قَوْلِهَِلْ أَنْتُمْ مُنْتَهُونَ ) فَدُعِيَ عُمَرُ فَقُرِئَتْ عَلَيْهِ فَقَالَ انْتَهَيْنَا انْتَهَيْنَا .قَالَ أَبُو عِيسَى وَقَدْ رُوِيَ عَنْ إِسْرَائِيلَ هَذَا الْحَدِيثُ مُرْسَلٌ .

উমার ইবনুল খাত্তাব (রাঃ) হতে বর্ণিতঃ

হে আল্লাহ! শরাবের ব্যাপারে আমাদের জন্য পরিপূর্ণ ও সুস্পষ্ট বর্ণনা দিন। এ প্রসঙ্গেই সূরা আল –বাক্বারার নিম্নোক্ত আয়াত অবতীর্ণ হয় (অনুবাদ) : “লোকে তোমাকে মদ ও জুয়া প্রসঙ্গে প্রশ্ন করে। বল, উভয়ের মধ্যে আছে মহাপাপ এবং মানুষের জন্য উপকারও। কিন্তু এগুলোর পাপ এগুলোর উপকার অপেক্ষা বেশি” (সূরা আল –বাক্বারাহ ২১৯)।‘উমর (রাঃ) কে ডেকে এনে তাঁকে উক্ত আয়াত তিলাওয়াত করে শুনানো হল। তিনি বললেন, হে আল্লাহ! শরাবের ব্যাপারে আমাদের আরও সুস্পষ্ট ও পূর্ণাঙ্গ বিবরণ দিন। তখন সূরা আন –নিসার নিম্নোক্ত আয়াত অবতীর্ণ হয় (অনুবাদ) : “হে ঈমানদারগণ! তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাযের নিকটেও যেও না, যতক্ষণ না তোমরা যা বল তা বুঝতে পার” – (সূরা আন –নিসা ৪৩)।‘উমর (রাঃ) কে ডেকে এনে তাঁকে উক্ত আয়াত পাঠ করে শুনানো হল। ‘উমর (রাঃ) আবারো বললেন, হে আল্লাহ! শরাবের ব্যাপারে আমাদের সুস্পষ্ট ও পূর্ণ বিবরণ দিন। তারপর সূরা আল –মাইদার এ আয়াত অবতীর্ণ হয় (অনুবাদ) : “শাইতান তো শরাব ও জুয়ার মাধ্যমে তোমাদের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ ঘটাতে চায় এবং তোমাদেরকে আল্লাহ তা’আলার স্মরণে ও নামাযে বাধা দিতে চায়। তবে কি তোমরা নিবৃত্ত্ত হবে না?” (সূরা আল –মায়িদাহ ৯১) উমর (রাঃ) কে ডেকে এনে তাঁকে এ আয়াত পাঠ করে শুনানো হল। তিনি বললেন, আমরা নিবৃত্ত হলাম, আমরা নিবৃত্ত হলাম।

আবূ ‘ঈসা বলেন, ইসরাঈলের সূত্রে এটি মুরসালরূপে বর্ণিত হয়েছে। মুহাম্মদ ইবনুল আলা –ওয়াকী’ হতে, তিনি ইসরাঈল হতে, তিনি আবূ ইসহাক হতে, তিনি আবূ মাইসারাহ (রহঃ) হতে এই সূত্রে বর্ণিত, তিনি বলেন, ‘উমর ইবনুল খাত্তাব (রাঃ) বললেন, হে আল্লাহ! শরাব ও মাদকদ্রব্য প্রসঙ্গে আমাদের জন্য সুস্পষ্ট ও পূর্ণাঙ্গ বিবরণ দিন… তারপর তিনি পূর্বোক্ত হাদীসের একই রকম বর্ণনা করেছেন। এটি মুহাম্মদ ইবনু ইউসুফের হাদীসের চাইতে অনেক বেশি সহীহ।

জামে‘ আত-তিরমিযী হাদিস ৩০৪৯-এর সারসংক্ষেপ

উমর (রাঃ) আল্লাহর কাছে মদ সম্পর্কে পরিষ্কার ও পূর্ণ নির্দেশ চেয়েছিলেন। প্রথমে সূরা আল-বাকারার আয়াত অবতীর্ণ হয়, যেখানে মদ ও জুয়ার কিছু উপকার থাকলেও এগুলোর পাপ বেশি বলে জানানো হয়। এরপর সূরা আন-নিসার আয়াতে নেশাগ্রস্ত অবস্থায় সালাতের কাছে যেতে নিষেধ করা হয়। উমর (রাঃ) আবারও সুস্পষ্ট নির্দেশ চান। পরে সূরা আল-মায়িদার আয়াতে জানানো হয়, মদ ও জুয়ার মাধ্যমে শয়তান শত্রুতা ও বিদ্বেষ সৃষ্টি করতে এবং মানুষকে আল্লাহর স্মরণ ও সালাত থেকে দূরে রাখতে চায়। তখন প্রশ্ন করা হয়, তারা কি বিরত হবে না। আয়াতটি শুনে উমর (রাঃ) সঙ্গে সঙ্গে বলেন, আমরা বিরত হলাম। এটি মদ হারামের বিধান মেনে নেওয়ার স্পষ্ট উদাহরণ।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • মদ ও জুয়ার পাপ ও ক্ষতি এগুলোর সীমিত উপকারের চেয়ে বেশি।
  • নেশা আল্লাহর স্মরণ, সালাত ও মানুষের পারস্পরিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত করে।
  • আল্লাহর চূড়ান্ত নিষেধ আসার পর সঙ্গে সঙ্গে তা বর্জন করা উচিত।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন