২/১২২. অধ্যায়ঃ

জামে‘ আত-তিরমিযী হাদিস ৩১৫ - মসজিদের দরজায় রহমত ও ফযলের দোয়া

মসজিদে প্রবেশের দোয়া

মসজিদে ঢোকা ও বের হওয়ার সংক্ষিপ্ত দোয়া

জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ৩১৫

وَقَالَ عَلِيُّ بْنُ حُجْرٍ قَالَ إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ فَلَقِيتُ عَبْدَ اللَّهِ بْنَ الْحَسَنِ بِمَكَّةَ فَسَأَلْتُهُ عَنْ هَذَا الْحَدِيثِ، فَحَدَّثَنِي بِهِ، قَالَ كَانَ إِذَا دَخَلَ قَالَ " رَبِّ افْتَحْ لِي بَابَ رَحْمَتِكَ وَإِذَا خَرَجَ $$قَالَ رَبِّ افْتَحْ لِي بَابَ فَضْلِكَ " . قَالَ أَبُو عِيسَى وَفِي الْبَابِ عَنْ أَبِي حُمَيْدٍ وَأَبِي أُسَيْدٍ وَأَبِي هُرَيْرَةَ. قَالَ أَبُو عِيسَى حَدِيثُ فَاطِمَةَ حَدِيثٌ حَسَنٌ وَلَيْسَ إِسْنَادُهُ بِمُتَّصِلٍ . وَفَاطِمَةُ بِنْتُ الْحُسَيْنِ لَمْ تُدْرِكْ فَاطِمَةَ الْكُبْرَى إِنَّمَا عَاشَتْ فَاطِمَةُ بَعْدَ النَّبِيِّ ﷺ أَشْهُرًا.

আলী ইবনু হুজর (রহঃ) হতে বর্ণিতঃ

ইসমাঈল ইবনু ইবরাহীম বলেছেন, আমি মক্কায় আবদুল্লাহ ইবনু হাসানের সাথে দেখা করে তাঁকে এ হাদীস প্রসঙ্গে প্রশ্ন করলাম। তিনি আমার নিকট হাদীসটি এভাবে বর্ণনা করলেন-“যখন তিনি (রাসূলুল্লাহ (ﷺ)) মসজিদে ঢুকতেন তখন বলতেনঃ “রাব্বিফ্‌তাহ্‌লী বাবা রাহমাতিকা” এবং যখন বের হতেন তখন বলতেনঃ রাব্বিফ্‌তাহলী বাবা ফায্‌লিকা।

এ অনুচ্ছেদে আবূ হুমাইদ, আবূ উসাইদ ও আবূ হুরায়রা (রাঃ) হতেও হাদীস বর্ণিত আছে। আবূ ‘ঈসা বলেনঃ ফাতিমা (রাঃ)-এর হাদীসটি হাসান। ফাতিমার হাদীসের সনদ মুত্তাসিল (পরস্পর সংযুক্ত) নয়। কেননা হুসাইন (রাঃ)-এর কন্যা ফাতিমা তাঁর দাদী ফাতিমাতুল কুবরা (রাঃ)-এর দেখা পাননি। কেননা ফাতিমা (রাঃ) রাসূলুল্লাহ (ﷺ)-এর ইন্তিকালের পর মাত্র কয়েক মাস বেঁচে ছিলেন।

জামে‘ আত-তিরমিযী হাদিস ৩১৫-এর সারসংক্ষেপ

এই হাদিসে ইসমাঈল ইবনে ইবরাহিম বলেন, তিনি মক্কায় আবদুল্লাহ ইবনে হাসানের সাথে দেখা করে আগের হাদিস সম্পর্কে জিজ্ঞেস করেন। তিনি হাদিসটি এভাবে বর্ণনা করেন—রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) মসজিদে ঢুকলে বলতেন, ‘রাব্বি ফ্তাহ্লি বাবা রহমাতিক’; আর বের হলে বলতেন, ‘রাব্বি ফ্তাহলি বাবা ফজলিক।’ অর্থাৎ মসজিদে প্রবেশের সময় আল্লাহর রহমতের দরজা চাওয়া এবং বের হওয়ার সময় আল্লাহর ফযলের দরজা চাওয়া। এই হাদিসে দোয়ার ভাষা সংক্ষিপ্ত, সহজ এবং মনে রাখার মতো। মসজিদে প্রবেশের দোয়া, বের হওয়ার দোয়া, রহমত ও ফযল—এসব শব্দের মাধ্যমে একজন মুসলিম আল্লাহর উপর নির্ভরতার শিক্ষা পায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • মসজিদে ঢোকার সময় আল্লাহর রহমত চাওয়া এসেছে।
  • মসজিদ থেকে বের হওয়ার সময় আল্লাহর ফযল চাওয়া এসেছে।
  • সংক্ষিপ্ত দোয়াও গভীর অর্থ বহন করে।
  • মসজিদের আদব শেখার জন্য এমন বর্ণনা উপকারী।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন