৪৪/২২. অধ্যায়ঃ
জামে‘ আত-তিরমিযী হাদিস ৩১৬৭ - কিয়ামতের হাশর ও দ্বীন থেকে বিচ্যুতির পরিণতি
সূরা আল-আম্বিয়া
কিয়ামতের হাশর ও নবীর পথ থেকে সরে যাওয়ার পরিণতি
জামে‘ আত-তিরমিযী : ৩১৬৭
জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ৩১৬৭
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا وَكِيعٌ، وَوَهْبُ بْنُ جَرِيرٍ، وَأَبُو دَاوُدَ قَالُوا حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الْمُغِيرَةِ بْنِ النُّعْمَانِ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ قَامَ رَسُولُ اللَّهِ ﷺ بِالْمَوْعِظَةِ فَقَالَ " يَا أَيُّهَا النَّاسُ إِنَّكُمْ مَحْشُورُونَ إِلَى اللَّهِ عُرَاةً غُرْلاً " . ثُمَّ قَرَأََ : ( كما بَدَأْنَا أَوَّلَ خَلْقٍ نُعِيدُهُ وَعْدًا عَلَيْنَا ) إِلَى آخِرِ الآيَةِ قَالَ " أَوَّلُ مَنْ يُكْسَى يَوْمَ الْقِيَامَةِ إِبْرَاهِيمُ وَإِنَّهُ سَيُؤْتَى بِرِجَالٍ مِنْ أُمَّتِي فَيُؤْخَذُ بِهِمْ ذَاتَ الشِّمَالِ فَأَقُولُ رَبِّ أَصْحَابِي. فَيُقَالُ إِنَّكَ لاَ تَدْرِي مَا أَحْدَثُوا بَعْدَكَ. فَأَقُولُ كَمَا قَالَ الْعَبْدُ الصَّالِحُ ( وَكُنْتُ عَلَيْهِمْ شَهِيدًا مَا دُمْتُ فِيهِمْ فَلَمَّا تَوَفَّيْتَنِي كُنْتَ أَنْتَ الرَّقِيبَ عَلَيْهِمْ وَأَنْتَ عَلَى كُلِّ شَيْءٍ شَهِيدٌ * إِنْ تُعَذِّبْهُمْ فَإِنَّهُمْ عِبَادُكَ وَإِنْ تَغْفِرْ لَهُمْ فَإِنَّكَ أَنْتَ الْعَزِيزُ الْحَكِيمُ ) فَيُقَالُ هَؤُلاَءِ لَمْ يَزَالُوا مُرْتَدِّينَ عَلَى أَعْقَابِهِمْ مُنْذُ فَارَقْتَهُمْ " .
ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
রাসুলুল্লাহ (ﷺ) ওয়াজ-নসীহত করতে দাঁড়িয়ে বললেনঃ "হে লোকেরা! কিয়ামাতের দিন তোমরা নগ্ন ও খতনাহীন অবস্থায় আল্লাহ্র নিকট সমবেত হবে।(বর্ণনাকারী বলেন,) তারপর তিনি পড়লেনঃ "যেভাবে প্রথম আমরা সৃষ্টির সূচনা করেছিলাম, সেভাবেই তার পুনরাবৃত্তি করবো। এটা একটা ওয়াদাহ। যা পূরণ করার দায়িত্ব আমার। আর এ কাজ আমি অবশ্যই করবো"- (সূরা আম্বিয়া ১০৪)।রাসুলুল্লাহ (ﷺ) আরো বলেছেন "কিয়ামাতের দিন সর্বপ্রথম যাকে কাপড় পরানো হবে তিনি হচ্ছেন ইব্রাহীম (আঃ)। আমার উম্মতের কিছু সংখ্যক ব্যক্তিকে নিয়ে আসা হবে এবং তাদের কে ধরে বাঁ দিকে নিয়ে যাওয়া হবে। আমি তখন বলবোঃ হে আমার সৃষ্টিকর্তা! এরা আমার অনুসারী। তখন বলা হবে, আপনি জানেন না, এরা আপনার বিদায়ের পর কি ধরনের বিদ'আত এর উদ্ভব ঘটিয়েছিল।আমি সে সময় একজন সৎকর্মশীল বান্দার [(ঈসা (আঃ)] মত বলবো (কোরআনের ভাষায়) "আমি যতক্ষণ পর্যন্ত তাদের মধ্যে ছিলাম, ততক্ষণ পর্যন্ত তাদের পরিচালক ছিলাম। কিন্তু আপনি যখন আমাকে তুলে নিলেন, তখন আপনিই ছিলেন তাদের তত্ত্বাবধায়ক। আর আপনি তো সকল বিষয়ের সাক্ষী। আপনি যদি তাদের আযাব দেন তবে তারা তো আপনারই বান্দা, আর যদি ক্ষমা করে দেন তাহলে আপনি তো পরাক্রমশালী ও প্রজ্ঞাময় "-(সূরা আল-মায়িদাহ ১১৭-১১৮)।তখন বলা হবে, আপনি যখন তাদের কে রেখে এসেছেন তখন হতে এরা অনবরত মন্দ পথেই চলেছে।
মুহাম্মাদ ইবনু বাশশার-মুহাম্মাদ ইবনু জা'ফর হতে, তিনি শু'বাহ হতে, তিনি মুগীরাহ ইবনু নু'মান হতে এই সনদে উপরের হাদীসের অনুরূপ বর্ণনা করেছেন। এ হাদীস টি হাসান সহীহ। সুফ'ইয়ান সাওরীও এ হাদীস টি মুগীরাহ ইবনু নু'মানের সূত্রে অনুরূপ বর্ণনা করেছেন। আবূ ঈসা বলেনঃ সুফ'ইয়ান সাওরী এই হাদীসের মর্মার্থ দ্বারা মুরতাদ দের কে বুঝিয়েছেন যারা রাসুলুল্লাহ (ﷺ) এর ইন্তিকালের পর মুরতাদ হয়ে গিয়েছিলো।
জামে‘ আত-তিরমিযী হাদিস ৩১৬৭-এর সারসংক্ষেপ
এই হাদিসে কিয়ামতের দিনের কয়েকটি গুরুত্বপূর্ণ দৃশ্য তুলে ধরা হয়েছে। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) জানান, মানুষকে আল্লাহর সামনে নগ্ন ও খতনাহীন অবস্থায় সমবেত করা হবে। প্রথম সৃষ্টির মতোই আল্লাহ আবার মানুষকে সৃষ্টি করবেন। কিয়ামতের দিন সর্বপ্রথম ইবরাহিম (আঃ)-কে কাপড় পরানো হবে। এরপর নবী (صلى الله عليه وسلم)-এর উম্মতের কিছু মানুষকে বাঁ দিকে নিয়ে যাওয়া হবে। তিনি তাদের নিজের অনুসারী হিসেবে উল্লেখ করলে জানানো হবে, তাঁর বিদায়ের পর তারা নতুন বিষয় তৈরি করেছে এবং সঠিক পথ থেকে ফিরে গেছে। তখন তিনি ঈসা (আঃ)-এর কুরআনে বর্ণিত কথার মতো আল্লাহর সিদ্ধান্তের কাছে বিষয়টি সোপর্দ করবেন। হাদিসটি মুসলিম পরিচয়ের ওপর শুধু নির্ভর না করে নবী (صلى الله عليه وسلم)-এর শেখানো পথে অটল থাকার প্রয়োজনীয়তা স্মরণ করিয়ে দেয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- কিয়ামতের দিন সব মানুষকে নতুন করে সমবেত করা হবে।
- ইবরাহিম (আঃ) কিয়ামতের দিন প্রথম কাপড় পরানো ব্যক্তি হবেন।
- নবী (صلى الله عليه وسلم)-এর পর দ্বীনে নতুন বিকৃতি আনা ভয়াবহ পরিণতির কারণ হতে পারে।
- পরিচয়ের পাশাপাশি নবীর শেখানো পথে অটল থাকা জরুরি।
