৪৪/৪৭. অধ্যায়ঃ

জামে‘ আত-তিরমিযী হাদিস ৩২৫৮ - জিনের রাতে কুরআন তিলাওয়াত ও তাদের খাদ্য

সূরা আল-আহক্বাফ

জিনের রাত, কুরআন তিলাওয়াত ও হাড় দিয়ে ইস্তিঞ্জা নিষেধ

জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ৩২৫৮

حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، أَخْبَرَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ، عَنْ دَاوُدَ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ عَلْقَمَةَ، قَالَ قُلْتُ لاِبْنِ مَسْعُودٍ رضى الله عنه هَلْ صَحِبَ النَّبِيَّ ﷺ لَيْلَةَ الْجِنِّ مِنْكُمْ أَحَدٌ قَالَ مَا صَحِبَهُ مِنَّا أَحَدٌ وَلَكِنْ قَدِ افْتَقَدْنَاهُ ذَاتَ لَيْلَةٍ وَهُوَ بِمَكَّةَ فَقُلْنَا اغْتِيلَ أَوِ اسْتُطِيرَ مَا فُعِلَ بِهِ فَبِتْنَا بِشَرِّ لَيْلَةٍ بَاتَ بِهَا قَوْمٌ حَتَّى إِذَا أَصْبَحْنَا أَوْ كَانَ فِي وَجْهِ الصُّبْحِ إِذَا نَحْنُ بِهِ يَجِيءُ مِنْ قِبَلِ حِرَاءَ قَالَ فَذَكَرُوا لَهُ الَّذِي كَانُوا فِيهِ فَقَالَ " أَتَانِي دَاعِيَ الْجِنِّ فَأَتَيْتُهُمْ فَقَرَأْتُ عَلَيْهِمْ " .فَانْطَلَقَ فَأَرَانَا آثَارَهُمْ وَآثَارَ نِيرَانِهِمْ. قَالَ الشَّعْبِيُّ وَسَأَلُوهُ الزَّادَ وَكَانُوا مِنْ جِنِّ الْجَزِيرَةِ فَقَالَ " كُلُّ عَظْمٍ لَمْ يُذْكَرِ اسْمُ اللَّهِ عَلَيْهِ يَقَعُ فِي أَيْدِيكُمْ أَوْفَرَ مَا كَانَ لَحْمًا وَكُلُّ بَعْرَةٍ أَوْ رَوْثَةٍ عَلَفٌ لِدَوَابِّكُمْ " . فَقَالَ رَسُولُ اللَّهِ ﷺ " فَلاَ تَسْتَنْجُوا بِهِمَا فَإِنَّهُمَا زَادُ إِخْوَانِكُمْ مِنَ الْجِنِّ " .قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ.

‘আলক্বামাহ (রহঃ) হতে বর্ণিতঃ

তিনি বলেনঃ আমি ইবনু মাস’উদ (রাঃ)-কে প্রশ্ন করলাম, জিনের রাতে আপনাদের কেউ কি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর সাথী ছিলেন? তিনি বললেন, আমাদের কেউ তাঁর সঙ্গে ছিল না। তবে তিনি মক্কাতে থাকার সময় এক রাতে আমাদের হতে হারিয়ে গেলেন। আমরা বলাবলি করলাম, তাঁকে হত্যা করা হয়েছে অথবা অপহরণ করা হয়েছে, এরকম কিছু করা হয়েছে। আমরা খুবই অশান্তিতে রাত কাটালাম।তারপর খুব ভোরে হঠাৎ দেখলাম তিনি হেরা পর্বতের দিক হতে আসছেন। রাবী বলেনঃ তাঁর নিকটে সকলে বিগত রাতের অস্থিরতার কথা বর্ণনা করলে তিনি বললেনঃ আমার নিকট জিনদের এক প্রতিনিধি এসেছিল। আমি তাদের কাছে গিয়ে কোরআন পাঠ করেছি। তারপর তিনি এগিয়ে গিয়ে তাদের বিভিন্ন প্রমাণ ও আগুনের চিহ্ন দেখান।শা’বী (রহঃ) বলেনঃ জিনেরা তার নিকটে তাদের খাবার চাইল। তারা ছিল কোন এক উপদ্বীপের অধিবাসী। তিনি তাদের বলেন, যে সব হাড়ে আল্লাহ্‌ তা’আলার নাম নেয়া হয়েছে সেগুলো তোমাদের হাতে আসার সাথে সাথে গোশত পূর্ণ হয়ে যাবে, যেমন পূর্বে তা গোশতে পূর্ণ ছিল। আর সব রকমের বিষ্ঠা ও গোবর তোমাদের পশুর খাদ্য। তারপর রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) (আমাদেরকে) বললেনঃ তোমরা এগুলো ঢিলা হিসেবে ব্যবহার করবে না। কেননা এগুলো তোমাদের ভাই জিনদের খাদ্য।

আবূ ‘ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ।

জামে‘ আত-তিরমিযী হাদিস ৩২৫৮-এর সারসংক্ষেপ

এই হাদিসের মূল বিষয় জিনের কাছে কুরআন তিলাওয়াত এবং ইস্তিঞ্জার আদব। ইবনু মাসউদ (রাঃ) জানান, জিনের রাতে কোনো সাহাবি রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর সঙ্গে ছিলেন না। তিনি এক রাতে মক্কা থেকে অনুপস্থিত হলে সাহাবিরা খুব চিন্তিত হন। ভোরে তিনি হেরা দিক থেকে ফিরে জানান, জিনদের একজন প্রতিনিধি তাঁকে ডেকেছিল এবং তিনি তাদের কাছে কুরআন পড়েছেন। পরে তিনি তাদের চিহ্ন ও আগুনের নিদর্শন দেখান। জিনেরা খাবার চাইলে হাড়কে তাদের খাদ্য এবং বিষ্ঠা বা গোবরকে তাদের পশুর খাদ্য হিসেবে উল্লেখ করা হয়। তাই রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) এগুলো দিয়ে ইস্তিঞ্জা করতে নিষেধ করেন। হাদিসটি অদৃশ্য সৃষ্টির প্রতি সম্মান, কুরআনের দাওয়াত এবং পরিচ্ছন্নতার কাজে নিষিদ্ধ বস্তু এড়ানোর শিক্ষা দেয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) জিনদের কাছে কুরআন তিলাওয়াত করেছেন।
  • হাড় জিনদের খাদ্য হিসেবে বর্ণিত হয়েছে।
  • গোবর ও বিষ্ঠা জিনদের পশুর খাদ্য হিসেবে উল্লেখ করা হয়েছে।
  • হাড় ও গোবর দিয়ে ইস্তিঞ্জা করা নিষেধ।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন