৪৪/৫৭. অধ্যায়ঃ

জামে‘ আত-তিরমিযী হাদিস ৩২৯২ - জান্নাতের অকল্পনীয় নিয়ামত

সূরা আল-ওয়াক্বিআহ

জান্নাতের অকল্পনীয় নিয়ামত, বিশাল গাছ ও সফলতার বর্ণনা

জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ৩২৯২

حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا عَبْدَةُ بْنُ سُلَيْمَانَ، وَعَبْدُ الرَّحِيمِ بْنُ سُلَيْمَانَ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو، حَدَّثَنَا أَبُو سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ يَقُولُ اللَّهُ أَعْدَدْتُ لِعِبَادِيَ الصَّالِحِينَ مَا لاَ عَيْنٌ رَأَتْ وَلاَ أُذُنٌ سَمِعَتْ وَلاَ خَطَرَ عَلَى قَلْبِ بَشَرٍ وَاقْرَءُوا إِنْ شِئْتُمْ ‏:‏ ‏(‏ وما تَعْلَمُ نَفْسٌ مَا أُخْفِيَ لَهُمْ مِنْ قُرَّةِ أَعْيُنٍ جَزَاءً بِمَا كَانُوا يَعْمَلُونَ ‏)‏ وَفِي الْجَنَّةِ شَجَرَةٌ يَسِيرُ الرَّاكِبُ فِي ظِلِّهَا مِائَةَ عَامٍ لاَ يَقْطَعُهَا وَاقْرَءُوا إِنْ شِئْتُمْ ‏:‏ ‏(‏ وظِلٍّ مَمْدُودٍ ‏)‏ وَمَوْضِعُ سَوْطٍ فِي الْجَنَّةِ خَيْرٌ مِنَ الدُّنْيَا وَمَا فِيهَا وَاقْرَءُوا إِنْ شِئْتُمْ ‏:‏ ‏(‏ فمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ وَمَا الْحَيَاةُ الدُّنْيَا إِلاَّ مَتَاعُ الْغُرُورِ ‏)‏ ‏"‏ ‏.‏ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ ‏.

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আল্লাহ তা’আলা বলেন, আমার নেক বান্দাদের জন্য আমি এমন কিছু তৈরি করে রেখেছি যা কোন চোখ কখনও প্রত্যক্ষ করেনি, কোন কান কখনও (তার বর্ণনা) শ্রবণ করেনি এবং মানুষের মন তার ধারণাও করতে পারে না।এ আয়াতটি তোমরা ইচ্ছা করলে পাঠ করতে পার (অনুবাদ)ঃ “তাদের জন্য নয়নমুগ্ধকর কি জিনিস লুকিয়ে রাখা হয়েছে তাদের কৃতকর্মের পুরস্কার স্বরূপ তা সবারই অজানা ”-(সূরা সাজদাহ ১৭)।আর জান্নাতে এরূপ একটি গাছ আছে যার ছায়াতলে কোন আরোহী এক শত বছর চলতে থাকবে কিন্তু তা পার হতে পারবে না।তোমরা চাইলে পাঠ করতে পারঃ “আর সম্প্রসারিত ছায়া”- (সূরা ওয়াকি’আহ ৩০)।জান্নাতের এক চাবুক পরিমাণ জায়গা পৃথিবী ও তার মাঝখানে সব কিছুর চাইতে উত্তম।তোমরা চাইলে পাঠ করতে পারঃ “জাহান্নাম হতে যাকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, সেই সফলকাম। আর পার্থিব জীবন ছলনাময় ভোগ ছাড়া আর কিছুই নয়”- (সূরা ‘ইমরান ১৮৫)

আবূ ঈসা (রহঃ) বলেন, এ হাদীসটি হাসান সহীহ।

জামে‘ আত-তিরমিযী হাদিস ৩২৯২-এর সারসংক্ষেপ

এই হাদিসে জান্নাতের তিনটি দিক তুলে ধরা হয়েছে। প্রথমে আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে, নেক বান্দাদের জন্য এমন নিয়ামত প্রস্তুত আছে যা কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি এবং মানুষের মনে কল্পনাও জাগেনি। এরপর জান্নাতের এমন একটি গাছের কথা এসেছে, যার ছায়া একজন আরোহী শত বছর চলেও পার হতে পারবে না। শেষে বলা হয়েছে, জান্নাতের এক চাবুক পরিমাণ জায়গা দুনিয়া ও তার সব কিছুর চেয়ে উত্তম। প্রতিটি বক্তব্যের সঙ্গে কুরআনের আয়াত পড়ার ইঙ্গিতও দেওয়া হয়েছে। হাদিসটি জান্নাতের বিস্তৃতি, সৌন্দর্য ও মূল্য বোঝায়। একই সঙ্গে দুনিয়ার ভোগকে চূড়ান্ত সফলতা মনে না করে জাহান্নাম থেকে রক্ষা এবং জান্নাতে প্রবেশকেই আসল সাফল্য হিসেবে দেখতে শেখায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • জান্নাতের নিয়ামত মানুষের বর্তমান দেখা, শোনা ও কল্পনার সীমার বাইরে।
  • জান্নাতের সামান্য স্থানও দুনিয়ার সব সম্পদের চেয়ে উত্তম বলে বর্ণিত হয়েছে।
  • জাহান্নাম থেকে দূরে থাকা ও জান্নাতে প্রবেশ করাই প্রকৃত সফলতা।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন