৪৫/৪৪. অধ্যায়ঃ
কোন লোককে বিদায় দেয়ার সময় যে দোয়া পাঠ করতে হয়
জামে তিরমিযী : ৩৪৪৩
জামে তিরমিযীহাদিস নম্বর ৩৪৪৩
حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ مُوسَى الْفَزَارِيُّ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ خُثَيْمٍ، عَنْ حَنْظَلَةَ، عَنْ سَالِمٍ، أَنَّ ابْنَ عُمَرَ، كَانَ يَقُولُ لِلرَّجُلِ إِذَا أَرَادَ سَفَرًا ادْنُ مِنِّي أُوَدِّعْكَ كَمَا كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُوَدِّعُنَا . فَيَقُولُ " أَسْتَوْدِعُ اللَّهَ دِينَكَ وَأَمَانَتَكَ وَخَوَاتِيمَ عَمَلِكَ " . قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ مِنْ حَدِيثِ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ .
সালিম (রহঃ) হতে বর্ণিতঃ
কোন লোক সফরের উদ্দেশে রওয়ানা হলে ইবনু উমর (রাঃ) তাকে বলতেন, “আমার কাছে আস। আমি তোমাকে বিদায় সম্ভাষণ জানাব। যেভাবে রাসুলুল্লাহ (ﷺ) আমাদেরকে বিদায় সম্ভাষণ জানাতেন।” তিনি বলতেনঃ "أَسْتَوْدِعُ اللَّهَ دِينَكَ وَأَمَانَتَكَ وَخَوَاتِيمَ عَمَلِكَ " “তোমার দ্বীন, আমানত ও সর্বশেষ আমলের জন্য আমি আল্লাহকে জিম্মাদার করলাম।”
সহীহঃ প্রাগুক্ত।
