৪৫/৭২. অধ্যায়ঃ

জামে‘ আত-তিরমিযী হাদিস ৩৪৮৭ - দুনিয়া ও আখিরাতের কল্যাণের দোয়া

হাতের আঙ্গুলে গুনে গুনে তাসবীহ পাঠ করা

রাব্বানা আতিনা দোয়া: দুনিয়া ও আখিরাতের কল্যাণ চাওয়ার শিক্ষা

জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ৩৪৮৭

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا سَهْلُ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا حُمَيْدٌ، عَنْ ثَابِتٍ الْبُنَانِيِّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم عَادَ رَجُلاً قَدْ جُهِدَ حَتَّى صَارَ مِثْلَ الْفَرْخِ فَقَالَ لَهُ ‏"‏ أَمَا كُنْتَ تَدْعُو أَمَا كُنْتَ تَسْأَلُ رَبَّكَ الْعَافِيَةَ ‏"‏ ‏.‏ قَالَ كُنْتُ أَقُولُ اللَّهُمَّ مَا كُنْتَ مُعَاقِبِي بِهِ فِي الآخِرَةِ فَعَجِّلْهُ لِي فِي الدُّنْيَا ‏.‏ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏"‏ سُبْحَانَ اللَّهِ إِنَّكَ لاَ تُطِيقُهُ - أَوْ لاَ تَسْتَطِيعُهُ أَفَلاَ كُنْتَ تَقُولُ اللَّهُمَّ آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ ‏"‏ ‏.‏ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ ‏.‏ وَقَدْ رُوِيَ مِنْ غَيْرِ وَجْهٍ عَنْ أَنَسٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم ‏.

আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ) এক রোগাক্রান্ত লোকের খোঁজ – খবর নিতে গিয়ে দেখেন যে, সে রোগে জর্জরিত হয়ে একেবারে চড়ুই পাখির বাচ্চার ন্যায় ক্ষীণ হয়ে গেছে। তিনি তাকে বললেনঃ রোগ মুক্তির জন্য তুমি কি আল্লাহ্‌ তা’আলার নিকট দোয়া করনি, তুমি কি তোমার প্রভুর কাছে শান্তি ও সুস্থতা কামনা করনি? সে বলল, আমি বলেছিলাম, “হে আল্লাহ্‌~ আমাকে তুমি আখিরাতে যে শাস্তি দিবে তা এ দুনিয়াতে আগেভাগেই দিয়ে দাও”। নবী (ﷺ) বললেন, সুবহানাল্লাহ! তা সহ্য করার মত শক্তি –সামর্থ্য তোমার কোনটাই নাই। তুমি এভাবে কি বলতে পারলে না, “হে আল্লাহ্‌! দুনিয়াতেও আমাদের মঙ্গল দান কর, আখিরাতেও মঙ্গল দান কর এবং জাহান্নামের অগ্নি হতে আমাদের হিফাযাত কর?”

জামে‘ আত-তিরমিযী হাদিস ৩৪৮৭-এর সারসংক্ষেপ

এই হাদিসে নবী (صلى الله عليه وسلم) এক অসুস্থ ব্যক্তিকে দেখতে যান। তিনি এত দুর্বল হয়ে গিয়েছিলেন যে চড়ুই পাখির বাচ্চার মতো ক্ষীণ হয়ে গিয়েছিলেন। নবী (صلى الله عليه وسلم) তাঁকে জিজ্ঞেস করেন, তিনি কি আল্লাহর কাছে সুস্থতা কামনা করেননি। লোকটি জানায়, সে আখিরাতের শাস্তি দুনিয়াতেই আগে পেতে চেয়েছিল। নবী (صلى الله عليه وسلم) তাঁকে বলেন, এটি সহ্য করার শক্তি তার নেই। এরপর তিনি রাব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাহ দোয়া শেখান। এই হাদিসের মূল শিক্ষা হলো, নিজের জন্য শাস্তি চাওয়া নয়; বরং দুনিয়া ও আখিরাতের কল্যাণ এবং জাহান্নাম থেকে রক্ষা চাওয়াই সুন্দর দোয়া।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • নিজের জন্য শাস্তি চাইতে উৎসাহ দেওয়া হয়নি।
  • সুস্থতা ও শান্তি আল্লাহর কাছে চাওয়া উচিত।
  • দুনিয়া ও আখিরাতের কল্যাণ একসঙ্গে চাওয়া ভারসাম্যপূর্ণ দোয়া।
  • জাহান্নামের আগুন থেকে আশ্রয় চাওয়া দোয়ার গুরুত্বপূর্ণ অংশ।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন