৪৫/৭৯. অধ্যায়ঃ
(আল্লাহ তা’আলা প্রতি রাতে পৃথিবীর আকাশে নেমে আসেন)
জামে তিরমিযী : ৩৫০০
জামে তিরমিযীহাদিস নম্বর ৩৫০০
حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، حَدَّثَنَا عَبْدُ الْحَمِيدِ بْنُ عُمَرَ الْهِلاَلِيُّ، عَنْ سَعِيدِ بْنِ إِيَاسٍ الْجُرَيْرِيِّ، عَنْ أَبِي السَّلِيلِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَجُلاً، قَالَ يَا رَسُولَ اللَّهِ سَمِعْتُ دُعَاءَكَ اللَّيْلَةَ فَكَانَ الَّذِي وَصَلَ إِلَىَّ مِنْهُ أَنَّكَ تَقُولُ " اللَّهُمَّ اغْفِرْ لِي ذَنْبِي وَوَسِّعْ لِي فِي رِزْقِي وَبَارِكْ لِي فِيمَا رَزَقْتَنِي " . قَالَ " فَهَلْ تَرَاهُنَّ تَرَكْنَ شَيْئًا " . قَالَ هَذَا حَدِيثٌ غَرِيبٌ . وَأَبُو السَّلِيلِ اسْمُهُ ضُرَيْبُ بْنُ نُفَيْرٍ وَيُقَالُ ابْنُ نُقَيْرٍ .
আবূ হুরাইরা (রাঃ) হতে বর্ণিতঃ
এক ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ (ﷺ)! আজ রাতে আমি আপনার দোয়া শুনেছি। আমি তা হতে যা মনে রাখতে পেরেছি তা এই যে, আপনি বলেছেনঃ “হে আল্লাহ! আমার গুনাহ মাফ করে দাও, আমার ঘর প্রশস্ত কর এবং তুমি আমাকে যে রিজিক দিয়েছ তাতে বরকত দান কর”। রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ তুমি কি মনে কর যে, এ দোয়া কিছু বাদ দিয়েছে?
যঈফ, দু‘আটি হাসান। রাওযুন নাযীর (১১৬৭), গায়াতুল মারাম (১১২)আবূ ঈসা বলেনঃ এ হাদীসটি গারীব। আবূ সালীমের নাম যুরাইব, পিতা নুকাইর অথবা নুফাইর।
