৪৫/১১৪. অধ্যায়ঃ
নাবী (ﷺ) প্রতি নামাযের পর যে দোয়া দ্বারা আশ্রয় প্রার্থনা করতেন
জামে তিরমিযী : ৩৫৬৯
জামে তিরমিযীহাদিস নম্বর ৩৫৬৯
حَدَّثَنَا سُفْيَانُ بْنُ وَكِيعٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ، وَزَيْدُ بْنُ حُبَابٍ، عَنْ مُوسَى بْنِ عُبَيْدَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ ثَابِتٍ، عَنْ أَبِي حُكَيْمٍ، خَطْمِيٌّ مَوْلَى الزُّبَيْرِ عَنِ الزُّبَيْرِ بْنِ الْعَوَّامِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَا مِنْ صَبَاحٍ يُصْبِحُ الْعِبَادُ فِيهِ إِلاَّ وَمُنَادٍ يُنَادِي سَبِّحُوا الْمَلِكَ الْقُدُّوسَ " . قَالَ أَبُو عِيسَى وَهَذَا حَدِيثٌ غَرِيبٌ .
যুবাইর ইবনুল আওয়াম (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: বান্দা প্রতিদিন ভোরে উপনীত হলে একজন ঘোষক ডেকে বলেন, “সার্বভৌম ক্ষমতার অধিকারী ত্রুটিমুক্ত আল্লাহ তা‘আলা মহাপবিত্র ও মহিমাময়”।
যঈফ, যঈফা, আবূ ঈসা বলেনঃ এ হাদীসটি গারীব।
