৪৬/৬৫. অধ্যায়ঃ
জামে‘ আত-তিরমিযী হাদিস ৩৮৯৮ - কুরআন তিলাওয়াত, ইসলামের দীন ও লোভ
উবাই ইবনু কাব (রাঃ)-এর মর্যাদা
উবাই (রাঃ)-কে কুরআন পাঠ: একনিষ্ঠ দীন, লোভ ও তাওবার শিক্ষা
জামে‘ আত-তিরমিযী : ৩৮৯৮
জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ৩৮৯৮
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا أَبُو دَاوُدَ، أَخْبَرَنَا شُعْبَةُ، عَنْ عَاصِمٍ، قَالَ سَمِعْتُ زِرَّ بْنَ حُبَيْشٍ، يُحَدِّثُ عَنْ أُبَىِّ بْنِ كَعْبٍ، أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ قَالَ لَهُ " إِنَّ اللَّهَ أَمَرَنِي أَنْ أَقْرَأَ عَلَيْكَ الْقُرْآنَ " .فَقَرَأَ عَلَيْهِ : ( لمْ يَكُنِ الَّذِينَ كَفَرُوا ) وَفِيهَا " إِنَّ ذَاتَ الدِّينِ عِنْدَ اللَّهِ الْحَنِيفِيَّةُ الْمُسْلِمَةُ لاَ الْيَهُودِيَّةُ وَلاَ النَّصْرَانِيَّةُ وَلاَ الْمَجُوسِيَّةُ مَنْ يَعْمَلْ خَيْرًا فَلَنْ يُكْفَرَهُ " . وَقَرَأَ عَلَيْهِ " لَوْ أَنَّ لاِبْنِ آدَمَ وَادِيًا مِنْ مَالٍ لاَبْتَغَى إِلَيْهِ ثَانِيًا وَلَوْ كَانَ لَهُ ثَانِيًا لاَبْتَغَى إِلَيْهِ ثَالِثًا وَلاَ يَمْلأُ جَوْفَ ابْنِ آدَمَ إِلاَّ التُّرَابُ وَيَتُوبُ اللَّهُ عَلَى مَنْ تَابَ " .قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ. وَقَدْ رُوِيَ مِنْ غَيْرِ هَذَا الْوَجْهِ رَوَاهُ عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبْزَى عَنْ أَبِيهِ عَنْ أُبَىِّ بْنِ كَعْبٍ رضى الله عنه أَنَّ النَّبِيَّ ﷺ قَالَ لَهُ " إِنَّ اللَّهَ أَمَرَنِي أَنْ أَقْرَأَ عَلَيْكَ الْقُرْآنَ " . وَقَدْ رَوَاهُ قَتَادَةُ عَنْ أَنَسٍ أَنَّ النَّبِيَّ ﷺ قَالَ لأُبَىِّ بْنِ كَعْبٍ " إِنَّ اللَّهَ أَمَرَنِي أَنْ أَقْرَأَ عَلَيْكَ الْقُرْآنَ " .
উবাই ইবনু কা‘ব (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) তাঁকে বলেছেনঃ নিশ্চয় আল্লাহ তা‘আলা আমাকে হুকুম করেছেন যে, আমি যেন তোমাকে কোরআন পাঠ করে শুনাই। তিনি তাঁকে “লাম ইয়াকুনিল্লাযীনা কাফারূ” সূরাটি পাঠ করে শুনান। তাতে তিনি এও পাঠ করেন যে, আল্লাহ তা‘আলার কাছে আত্মসমর্পণের একনিষ্ঠ ভাবধারাপূর্ণ দীনই গ্রহণযোগ্য, ইয়াহূদীবাদ, খৃষ্টবাদ বা মাজূসীবাদ (অগ্নি উপাসনা) নয়। কেউ সৎকর্ম করলে তা কখনো প্রত্যাখ্যান করা হবে না (প্রতিদান দেয়া হবে)।তারপর তিনি তাঁকে আরো তিলাওয়াত করে শুনানঃ কোন আদম সন্তান এক উপত্যকাপূর্ণ সম্পদের অধিকারী হয়ে গেলে সে তাঁর কাছে দ্বিতীয় উপত্যকা ভর্তি সম্পদের আকাঙ্ক্ষা করবে। তার দ্বিতীয় উপত্যকা ভর্তি সম্পদ হয়ে গেলে সে তাঁর নিকট তৃতীয় উপত্যকা ভর্তি সম্পদ লাভের আকাঙ্ক্ষা করবে। ইবনু আদমের উদর মাটি ব্যতীত অন্য কিছু দিয়ে ভর্তি হবে না। কেউ তাওবাহ্ করলে আল্লাহ তা‘আলা তার তাওবাহ্ কবুল করেন।
আবূ 'ঈসা (রহঃ) বলেন, এ হাদীসটি হাসান সহীহ। অন্যসূত্রেও হাদীসটি বর্ণিত হয়েছে। ‘আবদুল্লাহ ইবনু ‘আবদুর রহমান ইবনু আবযা (রহঃ) তাঁর বাবা হতে, তিনি উবাই ইবনু কা‘ব (রাঃ) হতে, তিনি নাবী (ﷺ) হতে রিওয়ায়াত করেছেন যে, তিনি উবাই ইবনু কা‘ব (রাঃ)-কে বলেছেনঃ “নিশ্চয় আল্লাহ তা‘আলা আমাকে হুকুম দিয়েছেন যেন আমি তোমাকে কোরআন পাঠ করে শুনাই।” কাত্বাদাহ্ (রহঃ) আনাস (রাঃ) হতে রিওয়ায়াত করেন যে, নাবী (ﷺ) উবাই (রাঃ)-কে বললেনঃ “নিশ্চয় আল্লাহ তা‘আলা আমাকে নির্দেশ দিয়েছেন, যেন আমি তোমাকে কোরআন তিলাওয়াত করে শুনাই”।
জামে‘ আত-তিরমিযী হাদিস ৩৮৯৮-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) উবাই ইবনু কা‘ব (রাঃ)-কে বলেন, আল্লাহ তাঁকে নির্দেশ দিয়েছেন যেন তিনি উবাইকে কুরআন পাঠ করে শোনান। এরপর তিনি সূরা লাম ইয়াকুনিল্লাযীনা কাফারূ পাঠ করেন। বর্ণনায় একনিষ্ঠ ইসলামী দীন, সৎকর্মের মূল্য, মানুষের সম্পদের প্রতি আকাঙ্ক্ষা এবং তাওবার কথা এসেছে। এখানে বলা হয়েছে, আদম সন্তান এক উপত্যকা সম্পদ পেলে আরেকটি চায়, তারপর আরও চায়। তার পেট মাটি ছাড়া পূর্ণ হয় না। কিন্তু যে তাওবা করে, আল্লাহ তার তাওবা কবুল করেন। এই হাদিস মানুষকে কুরআনের মর্যাদা, লোভের বাস্তবতা এবং তাওবার দরজা সম্পর্কে ভাবতে শেখায়। তাই কুরআন, দুনিয়ার চাহিদা এবং আল্লাহর দিকে ফিরে যাওয়া—এই তিনটি শিক্ষা একসঙ্গে এখানে দেখা যায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- কুরআন শুনানো ও শোনা উভয়ই মর্যাদার বিষয়।
- সম্পদের লোভ মানুষকে আরও চাইতে উৎসাহিত করে।
- তাওবা করলে আল্লাহ তাওবা কবুল করেন—এ কথা হাদিসে এসেছে।
