৪৬/৬৬. অধ্যায়ঃ
জামে‘ আত-তিরমিযী হাদিস ৩৯০০ - আনসারদের ভালোবাসা ঈমানের চিহ্ন
আনসারগণের ও কুরাইশদের মর্যাদা
আনসারদের ভালোবাসা: ঈমান ও মুনাফিকির চিহ্ন নিয়ে হাদিস
জামে‘ আত-তিরমিযী : ৩৯০০
জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ৩৯০০
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، بُنْدَارٌ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَدِيِّ بْنِ ثَابِتٍ، عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ، أَنَّهُ سَمِعَ النَّبِيَّ ﷺ أَوْ قَالَ قَالَ النَّبِيُّ ﷺ فِي الأَنْصَارِ " لاَ يُحِبُّهُمْ إِلاَّ مُؤْمِنٌ وَلاَ يَبْغَضُهُمْ إِلاَّ مُنَافِقٌ مَنْ أَحَبَّهُمْ فَأَحَبَّهُ اللَّهُ وَمَنْ أَبْغَضَهُمْ فَأَبْغَضَهُ اللَّهُ " . فَقُلْتُ لَهُ أَأَنْتَ سَمِعْتَهُ مِنَ الْبَرَاءِ فَقَالَ إِيَّاىَ حَدَّثَ . قَالَ هَذَا حَدِيثٌ صَحِيحٌ.
বারা ইবনু ‘আযিব (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি নবী (ﷺ)-কে বলতে শুনেছেন অথবা তিনি বলেছেন, নবী (ﷺ) আনসারদের প্রসঙ্গে বলেছেনঃ মু’মিন মাত্রই তাঁদেরকে ভালবাসে এবং মুনাফিক মাত্রই তাদের প্রতি বিদ্বেষ পোষণ করে। যে লোক তাঁদেরকে ভালবাসে, আল্লাহ তা‘আলাও তাদের ভালবাসেন। আর যে লোক তাদের প্রতি বিদ্বেষ পোষণ করে, আল্লাহও তাদের প্রতি বিদ্বেষ পোষণ করেন। শু‘বাহ্ (রহঃ) বলেন, আমি আদী ইবনু সাবিত (রহঃ)-কে প্রশ্ন করলাম, আপনি হাদীসটি সরাসরি আল-বারাআ (রাঃ) হতে শুনেছেন কি? তিনি বললেন, তিনিই তো আমার কাছে হাদীসটি রিওয়ায়াত করেছেন।
আবূ 'ঈসা (রহঃ) বলেন, এ হাদীসটি সহীহ। তিনি আরো বলেন, একই সনদে নাবী (ﷺ) হতে বর্ণিত আছে তিনি বলেনঃ যদি আনসারগণ কোন গিরিসংকটে বা গিরিখাদে প্রবেশ করে তবে অবশ্য আমিও আনসারদের সাথেই থাকব। হাসান সহীহঃ প্রাগুক্ত। আবূ 'ঈসা (রহঃ) বলেন, এ হাদীসটি হাসান।
জামে‘ আত-তিরমিযী হাদিস ৩৯০০-এর সারসংক্ষেপ
এই হাদিসে আনসারদের মর্যাদা খুব স্পষ্ট ভাষায় এসেছে। নবী (صلى الله عليه وسلم) বলেছেন, মুমিন ছাড়া তাদের ভালোবাসে না, আর মুনাফিক ছাড়া তাদের প্রতি বিদ্বেষ রাখে না। এরপর বলা হয়েছে, যে তাদের ভালোবাসে, আল্লাহ তাকে ভালোবাসেন; আর যে তাদের প্রতি বিদ্বেষ পোষণ করে, আল্লাহ তার প্রতি বিদ্বেষ পোষণ করেন। হাদিসের মূল শিক্ষা হলো আনসারদের ভালোবাসা শুধু ইতিহাসের তথ্য নয়; এটি ঈমানের সঙ্গে জড়িত একটি বিষয় হিসেবে এসেছে। তাই আনসারদের ফজিলত, তাঁদের প্রতি ভালোবাসা এবং বিদ্বেষ থেকে দূরে থাকা মুসলিম চরিত্রের অংশ। এই বর্ণনা আমাদের সাহাবীদের সম্মান করতে শেখায়। তাই এই হাদিস আনসারদের নাম শুনলে ভালোবাসা ও সম্মান জাগিয়ে তোলার শক্ত শিক্ষা দেয়। এর ফলে সাহাবীদের ভালোবাসা ব্যক্তিগত পছন্দের বাইরে ঈমানি আদবের বিষয় হয়ে ওঠে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- আনসারদের ভালোবাসা মুমিনের পরিচয় হিসেবে এসেছে।
- আনসারদের প্রতি বিদ্বেষকে হাদিসে মুনাফিকির চিহ্ন বলা হয়েছে।
- সাহাবীদের সম্মান ও ভালোবাসা হৃদয়ে রাখা দরকার।
