১/৩৪. অধ্যায়ঃ

জামে‘ আত-তিরমিযী হাদিস ৪৪ - ওজুর অঙ্গ তিনবার ধোয়ার ফজিলত

ওজুর সময় প্রত্যেক অঙ্গ তিনবার করে ধোয়া

ওজুর অঙ্গ তিনবার ধোয়া: সুন্নাহ, সীমা ও সতর্কতা

জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ৪৪

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، عَنْ سُفْيَانَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ أَبِي حَيَّةَ، عَنْ عَلِيٍّ، أَنَّ النَّبِيَّ ﷺ تَوَضَّأَ ثَلاَثًا ثَلاَثًا . قَالَ أَبُو عِيسَى وَفِي الْبَابِ عَنْ عُثْمَانَ وَعَائِشَةَ وَالرُّبَيِّعِ وَابْنِ عُمَرَ وَأَبِي أُمَامَةَ وَأَبِي رَافِعٍ وَعَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو وَمُعَاوِيَةَ وَأَبِي هُرَيْرَةَ وَجَابِرٍ وَعَبْدِ اللَّهِ بْنِ زَيْدٍ وَأُبَىِّ بْنِ كَعْبٍ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ عَلِيٍّ أَحْسَنُ شَيْءٍ فِي هَذَا الْبَابِ وَأَصَحُّ لأَنَّهُ قَدْ رُوِيَ مِنْ غَيْرِ وَجْهٍ عَنْ عَلِيٍّ رِضْوَانُ اللَّهِ عَلَيْهِ . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ عَامَّةِ أَهْلِ الْعِلْمِ أَنَّ الْوُضُوءَ يُجْزِئُ مَرَّةً مَرَّةً وَمَرَّتَيْنِ أَفْضَلُ وَأَفْضَلُهُ ثَلاَثٌ وَلَيْسَ بَعْدَهُ شَيْءٌ . وَقَالَ ابْنُ الْمُبَارَكِ لاَ آمَنُ إِذَا زَادَ فِي الْوُضُوءِ عَلَى الثَّلاَثِ أَنْ يَأْثَمَ . وَقَالَ أَحْمَدُ وَإِسْحَاقُ لاَ يَزِيدُ عَلَى الثَّلاَثِ إِلاَّ رَجُلٌ مُبْتَلًى .

আলী (রাঃ) হতে বর্ণিতঃ

নাবী রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ওজুর প্রত্যেক অঙ্গ তিনবার করে ধুয়েছেন।

আবূ ‘ঈসা বলেনঃ এ অনুচ্ছেদে উসমান, রুবাঈ‘, ইবনু উমর, ‘আয়িশাহ্‌, আবূ উমামা, আবূ রাফি‘,‘আবদুল্লাহ ইবনু ‘আমর, মু‘আবিয়া, আবূ হুরাইরা, জাবির, ‘আবদুল্লাহ ইবনু যাইদ ও উবাই ইবনু কা‘ব (রাঃ)-এর হাদীসটি বেশি সহীহ ও অধিক উত্তম। কেননা হাদীসটি ‘আলী (রাঃ) হতে একাধিক সূত্রে বর্ণিত হযেছে। মনীষীদের মতামত হল, ওজুর অঙ্গগুলো একবার ধুলেও ওজু হবে, কিন্তু দু’বার করে ধোয়া ভাল এবং তিনবার করে ধোয়া অধিকতর উত্তম। এর বেশি ধোয়াতে কোন উপকার নেই। ইবনুল মুবারাক বলেনঃ যে ব্যক্তি তিনবারের বেশি ধোয়, আমার ধারণামতে তার গুনাহ হওয়ার সম্ভাবনা রয়েছে। আহমাদ ও ইসহাক বলেনঃ যে ব্যক্তি অনিশ্চয়তার পরে যায় সে তিনবারের বেশি ধুতে পারে।

জামে‘ আত-তিরমিযী হাদিস ৪৪-এর সারসংক্ষেপ

এই হাদিসে আলী (রাঃ) থেকে বর্ণিত হয়েছে যে নবী صلى الله عليه وسلم ওজুর প্রতিটি অঙ্গ তিনবার করে ধুয়েছেন। আবু ঈসা (রহ.) বলেছেন, এই বিষয়ে আলী (রাঃ)-এর হাদিস সবচেয়ে ভালো ও সহীহ। একই বর্ণনায় সাধারণ আলেমদের আমলের কথাও এসেছে: ওজু একবার করলেও যথেষ্ট হয়, দুবার করা ভালো, আর তিনবার করা উত্তম; তিনবারের পরে আর বাড়ানোর কথা নেই। তাই এই হাদিস শুধু ওজুর অঙ্গ তিনবার ধোয়ার শিক্ষা দেয় না, বরং সীমা মানার শিক্ষা দেয়। ইবাদতে যত্ন দরকার, কিন্তু নিজের ইচ্ছামতো বাড়াবাড়ি করা ঠিক নয়। ওজুতে সুন্নাহ অনুসরণ মানে পরিমাণ, পদ্ধতি ও শৃঙ্খলা—সব দিকেই নবী صلى الله عليه وسلم-এর দেখানো পথ মানা।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ওজুর অঙ্গ তিনবার ধোয়ার বর্ণনা শক্তভাবে এসেছে।
  • একবার যথেষ্ট, দুবার ভালো, তিনবার উত্তম—এ কথা বর্ণনায় এসেছে।
  • তিনবারের বেশি বাড়ানোর বিষয়ে সতর্কতা আছে।
  • সুন্নাহ মানতে হলে যত্নের সঙ্গে সীমাও মানতে হয়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন