৩/২১. অধ্যায়ঃ
রাসূলুল্লাহ (ﷺ)-এর প্রতি দুরূদ পাঠের ফজিলত
জামে তিরমিযী : ৪৮৭
জামে তিরমিযীহাদিস নম্বর ৪৮৭
حَدَّثَنَا عَبَّاسٌ الْعَنْبَرِيُّ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، عَنْ مَالِكِ بْنِ أَنَسٍ، عَنِ الْعَلاَءِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَعْقُوبَ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ قَالَ عُمَرُ بْنُ الْخَطَّابِ لاَ يَبِعْ فِي سُوقِنَا إِلاَّ مَنْ قَدْ تَفَقَّهَ فِي الدِّينِ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ . عَبَّاسٌ هُوَ ابْنُ عَبْدِ الْعَظِيمِ . قَالَ أَبُو عِيسَى وَالْعَلاَءُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ هُوَ ابْنُ يَعْقُوبَ وَهُوَ مَوْلَى الْحُرَقَةِ وَالْعَلاَءُ هُوَ مِنَ التَّابِعِينَ سَمِعَ مِنْ أَنَسِ بْنِ مَالِكٍ وَغَيْرِهِ . وَعَبْدُ الرَّحْمَنِ بْنُ يَعْقُوبَ وَالِدُ الْعَلاَءِ هُوَ أَيْضًا مِنَ التَّابِعِينَ سَمِعَ مِنْ أَبِي هُرَيْرَةَ وَأَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ وَابْنِ عُمَرَ . وَيَعْقُوبُ جَدُّ الْعَلاَءِ هُوَ مِنْ كِبَارِ التَّابِعِينَ أَيْضًا قَدْ أَدْرَكَ عُمَرَ بْنَ الْخَطَّابِ وَرَوَى عَنْهُ . أبواب الجمعة عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم .
‘আলা ইবনু আবদুর রহমান ইবনু ইয়াকূব (রহঃ) হতে পর্যায়ক্রমে তাঁর পিতা ও দাদার হতে বর্ণিতঃ
তিনি (ইয়াকুব) বলেন, উমর ইবনুল খাত্তাব (রাঃ) বলেছেনঃ যার দ্বীন প্রসঙ্গে সঠিক জ্ঞান আছে কেবল সেই যেন আমাদের বাজারে ব্যবসা করে।
-সনদ হাসান।আবূ ‘ঈসা বলেনঃ এ হাদীসটি হাসান গারীব।আবূ ‘ঈসা বলেনঃ ‘আলা ইবনু ‘আবদুর রহমান তাবিঈদের অন্তর্ভুক্ত। তিনি আনাস ইবনু মালিক (রাঃ) ও অন্যান্যদের নিকট হাদীস শুনেছেন। ‘আলার পিতা ‘আবদুর রহমানও তাবিঈদের অন্তর্ভুক্ত। তিনি আবূ হুরাইরা, আবূ সা’ঈদ আল-খুদরী ও ইবনু ‘উমার (রাঃ) -এর নিকট হাদীস শুনেছেন। ‘আবদুর রহমানের পিতা ইয়াকূব একজন বয়বৃদ্ধ তাবিঈ। তিনি ‘উমার (রাঃ) -এর সাক্ষাত লাভ করেছেন এবং তাঁর নিকট হতেও হাদীস বর্ণনা করেছেন।
