১/৩৯. অধ্যায়ঃ

জামে‘ আত-তিরমিযী হাদিস ৫২ - রিবাতের কথা তিনবার উল্লেখ

সুন্দরভাবে ওজু করা

রিবাতের হাদিস: ভালো ওজু, মসজিদে যাওয়া ও নামাজের অপেক্ষা

জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ৫২

وَحَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ، عَنِ الْعَلاَءِ، نَحْوَهُ. وَقَالَ قُتَيْبَةُ فِي حَدِيثِهِ «فَذَلِكُمُ الرِّبَاطُ فَذَلِكُمُ الرِّبَاطُ فَذَلِكُمُ الرِّبَاطُ " . ثَلاَثًا.قَالَ أَبُو عِيسَى وَفِي الْبَابِ عَنْ عَلِيٍّ وَعَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو وَابْنِ عَبَّاسٍ وَعَبِيدَةَ وَيُقَالُ عُبَيْدَةُ بْنِ عَمْرٍو وَعَائِشَةَ وَعَبْدِ الرَّحْمَنِ بْنِ عَائِشٍ الْحَضْرَمِيِّ وَأَنَسٍ. قَالَ أَبُو عِيسَى وَحَدِيثُ أَبِي هُرَيْرَةَ فِي هَذَا الْبَابِ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ. وَالْعَلاَءُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ هُوَ ابْنُ يَعْقُوبَ الْجُهَنِيُّ الْحُرَقِيُّ وَهُوَ ثِقَةٌ عِنْدَ أَهْلِ الْحَدِيثِ.

‘আলা (রহঃ) হতে বর্ণিতঃ

‘আলা (রহঃ) হতে এই সনদসূত্রে উপরের হাদীসের মতই বর্ণিত হয়েছে, কুতাইবা তাঁর সনদে বর্ণিত হাদীসে (রাসূলুল্লাহ (ﷺ)-এর কথাটা এভাবে) উল্লেখ করেছেনঃ ‘এটাই তোমাদের জন্য রিবাত, এটাই তোমাদের জন্য রিবাত, এটাই তোমাদের জন্য রিবাত। ’ এ কথাটা (এ বর্ণনায়) তিনবার উল্লেখিত হয়েছে।

আবূ ‘ঈসা বলেনঃ এ অনুচ্ছেদ ‘আলী ‘আবদুল্লাহ ইবনু ‘আমর ইবনু ‘আব্বাস, উবাইদা (ইবনু আমর), ‘আয়িশাহ্‌, আবদুর রহমান ইবনু ‘আয়িশ আল-হাদরামী ও আনাস (রাঃ) হতে বর্ণিত হাদীসও রয়েছে। আবূ ‘ঈসা বলেনঃ আবূ হুরাইরার হাদীস হাসান সহীহ। ‘আলা ইবনু ‘আবদুর রহমান, ইনি ইয়া‘কুব আল-জুহানীর পুত্র এবং হাদীস বিশারদদের মতে সিকাহ রাবী।

জামে‘ আত-তিরমিযী হাদিস ৫২-এর সারসংক্ষেপ

এই হাদিস আগের বর্ণনার মতোই, তবে কুতাইবা (রহ.)-এর সনদে শেষ কথাটি বিশেষভাবে এসেছে: এটাই তোমাদের রিবাত—এই বাক্য তিনবার বলা হয়েছে। তাই এই বর্ণনায় গুরুত্বের জায়গাটি আরও স্পষ্টভাবে ধরা পড়ে। কষ্টের পরও ভালোভাবে ওজু করা, মসজিদের দিকে বেশি পদক্ষেপ ফেলা এবং এক নামাজের পর আরেক নামাজের অপেক্ষা করা—এসব কাজকে রিবাত বলা হয়েছে। রিবাত শব্দটি এখানে নিজের নফসকে ইবাদতের ওপর ধরে রাখার মতো একটি শক্ত শিক্ষা দেয়। আবু ঈসা (রহ.) আবু হুরায়রা (রাঃ)-এর এই বিষয়ের হাদিসকে হাসান সহীহ বলেছেন। তাই এই হাদিস একজন মুসলিমকে নামাজকেন্দ্রিক জীবন গড়তে নরম কিন্তু শক্ত উৎসাহ দেয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ‘এটাই তোমাদের রিবাত’ কথাটি তিনবার আসায় গুরুত্ব বোঝা যায়।
  • ভালোভাবে ওজু করা এই আমলের অংশ।
  • মসজিদে বেশি যাওয়া ও নামাজের অপেক্ষা একসঙ্গে উল্লেখিত।
  • ইবাদতের ওপর নিজেকে ধরে রাখা বড় শিক্ষা।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন