১/৪১. অধ্যায়ঃ
জামে‘ আত-তিরমিযী হাদিস ৫৫ - ওজুর পর দোয়ার ফজিলত
ওজুর পর যা বলতে হবে
ওজুর পর দোয়া: জান্নাতের দরজা ও তাওবার আহ্বান
জামে‘ আত-তিরমিযী : ৫৫
জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ৫৫
حَدَّثَنَا جَعْفَرُ بْنُ مُحَمَّدِ بْنِ عِمْرَانَ الثَّعْلَبِيُّ الْكُوفِيُّ، حَدَّثَنَا زَيْدُ بْنُ حُبَابٍ، عَنْ مُعَاوِيَةَ بْنِ صَالِحٍ، عَنْ رَبِيعَةَ بْنِ يَزِيدَ الدِّمَشْقِيِّ، عَنْ أَبِي إِدْرِيسَ الْخَوْلاَنِيِّ، وَأَبِي، عُثْمَانَ عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ «مَنْ تَوَضَّأَ فَأَحْسَنَ الْوُضُوءَ ثُمَّ قَالَ أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ اللَّهُمَّ اجْعَلْنِي مِنَ التَّوَّابِينَ وَاجْعَلْنِي مِنَ الْمُتَطَهِّرِينَ فُتِحَتْ لَهُ ثَمَانِيَةُ أَبْوَابِ الْجَنَّةِ يَدْخُلُ مِنْ أَيِّهَا شَاءَ» .قَالَ أَبُو عِيسَى وَفِي الْبَابِ عَنْ أَنَسٍ وَعُقْبَةَ بْنِ عَامِرٍ. قَالَ أَبُو عِيسَى حَدِيثُ عُمَرَ قَدْ خُولِفَ زَيْدُ بْنُ حُبَابٍ فِي هَذَا الْحَدِيثِ. قَالَ وَرَوَى عَبْدُ اللَّهِ بْنُ صَالِحٍ وَغَيْرُهُ عَنْ مُعَاوِيَةَ بْنِ صَالِحٍ عَنْ رَبِيعَةَ بْنِ يَزِيدَ عَنْ أَبِي إِدْرِيسَ عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ عَنْ عُمَرَ. وَعَنْ رَبِيعَةَ عَنْ أَبِي عُثْمَانَ عَنْ جُبَيْرِ بْنِ نُفَيْرٍ عَنْ عُمَرَ. وَهَذَا حَدِيثٌ فِي إِسْنَادِهِ اضْطِرَابٌ وَلاَ يَصِحُّ عَنِ النَّبِيِّ ﷺ فِي هَذَا الْبَابِ كَبِيرُ شَيْءٍ. قَالَ مُحَمَّدٌ وَأَبُو إِدْرِيسَ لَمْ يَسْمَعْ مِنْ عُمَرَ شَيْئًا.
উমার ইবনুল খাত্তাব (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি সুন্দরভাবে ওজু করার পর বলেঃ “আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তা‘আলা ব্যতীত আর কোন ইলাহ নেই, তিনি এক, তাঁর কোন শারীক নেই; আমি আরো সাক্ষ্য দিচ্ছি নবী (ﷺ) তাঁর বান্দাহ ও তাঁরই রাসূল; হে আল্লাহ! আমাকে তাওবাকারীদের অন্তর্ভুক্ত কর এবং আমাকে পবিত্রতা অর্জনকারীদের অন্তর্ভুক্ত কর”, তার জন্য জান্নাতের আটটি দরজাই খুলে দেওয়া হবে। সে নিজ ইচ্ছামত যে কোন দরজা দিয়েই তাতে যেতে পারবে।
আবূ ‘ঈসা বলেনঃ এ অনুচ্ছেদে আনাস ও উক্ববা ইবনু ‘আমির (রাঃ) হতে বর্ণিত হাদীসও রয়েছে। আবূ ‘ঈসা বলেনঃ এ হাদীসে যাইদ ইবনু হুবাবের কারণে মতভেদ সৃষ্টি হয়েছে। তিনি আরো বলেনঃ ‘আব্দুল্লাহ ইবনু সালিহ এবং অন্যরা মু‘য়াবিয়াহ ইবনু সালিহ হতে তিনি রাবিয়াহ্ ইবনু ইয়াযিদ হতে, তিনি আবূ ইদরিস হতে তিনি উক্ববা ইবনু ‘আমির হতে তিনি উমর হতে হাদীসটি বর্ণনা করেছেন এবং অন্য সূত্রে রাবিয়হ্ হতে তিনি আবূ উসমান হতে তিনি জুবাইর ইবনু নুফাইর হতে তিনি উমর হতে বর্ণনা করেছেন। এই হাদীসের সনদে অসংলগ্নতা রয়েছে। এ অনুচ্ছেদে নবী (ﷺ)-এর নিকট হতে কোন সূত্রেই খুব একটা সহীহ হাদীস বর্ণিত নেই। মুহাম্মদ (বুখারী) বলেন, আবূ ইদরীস উমরের কাছে কোন কিছুই শুনেননি।
জামে‘ আত-তিরমিযী হাদিস ৫৫-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم বলেছেন, যে ব্যক্তি সুন্দরভাবে ওজু করে তারপর শাহাদাত পড়ে—আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি এক, তাঁর শরীক নেই; মুহাম্মাদ صلى الله عليه وسلم তাঁর বান্দা ও রাসূল—এরপর দোয়া করে, হে আল্লাহ, আমাকে তাওবাকারীদের অন্তর্ভুক্ত করুন এবং পবিত্রতা অর্জনকারীদের অন্তর্ভুক্ত করুন, তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হবে। তবে এই বর্ণনার শেষে আবু ঈসা (রহ.) বলেছেন, এর সনদে ইদতিরাব আছে এবং এই বিষয়ে নবী صلى الله عليه وسلم থেকে খুব বেশি সহীহ কিছু প্রমাণিত নয়। তাই ব্যাখ্যায় দুটি দিকই রাখা দরকার: দোয়ার ভাষা তাওহীদ, রাসূলের স্বীকৃতি, তাওবা ও পবিত্রতার দিকে ডাকে; পাশাপাশি এই নির্দিষ্ট সনদের মন্তব্যও ভুলে যাওয়া যাবে না।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- সুন্দরভাবে ওজু করার পর দোয়া পড়ার বর্ণনা এসেছে।
- দোয়ায় তাওহীদ, রাসূলের স্বীকৃতি, তাওবা ও পবিত্রতার কথা আছে।
- বর্ণনায় জান্নাতের আট দরজার ফজিলত উল্লেখিত হয়েছে।
- আবু ঈসা (রহ.) সনদে অস্থিরতার কথা বলেছেন।
