৪/৫৭. অধ্যায়ঃ
ইমামের আগে রুকূ-সিজদা হতে মাথা উত্তোলনকারীর প্রতি কঠোর হুঁশিয়ারি
জামে তিরমিযী : ৫৮২
জামে তিরমিযীহাদিস নম্বর ৫৮২
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ مُحَمَّدِ بْنِ زِيَادٍ، وَهُوَ أَبُو الْحَارِثِ الْبَصْرِيُّ ثِقَةٌ عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ مُحَمَّدٌ صلى الله عليه وسلم " أَمَا يَخْشَى الَّذِي يَرْفَعُ رَأْسَهُ قَبْلَ الإِمَامِ أَنْ يُحَوِّلَ اللَّهُ رَأْسَهُ رَأْسَ حِمَارٍ " . قَالَ قُتَيْبَةُ قَالَ حَمَّادٌ قَالَ لِي مُحَمَّدُ بْنُ زِيَادٍ وَإِنَّمَا قَالَ " أَمَا يَخْشَى " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَمُحَمَّدُ بْنُ زِيَادٍ هُوَ بَصْرِيٌّ ثِقَةٌ وَيُكْنَى أَبَا الْحَارِثِ .
আবূ হুরাইরা (রাঃ) হতে বর্ণিতঃ
ইমামের আগে (রুকু-সিজদা থেকে) মাথা উত্তোলনকারীর কি ভয় নেই যে, আল্লাহ তা’আলা তার মাথাকে গাধার মাথায় রূপান্তরিত করে দিবেন?
-সহীহ। ইবনু মাজাহ- (৯৬১), বুখারী ও মুসলিম।আবূ হুরাইরা (রাঃ) ‘আমা ইয়াখশা’ (সে কি ভয় করে না) শব্দ বলেছেন।আবূ ‘ঈসা বলেনঃ এ হাদীসটি হাসান সহীহ্।
