৪/৬৫. অধ্যায়ঃ
মসজিদ সুগন্ধময় করে রাখা
জামে তিরমিযী : ৫৯৬
জামে তিরমিযীহাদিস নম্বর ৫৯৬
حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم أَمَرَ فَذَكَرَ نَحْوَهُ . قَالَ سُفْيَانُ قَوْلُهُ " بِبِنَاءِ الْمَسَاجِدِ فِي الدُّورِ " . يَعْنِي الْقَبَائِلَ .
হিশাম ইবনু ‘উরাওয়া (রহঃ) হতে তাঁর পিতার সূত্র হতে বর্ণিতঃ
হিশাম ইবন উরওয়া (রহঃ) হতে তাঁর পিতার সূত্রে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) নির্দেশ দিয়েছেন তারপর তিনি অনুরূপ উল্লেখ করেছেন। সুফিয়ান বলেন, তাঁর বাণী "বাড়ির মধ্যে মসজিদ নির্মাণ করা"- এর অর্থ গোত্রসমূহ।
সুফিয়ান সাওরী বলেছেন, পাড়ায় পাড়ায় মসজিদ নির্মাণের অর্থ প্রতি বংশ ও লোকালয়ে মসজিদ তৈরী করা।
