৬/২৩. অধ্যায়ঃ
জামে‘ আত-তিরমিযী হাদিস ৭১৮ - কিতাবুল সিয়াম (রোযা)
রোযার কাফফারা
জামে‘ আত-তিরমিযী : ৭১৮
জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ৭১৮
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا عَبْثَرُ بْنُ الْقَاسِمِ، عَنْ أَشْعَثَ، عَنْ مُحَمَّدٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ ﷺ قَالَ «مَنْ مَاتَ وَعَلَيْهِ صِيَامُ شَهْرٍ فَلْيُطْعِمْ عَنْهُ مَكَانَ كُلِّ يَوْمٍ مِسْكِينًا».قَالَ أَبُو عِيسَى حَدِيثُ ابْنِ عُمَرَ لاَ نَعْرِفُهُ مَرْفُوعًا إِلاَّ مِنْ هَذَا الْوَجْهِ وَالصَّحِيحُ عَنِ ابْنِ عُمَرَ مَوْقُوفٌ قَوْلُهُ . وَاخْتَلَفَ أَهْلُ الْعِلْمِ فِي هَذَا الْبَابِ فَقَالَ بَعْضُهُمْ يُصَامُ عَنِ الْمَيِّتِ . وَبِهِ يَقُولُ أَحْمَدُ وَإِسْحَاقُ قَالاَ إِذَا كَانَ عَلَى الْمَيِّتِ نَذْرُ صِيَامٍ يَصُومُ عَنْهُ وَإِذَا كَانَ عَلَيْهِ قَضَاءُ رَمَضَانَ أَطْعَمَ عَنْهُ . وَقَالَ مَالِكٌ وَسُفْيَانُ وَالشَّافِعِيُّ لاَ يَصُومُ أَحَدٌ عَنْ أَحَدٍ . قَالَ وَأَشْعَثُ هُوَ ابْنُ سَوَّارٍ . وَمُحَمَّدٌ هُوَ عِنْدِي ابْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى .
ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
নাবী (ﷺ) বলেছেন, যে ব্যক্তি এক মাসের রোজা অসম্পন্ন রেখে মৃত্যু বরণ করে তার পক্ষ হতে প্রতিদিনের রোজার জন্য একজন করে মিস্কীনকে যেন খাওয়ানো হয়।
আবূ ঈসা বলেন, শুধুমাত্র এই সনদেই আমরা ইবনু উমর (রাঃ) বর্ণিত হাদীসটি মারফূ হিসেবে অবগত হয়েছি। ইবনু উমর (রাঃ)-এর উক্তি হিসাবে মাওকূফরূপে বর্ণনাটিই সহীহ্। মৃতের পক্ষ হতে জীবিতরা রোজা রাখতে পারবে কি না এই প্রসঙ্গে আলিমগণের মাঝে মতের অমিল আছে। একদল আলিম বলেছেন, মৃত ব্যক্তির পক্ষে রোজা রাখা যায়। আহ্মাদ ও ইসহাকের এই মত। তাঁরা বলেন, মৃত ব্যক্তির ওপর যদি মানতের রোজা অসম্পন্ন থাকে তবে তার পক্ষ হতে সেই রোজা রাখা যাবে। আর যদি তার দায়িত্বে রামাযান মাসের রোজা বাকি থাকে তবে তার পক্ষ থেকে মিসকীনদের খাওয়াতে হবে। ইমাম মালিক, সুফিয়ান ও শাফিঈ বলেন, একজন অন্য জনের পক্ষ হতে রোজা রাখতে পারবে না। আশআস হলেন সাওয়ারের পুত্র এবং মুহাম্মদ হলেন আবদুল রহমান ইবনু আবী লাইলার পুত্র।
