৬/২৪. অধ্যায়ঃ
জামে‘ আত-তিরমিযী হাদিস ৭১৯ - রোজা ভঙ্গের কারণ ও দুর্বল বর্ণনা
রোজাদার ব্যক্তি বমি করলে
হিজামা, বমি ও স্বপ্নদোষে রোজা: বর্ণনার মানসহ আলোচনা
জামে‘ আত-তিরমিযী : ৭১৯
জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ৭১৯
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدٍ الْمُحَارِبِيُّ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ أَبِيهِ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ " ثَلاَثٌ لاَ يُفْطِرْنَ الصَّائِمَ الْحِجَامَةُ وَالْقَىْءُ وَالاِحْتِلاَمُ " .قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ حَدِيثٌ غَيْرُ مَحْفُوظٍ. وَقَدْ رَوَى عَبْدُ اللَّهِ بْنُ زَيْدِ بْنِ أَسْلَمَ وَعَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ وَغَيْرُ وَاحِدٍ هَذَا الْحَدِيثَ عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ مُرْسَلاً. وَلَمْ يَذْكُرُوا فِيهِ عَنْ أَبِي سَعِيدٍ. وَعَبْدُ الرَّحْمَنِ بْنُ زَيْدِ بْنِ أَسْلَمَ يُضَعَّفُ فِي الْحَدِيثِ. قَالَ سَمِعْتُ أَبَا دَاوُدَ السِّجْزِيَّ يَقُولُ سَأَلْتُ أَحْمَدَ بْنَ حَنْبَلٍ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ زَيْدِ بْنِ أَسْلَمَ فَقَالَ أَخُوهُ عَبْدُ اللَّهِ بْنُ زَيْدٍ لاَ بَأْسَ بِهِ. قَالَ وَسَمِعْتُ مُحَمَّدًا يَذْكُرُ عَنْ عَلِيِّ بْنِ عَبْدِ اللَّهِ الْمَدِينِيِّ قَالَ عَبْدُ اللَّهِ بْنُ زَيْدِ بْنِ أَسْلَمَ ثِقَةٌ وَعَبْدُ الرَّحْمَنِ بْنُ زَيْدِ بْنِ أَسْلَمَ ضَعِيفٌ. قَالَ مُحَمَّدٌ وَلاَ أَرْوِي عَنْهُ شَيْئًا.
আবূ সাঈদ আল-খুদরী (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন, তিনটি জিনিস রোজা ভঙ্গ করে নাঃ রক্তমোক্ষণ, বমি ও স্বপ্নদোষ।
আবূ ঈসা বলেন, আবূ সাঈদ খুদরীর হাদীসটি নির্ভরযোগ্য নয়। আবদুল্লাহ ইবনু যাইদ ইবনু আসলাম, আবদুল আযীয ইবনু মুহাম্মদ প্রমুখ এই হাদীসটিকে যাইদ ইবনু আসলাম হতে মুরসালরূপে বর্ণনা করেছেন। এতে তাঁরা আবূ সাঈদ খুদরী (রাঃ)-এর নাম উল্লেখ করেননি। আবদুর রহমান ইবনু যাইদ ইবনু আসলাম হাদীস শাস্ত্রে দুর্বল। আমি আবূ দাউদ সিজযীকে বলতে শুনেছি, আমি আহমাদ ইবনু হাম্বলকে আবদুর রহমান ইবনু যাইদ ইবনু আসলাম প্রসঙ্গে প্রশ্ন করলে তিনি বলেন, তার ভাই আবদুল্লাহ ইবনু যাইদ সম্পর্কে কোন সমস্যা নেই। মুহাম্মাদ (বুখারী)-কে আলী ইবনু আবদুল্লাহ্ হতে বর্ণনা করতে শুনেছি যে, তিনি বলেছেন, আবদুল্লাহ্ হতে বর্ণনা করতে শুনেছি যে, তিনি বলেছেন, আবদুল্লাহ্ ইবনু আসলাম নির্ভরযোগ্য রাবী, কিন্তু আবদুর রহমান ইবনু যাইদ ইবনু আসলাম দুর্বল রাবী। মুহাম্মদ আরও বলেন, আমি তার হতে কিছুই বর্ণনা করি না।
জামে‘ আত-তিরমিযী হাদিস ৭১৯-এর সারসংক্ষেপ
এই হাদিসের মূল বাক্যে বলা হয়েছে, রক্ত মোক্ষণ, বমি ও স্বপ্নদোষ—এই তিনটি রোজা ভাঙে না। কিন্তু পাঠের পরের অংশ না পড়লে ভুল ধারণা হতে পারে। আবু ঈসা স্পষ্ট বলেন, আবু সাঈদ খুদরি (রাঃ)-এর নামে এই বর্ণনা সংরক্ষিত নয়। অন্য বর্ণনাকারীরা এটিকে মুরসালভাবে বলেছেন এবং আবদুর রহমান ইবনু যায়দ ইবনু আসলামকে হাদিসে দুর্বল বলা হয়েছে। তাই এই হাদিসকে একা ধরে চূড়ান্ত বিধান ঘোষণা করা নিরাপদ নয়। বিশেষ করে বমির বিষয়ে পরের হাদিসে ইচ্ছাকৃত ও অনিচ্ছাকৃত অবস্থার পার্থক্য এসেছে। এই বর্ণনার বড় শিক্ষা হলো শুধু বক্তব্য নয়, হাদিসের মান ও সনদ সম্পর্কিত মন্তব্যও পড়তে হয়। দুর্বল বর্ণনাকে সহিহ বর্ণনার মতো তুলে ধরা উচিত নয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- মূল বক্তব্যে তিনটি বিষয় রোজা না ভাঙার কথা এসেছে।
- আবু ঈসা বর্ণনাটিকে গায়র মাহফুজ বলেছেন।
- সনদের একজন বর্ণনাকারীকে দুর্বল বলা হয়েছে।
- রোজার বিধান নির্ধারণে হাদিসের মান যাচাই করা জরুরি।
