৬/৪৭. অধ্যায়ঃ
জামে‘ আত-তিরমিযী হাদিস ৭৫০ - আরাফার ময়দানে রোজা না রাখা
আরাফাতে অবস্থানকালে সে দিনের রোযা পালন করা মাকরুহ
আরাফার ময়দানে রোজা: নবীজির দুধ পান করার বর্ণনা
জামে‘ আত-তিরমিযী : ৭৫০
জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ৭৫০
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ ابْنُ عُلَيَّةَ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ ﷺ أَفْطَرَ بِعَرَفَةَ وَأَرْسَلَتْ إِلَيْهِ أُمُّ الْفَضْلِ بِلَبَنٍ فَشَرِبَ . وَفِي الْبَابِ عَنْ أَبِي هُرَيْرَةَ وَابْنِ عُمَرَ وَأُمِّ الْفَضْلِ .قَالَ أَبُو عِيسَى حَدِيثُ ابْنِ عَبَّاسٍ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَقَدْ رُوِيَ عَنِ ابْنِ عُمَرَ قَالَ حَجَجْتُ مَعَ النَّبِيِّ ﷺ فَلَمْ يَصُمْهُ يَعْنِي يَوْمَ عَرَفَةَ وَمَعَ أَبِي بَكْرٍ فَلَمْ يَصُمْهُ وَمَعَ عُمَرَ فَلَمْ يَصُمْهُ وَمَعَ عُثْمَانَ فَلَمْ يَصُمْهُ . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَكْثَرِ أَهْلِ الْعِلْمِ يَسْتَحِبُّونَ الإِفْطَارَ بِعَرَفَةَ لِيَتَقَوَّى بِهِ الرَّجُلُ عَلَى الدُّعَاءِ وَقَدْ صَامَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ يَوْمَ عَرَفَةَ بِعَرَفَةَ .
ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) আরাফাতে রোজা ভেঙ্গে ফেলেন। সেদিন তাঁর জন্য উম্মুল ফাদল (রাঃ) কিছু দুধ পাঠিয়েছিলেন। তিনি তা পান করেন।
আবূ হুরায়রা, ইবনু উমর ও উম্মুল ফাযল (রাঃ) হতেও এই অনুচ্ছেদে হাদীস বর্ণিত আছে। আবূ ঈসা (রহঃ) ইবনু আব্বাস (রাঃ)-এর বর্ণিত হাদীসটিকে হাসান সহীহ্ বলেছেন। ইবনু উমর (রাঃ) বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে আমি হাজ্জ করেছি কিন্তু আরাফার দিন তিনি রোজা পালন করেননি; আবূ বাক্র (রাঃ)-এর সাথেও হাজ্জ করেছি, তিনিও সেদিন রোজা পালন করেননি; উমর (রাঃ)-এর সাথেও হাজ্জ করেছি, তিনিও সেদিন রোজা পালন করেননি এবং উসমান (রাঃ)-এর সাথেও হাজ্জ করেছি কিন্তু তিনিও রোজা পালন করেননি। এ হাদীস অনুযায়ী বেশিরভাগ বিশেষজ্ঞ আলিম আমলের কথা বলেছেন। তাঁরা আরাফার দিন দু’আর ক্ষেত্রে শক্তিলাভের জন্য রোজা পালন না করাকে মুস্তাহাব বলেছেন। অবশ্য আরাফাতে অবস্থানকালে কোন কোন আলিম সে দিনের রোজা পালন করেছেন।
জামে‘ আত-তিরমিযী হাদিস ৭৫০-এর সারসংক্ষেপ
এই হাদিসে আরাফার দিনের একটি নির্দিষ্ট অবস্থা বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) আরাফাতে অবস্থানরত অবস্থায় রোজা রাখেননি। উম্মুল ফাদল (রাঃ) তাঁর জন্য দুধ পাঠালে তিনি তা পান করেন। ফলে উপস্থিত মানুষের কাছে তাঁর রোজা না থাকার বিষয়টি স্পষ্ট হয়। এই বর্ণনাকে আরাফার রোজার সাধারণ ফজিলতের হাদিস থেকে আলাদা অবস্থায় বুঝতে হবে। এখানে মূল কথা হলো আরাফার ময়দানে থাকা অবস্থায় নবীজির আমল। হাদিসের পরের ব্যাখ্যায় বলা হয়েছে, অধিকাংশ আলিম আরাফাতে অবস্থানকারীর জন্য রোজা না রাখাকে পছন্দ করেছেন, যাতে দোয়ার জন্য শক্তি থাকে। এটি হাদিসের পরের আলিমি ব্যাখ্যা। সরাসরি বর্ণনায় নিশ্চিত তথ্য হলো—নবীজি সেদিন আরাফাতে রোজা রাখেননি এবং উম্মুল ফাদল (রাঃ)-এর পাঠানো দুধ পান করেছিলেন।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) আরাফাতে অবস্থানকালে সেদিন রোজা রাখেননি।
- উম্মুল ফাদল (রাঃ)-এর পাঠানো দুধ তিনি পান করেছিলেন।
- আরাফার সাধারণ রোজা ও আরাফার ময়দানে থাকা ব্যক্তির অবস্থা আলাদা করে বুঝতে হবে।
- হাদিসের সরাসরি ঘটনা ও পরের আলিমি ব্যাখ্যা আলাদা করে পড়া ভালো।
