৬/৪৭. অধ্যায়ঃ
আরাফাতে অবস্থানকালে সে দিনের রোযা পালন করা মাকরুহ
জামে তিরমিযী : ৭৫১
জামে তিরমিযীহাদিস নম্বর ৭৫১
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، وَعَلِيُّ بْنُ حُجْرٍ، قَالاَ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، وَإِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ، عَنِ ابْنِ أَبِي نَجِيحٍ، عَنْ أَبِيهِ، قَالَ سُئِلَ ابْنُ عُمَرَ عَنْ صَوْمِ، يَوْمِ عَرَفَةَ بِعَرَفَةَ فَقَالَ حَجَجْتُ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَلَمْ يَصُمْهُ وَمَعَ أَبِي بَكْرٍ فَلَمْ يَصُمْهُ وَمَعَ عُمَرَ فَلَمْ يَصُمْهُ وَمَعَ عُثْمَانَ فَلَمْ يَصُمْهُ . وَأَنَا لاَ أَصُومُهُ وَلاَ آمُرُ بِهِ وَلاَ أَنْهَى عَنْهُ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ . وَقَدْ رُوِيَ هَذَا الْحَدِيثُ عَنِ ابْنِ أَبِي نَجِيحٍ عَنْ أَبِيهِ عَنْ رَجُلٍ عَنِ ابْنِ عُمَرَ . وَأَبُو نَجِيحٍ اسْمُهُ يَسَارٌ وقد سمع من ابن عمر.
ইবনু আবূ নাজীহ্ (রহঃ) হতে তার পিতা হতে বর্ণিতঃ
আরাফাতের দিন রোজা পালন প্রসঙ্গে ইবনু উমর (রাঃ)-কে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে হজ্জ করেছি, তিনি সেদিন রোজা পালন করেননি। আবু বকর (রাঃ)-এর সাথেও হজ্জ করেছি, ঐ দিন তিনিও রোজা পালন করেননি। উমর (রাঃ)-এর সাথেও হজ্জ করেছি, ঐ দিন তিনিও রোজা পালন করেননি। উসমান (রাঃ)-এর সাথেও হজ্জ করেছি, ঐ দিন তিনিও রোজা পালন করেননি। এ দিন আমি নিজেও রোজা পালন করি না, কাউকে রোজা রাখতেও বলি না এবং নিষেধও করি না।
-সনদ সহীহ্আবূ ঈসা এই হাদীসটিকে হাসান বলেছেন। এই হাদীসটি ইবনু আবূ নাজীহ্, তার পিতা আবূ নাজীহ্ হতে, তিনি জনৈক ব্যক্তি হতে, তিনি ইবনু উমার (রাঃ)-এর সূত্রেও বর্ণিত হয়েছে। আবূ নাজীহ্-এর নাম ইয়াসার।
