৭/১০৩. অধ্যায়ঃ
মুহাজিরগণ মিনা হতে ফেরার পর মক্কাতে তিন দিন থাকবে
জামে তিরমিযী : ৯৪৯
জামে তিরমিযীহাদিস নম্বর ৯৪৯
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ حُمَيْدٍ، سَمِعَ السَّائِبَ بْنَ يَزِيدَ، عَنِ الْعَلاَءِ بْنِ الْحَضْرَمِيِّ يَعْنِي مَرْفُوعًا، قَالَ " يَمْكُثُ الْمُهَاجِرُ بَعْدَ قَضَاءِ نُسُكِهِ بِمَكَّةَ ثَلاَثًا " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ وَقَدْ رُوِيَ مِنْ غَيْرِ هَذَا الْوَجْهِ بِهَذَا الإِسْنَادِ مَرْفُوعًا .
মারফূভাবে আলী ইবনুল হাযরামী (রাঃ) হতে বর্ণিতঃ
মারফূভাবে আলা ইবনুল হাযরামি (রাঃ) হতে বর্ণিত আছে, মুহাজিরগণ হজ্জের সকল অনুষ্ঠান পালনের পর মক্কায় তিন দিন থাকতে পারেন।
-সহীহ ইবনু মা-জাহ (১০৭৩), বুখারী, মুসলিম।এই হাদীসটিকে আবূ ঈসা হাসান সহীহ বলেছেন। এটি এই সনদে মারফূ হিসেবে অন্যভাবেও বর্ণিত আছে।
