১২/১. অধ্যায়ঃ

ঊপদেশ হাদিস ১৬৯ - ইবাদতে মধ্যপন্থা ও সুন্নাহ

বিদ‘আত

ইবাদতে মধ্যপন্থা: রাসূলের সুন্নাহ থেকে মুখ ফিরানো নয়

ঊপদেশহাদিস নম্বর ১৬৯

عَنْ أنَسِ بْنِ مَالِكٍ رَضِىَ اللهُ عَنْهُ يَقُولُ جَاءَ ثَلاَثَةُ رَهْطٍ إِلَى بُيُوْتِ أَزْوَاجِ النَّبِىِّ ﷺ يَسْأَلُونَ عَنْ عِبَادَةِ النَّبِىِّ ﷺ فَلَمَّا أُخْبِرُوا كَأَنَّهُمْ تَقَالُّوهَا فَقَالُوا وَأَيْنَ نَحْنُ مِنَ النَّبِىِّ ﷺ قَدْ غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ وَمَا تَأَخَّرَ. قَالَ أَحَدُهُمْ أَمَّا أَنَا فَإِنِّى أُصَلِّى اللَّيْلَ أَبَدًا. وَقَالَ آخَرُ أَنَا أَصُومُ الدَّهْرَ وَلاَ أُفْطِرُ. وَقَالَ آخَرُ أَنَا أَعْتَزِلُ النِّسَاءَ فَلاَ أَتَزَوَّجُ أَبَدًا.فَجَاءَ رَسُوْلُ اللهِ ﷺ فَقَالَ أَنْتُمُ الَّذِيْنَ قُلْتُمْ كَذَا وَكَذَا أَمَا وَاللهِ إِنِّى لأَخْشَاكُمْ لِلَّهِ وَأَتْقَاكُمْ لَهُ، لَكِنِّى أَصُومُ وَأُفْطِرُ، وَأُصَلِّى وَأَرْقُدُ وَأَتَزَوَّجُ النِّسَاءَ، فَمَنْ رَغِبَ عَنْ سُنَّتِى فَلَيْسَ مِنِّى.

আনাস (রাঃ) হতে বর্ণিতঃ

একদিন তিনজন ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ)-এর স্ত্রীগণের নিকটে এল তাঁর ইবাদত-বন্দেগী সম্পর্কে জিজ্ঞেস করার জন্য। অতঃপর যখন রাসূলের ইবাদত সম্পর্কে তাদেরকে অবহিত করা হল। তখন তারা যেন তাকে কম মনে করল এবং বলল, নবী করীম (ﷺ) থেকে আমরা কত দূরে! তাঁর আগে-পিছের সকল গুনাহ মাফ করে দেওয়া হয়েছে। অতঃপর তাদের একজন বলল, আমি এখন থেকে সর্বদা সারা রাত ছালাতে রত থাকব। অন্যজন বলল, আমি প্রতিদিন ছিয়ামে কাটাব, কখনো ইফতার করব না। অন্যজন বলল, আমি নারীসঙ্গ থেকে দূরে থাকব, কখনো বিয়ে করব না।এমন সময় রাসূলুল্লাহ (ﷺ) তাদের মধ্যে উপস্থিত হলেন এবং বললেন, তোমরাই কি সেই লোকেরা, যারা এমনামন কথা বলছিলে? শুনে রাখ, আল্লাহর কসম! আমি তোমাদের মধ্যে সর্বাধিক আল্লাহভীরু ও সর্বাধিক পরহেযগার। কিন্তু আমি ছিয়াম রাখি আবার ছেড়েও দেই। ছালাত পড়ি, নিদ্রাও যাই। আমি বিবাহ করেছি। অতএব যে ব্যক্তি আমার সুন্নাত হতে মুখ ফিরিয়ে নিবে, সে ব্যক্তি আমার শরী‘আতের অন্তর্ভুক্ত নয়’

(বুখারী, মুসলিম, মিশকাত হা/১৪৫)।

ঊপদেশ হাদিস ১৬৯-এর সারসংক্ষেপ

এই হাদিসে তিনজন ব্যক্তি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম)-এর ইবাদত সম্পর্কে জানতে এসে নিজেদের জন্য কঠোর সিদ্ধান্ত নেয়। একজন বলল, সে সারারাত নামাজ পড়বে; আরেকজন বলল, সবসময় রোজা রাখবে; তৃতীয়জন বলল, কখনো বিয়ে করবে না। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) তাদের ভুল ঠিক করে দিলেন। তিনি বললেন, তিনি আল্লাহকে বেশি ভয় করেন এবং বেশি পরহেযগার, তবু তিনি রোজা রাখেন আবার ছাড়েন, নামাজ পড়েন আবার ঘুমান, এবং বিবাহ করেছেন। তাই সুন্নাহ মানে অস্বাভাবিক কঠোরতা নয়; বরং আল্লাহর ইবাদত ও মানুষের স্বাভাবিক জীবনের মধ্যে সঠিক ভারসাম্য। এই হাদিস ইবাদতে বাড়াবাড়ি থেকে বাঁচতে শেখায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ইবাদতে অতিরিক্ত বাড়াবাড়ি রাসূলের সুন্নাহ নয়।
  • রোজা, নামাজ, ঘুম ও বিবাহ—সবকিছুর মধ্যে ভারসাম্য দরকার।
  • রাসূলুল্লাহর জীবনই আল্লাহভীতির সঠিক নমুনা।
  • সুন্নাহ থেকে মুখ ফিরিয়ে নিজের বানানো পথ নেওয়া বিপজ্জনক।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন