৬/১. অধ্যায়ঃ

ঊপদেশ হাদিস ৮২ - কিয়ামতের আলামত ও ইলম কমে যাওয়ার শিক্ষা

নেশাদার দ্রব্য

মদ এমন একটি বস্তু যা বিবেককে আচ্ছন্ন করে ফেলে। আর বিবেক আচ্ছন্ন হলে মানুষের হিতাহিত জ্ঞান থাকে না। এজন্য রাসূল (ﷺ) বলেছেন, মদ হচ্ছে সকল অশ্লীল কর্মের মূল। উল্লেখ্য যে, মদ কোন নির্ধারিত বস্তুর নাম নয়। যেসব বস্তু বেশী পরিমাণ খেলে বিবেকের ক্ষতি হয় তার অল্প বস্তুও মদ। আল্লাহ তা‘আলা বলেন,يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنَّمَا الْخَمْرُ وَالْمَيْسِرُ وَالْأَنصَابُ وَالْأَزْلاَمُ رِجْسٌ مِنْ عَمَلِ الشَّيْطَانِ فَاجْتَنِبُوهُ لَعَلَّكُمْ تُفْلِحُونَ- إِنَّمَا يُرِيدُ الشَّيْطَانُ أَنْ يُوقِعَ بَيْنَكُمْ الْعَدَاوَةَ وَالْبَغْضَاءَ فِي الْخَمْرِ وَالْمَيْسِرِ وَيَصُدَّكُمْ عَنْ ذِكْرِ اللهِ وَعَنْ الصَّلاَةِ فَهَلْ أَنْتُمْ مُنتَهُونَ-হে মুমিনগণ! নিশ্চয়ই মদ, জুয়া, প্রতিমা এবং ভাগ্য নির্ধারক শরসমূহ শয়তানের অপবিত্র কর্ম। অতএব তোমরা এগুলি থেকে বেঁচে থাক। যাতে তোমরা কল্যাণ প্রাপ্ত হও। শয়তান তোমাদের মাঝে মদ ও জুয়ার মাধ্যমে শত্র“তা ও বিদ্বেষ সঞ্চারিত করতে চায় এবং আল্লাহর যিক্‌র ও ছালাত থেকে তোমাদেরকে বিরত রাখতে চায়। তাহলে কি তোমরা বিরত থাকবে’? (মায়িদাহ ৯০-৯১)

কিয়ামতের আলামত: ইলম কমে যাওয়া ও মদপান বৃদ্ধি

ঊপদেশহাদিস নম্বর ৮২

عَنْ اَنَسٍ قَالَ سَمِعْتُ رَسُوْلَ الله ﷺ يَقُوْلُ اِنَّ مِنْ اَشْرَاطِ السّاعَةِ اَنْ يُرْفَعَ الْعِلْمُ ويَكْثُرَ الْجَهْلُ ويكثُر الزِّنَا ويكثُرَ شرْبُ الْخَمْرِ ويَقِلَّ الرِّجَالُ ويكثُر َالنّسَاءُ حتىّ يَكُوْنَ لِخَمْسِيْنَ اِمْرَاةً القَيِّمُ الْوَاحِدُ وفى رواية يقلُّ الْعِلْمُ ويظْهَرُ الْجَهْلُ.

আনাস (রাঃ) হতে বর্ণিতঃ

আমি রাসূল (ﷺ)-কে বলতে শুনেছি, কিয়ামতের আলামত সমূহের মধ্যে রয়েছে(১) বিদ্যা উঠে যাবে(২) মূর্খতা বেড়ে যাবে(৩) ব্যভিচার বেশি হবে(৪) মদপান বৃদ্ধি পাবে(৫) পুরুষের সংখ্যা কমে যাবে(৬) নারীর সংখ্যা বেশি হয়ে যাবে। এমনকি একজন পুরুষ ৫০ জন মহিলার পরিচালক হবে। অপর এক বর্ণনায় রয়েছে, ‘বিদ্যা কমে যাবে এবং মূর্খতা প্রকাশ পাবে’

(বুখারী, মুসলিম মিশকাত হা/৫২০৩)।

ঊপদেশ হাদিস ৮২-এর সারসংক্ষেপ

এই হাদিসে কিয়ামতের আলামত নিয়ে কয়েকটি স্পষ্ট সতর্কতা এসেছে। রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, বিদ্যা উঠে যাবে বা কমে যাবে, মূর্খতা বেড়ে যাবে, ব্যভিচার বেশি হবে এবং মদপান বৃদ্ধি পাবে। আরও বলা হয়েছে, পুরুষের সংখ্যা কমে যাবে এবং নারীর সংখ্যা বেশি হবে, এমনকি একজন পুরুষ বহু নারীর দায়িত্বে থাকবে। হাদিসটি আমাদের বোঝায় যে সমাজে দ্বীনি জ্ঞান কমে গেলে ভুল কাজ সহজে ছড়িয়ে পড়ে। তাই কিয়ামতের আলামত হাদিস পড়ার উদ্দেশ্য শুধু ভবিষ্যৎ জানা নয়; বরং নিজের জীবনে ইলম, লজ্জাশীলতা, সংযম এবং হারাম থেকে বাঁচার চেষ্টা বাড়ানো। এই বার্তাটি সরল কিন্তু গভীর। তাই পাঠকের উচিত হাদিসটি পড়ে ভয় পাওয়ার পাশাপাশি নিজের ঘর, শিক্ষা ও চরিত্রের দিকে বাস্তবভাবে নজর দেওয়া।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • দ্বীনি ইলম কমে যাওয়া সমাজের জন্য বড় সতর্কতা।
  • মূর্খতা বাড়লে হারাম কাজের পথ সহজ হয়।
  • মদপান ও ব্যভিচার বৃদ্ধি কিয়ামতের আলামতের মধ্যে এসেছে।
  • হাদিসটি জ্ঞান ও নৈতিকতার গুরুত্ব মনে করিয়ে দেয়।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন