৬/১. অধ্যায়ঃ

ঊপদেশ হাদিস ৮৩ - মদ, গায়িকা ও বাদ্যযন্ত্রের ভয়াবহ সতর্কতা

নেশাদার দ্রব্য

মদ এমন একটি বস্তু যা বিবেককে আচ্ছন্ন করে ফেলে। আর বিবেক আচ্ছন্ন হলে মানুষের হিতাহিত জ্ঞান থাকে না। এজন্য রাসূল (ﷺ) বলেছেন, মদ হচ্ছে সকল অশ্লীল কর্মের মূল। উল্লেখ্য যে, মদ কোন নির্ধারিত বস্তুর নাম নয়। যেসব বস্তু বেশী পরিমাণ খেলে বিবেকের ক্ষতি হয় তার অল্প বস্তুও মদ। আল্লাহ তা‘আলা বলেন,يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنَّمَا الْخَمْرُ وَالْمَيْسِرُ وَالْأَنصَابُ وَالْأَزْلاَمُ رِجْسٌ مِنْ عَمَلِ الشَّيْطَانِ فَاجْتَنِبُوهُ لَعَلَّكُمْ تُفْلِحُونَ- إِنَّمَا يُرِيدُ الشَّيْطَانُ أَنْ يُوقِعَ بَيْنَكُمْ الْعَدَاوَةَ وَالْبَغْضَاءَ فِي الْخَمْرِ وَالْمَيْسِرِ وَيَصُدَّكُمْ عَنْ ذِكْرِ اللهِ وَعَنْ الصَّلاَةِ فَهَلْ أَنْتُمْ مُنتَهُونَ-হে মুমিনগণ! নিশ্চয়ই মদ, জুয়া, প্রতিমা এবং ভাগ্য নির্ধারক শরসমূহ শয়তানের অপবিত্র কর্ম। অতএব তোমরা এগুলি থেকে বেঁচে থাক। যাতে তোমরা কল্যাণ প্রাপ্ত হও। শয়তান তোমাদের মাঝে মদ ও জুয়ার মাধ্যমে শত্র“তা ও বিদ্বেষ সঞ্চারিত করতে চায় এবং আল্লাহর যিক্‌র ও ছালাত থেকে তোমাদেরকে বিরত রাখতে চায়। তাহলে কি তোমরা বিরত থাকবে’? (মায়িদাহ ৯০-৯১)

মদ ও বাদ্যযন্ত্র সম্পর্কে ভয়াবহ সতর্কবার্তার হাদিস

ঊপদেশহাদিস নম্বর ৮৩

عَنْ اَنَسٍ قَالَ قَالَ رَسُوْلُ الله ﷺ لَيَكُوْنَنَّ فِى هَذِهِ الْاُمّةِ خَسْفٌ وقَذْفٌ وَمَسْخٌ وَذَلِكَ اِذَا شَرِبُوْا الْخُمُوْرَ واتَّخَذُوْا القَيْنَاتِ وَضَرَبُوْا بِالْمَعَازِفِ.

আনাস (রাঃ) হতে বর্ণিতঃ

নবী করীম (ﷺ) বলেছেন, ‘যখন আমার উম্মত নেশাদার দ্রব্য পান করবে, গায়িকাদের নিয়ে নাচ-গানে মত্ত হবে এবং বাদ্যযন্ত্র নিয়ে ব্যস্ত হবে তখন অবশ্যই তিনটি ভয়াবহ বিপদ নেমে আসবে-(১) বিভিন্ন এলাকায় ভূমি ধসে যাবে(২) উপর থেকে অথবা কোন জাতির পক্ষ থেকে জুলুম অত্যাচার চাপিয়ে দেওয়া হবে(৩) অনেকের পাপের দরুন আকার-আকৃতি বিকৃত করা হবে। আর এ গজবের মূল কারণ তিনটি।(ক) মদ পান করা(খ) নায়িকাদের নিয়ে নাচ-গানে মত্ত হওয়া(গ) বাদ্যযন্ত্রের প্রতি আগ্রহী হওয়া।

ঊপদেশ হাদিস ৮৩-এর সারসংক্ষেপ

এই হাদিসের মূল বিষয় মদ, গায়িকা নিয়ে নাচ-গান এবং বাদ্যযন্ত্রে ব্যস্ত থাকা। রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, তাঁর উম্মতের মধ্যে এমন সময় আসবে যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে, গায়িকাদের নিয়ে নাচ-গানে মত্ত হবে এবং বাদ্যযন্ত্র নিয়ে ব্যস্ত হবে। তখন তিন ধরনের ভয়াবহ বিপদের কথা বলা হয়েছে: ভূমি ধসে যাওয়া, উপর থেকে বা কোনো জাতির পক্ষ থেকে যুলুম চাপিয়ে দেওয়া, এবং অনেকের আকার-আকৃতি বিকৃত হওয়া। এখানে শিক্ষা হলো, আনন্দের নামে হারামকে সাধারণ বানানো নিরাপদ পথ নয়। হাদিসটি মানুষকে মদ, নাচ-গান এবং বাদ্যযন্ত্রের ফিতনা থেকে সাবধান হতে বলছে। তাই সতর্কতা শুরু হতে পারে নিজের পছন্দ, বন্ধু-বান্ধব এবং অবসর কাটানোর ধরন ঠিক করার মাধ্যমে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • মদপানকে হাদিসে বড় বিপদের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
  • গায়িকা ও নাচ-গানে মত্ত হওয়া থেকে সতর্ক করা হয়েছে।
  • বাদ্যযন্ত্রের প্রতি আসক্তি হাদিসে নিন্দিতভাবে এসেছে।
  • সমাজে হারাম কাজ ছড়ালে বিপদের আশঙ্কা বাড়ে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন