২/২২৩. অধ্যায়ঃ
জুমুয়ার দিন সূর্য পশ্চিমাকাশে হেলে যাওয়ার পূর্বে সালাত আদায় করা
সুনানে আবু দাউদ : ১০৮৩
সুনানে আবু দাউদহাদিস নম্বর ১০৮৩
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عِيسَى، حَدَّثَنَا حَسَّانُ بْنُ إِبْرَاهِيمَ، عَنْ لَيْثٍ، عَنْ مُجَاهِدٍ، عَنْ أَبِي الْخَلِيلِ، عَنْ أَبِي قَتَادَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ كَرِهَ الصَّلاَةَ نِصْفَ النَّهَارِ إِلاَّ يَوْمَ الْجُمُعَةِ وَقَالَ " إِنَّ جَهَنَّمَ تُسْجَرُ إِلاَّ يَوْمَ الْجُمُعَةِ " . قَالَ أَبُو دَاوُدَ هُوَ مُرْسَلٌ مُجَاهِدٌ أَكْبَرُ مِنْ أَبِي الْخَلِيلِ وَأَبُو الْخَلِيلِ لَمْ يَسْمَعْ مِنْ أَبِي قَتَادَةَ .
আবূ ক্বাতাদাহ (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) জুমু’আর দিন ছাড়া (অন্যান্য দিন) ঠিক দুপুরে সালাত আদায় করা অপছন্দ করতেন। জুমু’আর দিন ছাড়া (অন্যান্য দিনে) জাহান্নামের আগুনকে উত্তপ্ত করা হয়। ইমাম আবু দাউদ (রহঃ) বলেন, এটি মুরসাল হাদিস। মুজাহিদ (রহঃ) আবু খলীলের চেয়ে বয়সে বড়। আর আবু খলীল (রহঃ) আবু কাতাদাহ (রাঃ) হতে হাদিস শুনেননি।
দূর্বল।[১০৮৩]- আবূ দাউদ এটি এককভাবে বর্ণনা করেছেন এবং এটিকে তিনি দুর্বল বলেছেন।
