২/২২৪. অধ্যায়ঃ
জুমুয়ার সালাতের ওয়াক্ত
সুনানে আবু দাউদ : ১০৮৪
সুনানে আবু দাউদহাদিস নম্বর ১০৮৪
حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا زَيْدُ بْنُ الْحُبَابِ، حَدَّثَنِي فُلَيْحُ بْنُ سُلَيْمَانَ، حَدَّثَنِي عُثْمَانُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ التَّيْمِيُّ، سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ، يَقُولُ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُصَلِّي الْجُمُعَةَ إِذَا مَالَتِ الشَّمْسُ .
আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
সূর্য পশ্চিমাকাশে হেলে পড়ার পর রাসূলুল্লাহ (ﷺ) জুমু’আর সালাত আদায় করতেন।
সহীহঃ বুখারী।
